ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

শাওনের ফেসবুক আইডি উধাও


শাওনের ফেসবুক আইডি উধাও

 

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টকে ঘিরে ব্যাপক আলোচনা এবং সমালোচনার মধ্যে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্ট আর দেখা যাচ্ছে না।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা জল্পনা ছড়িয়ে পড়েছে। তবে শাওনের ঘনিষ্ঠজন ও লেখক তামান্না সেতু দাবি করেছেন, বিপুল সংখ্যক রিপোর্টের কারণে ফেসবুক কর্তৃপক্ষ অ্যাকাউন্টটি সাময়িকভাবে সাসপেন্ড করেছে।

আরও পড়ুন: ইউজিসির দুই বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা

রবিবার (৫ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তামান্না সেতু উল্লেখ করেছেন, ‘বন্ধু মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্টটিতে প্রচুর রিপোর্টের কারণে ফেসবুক থেকে সাসপেন্ড করা হয়েছে। এর আগে তার যে পোস্টটিকে ঘিরে আলোচনা তৈরি হয়, সেই পোস্টটিও সে নিজে ডিলিট করেনি।’

তিনি আরো জানিয়েছেন, বিষয়টি তাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন মেহের আফরোজ শাওন।

এর আগে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর এবং আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় শাওনসহ ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়।

রাষ্ট্র সংলাপ ফোরামের পক্ষ থেকে করা ওই অভিযোগে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থান এবং আন্দোলন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্যের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে।

আরও পড়ুন: ভূরুঙ্গামারীতে আটক হলেন ভুয়া ডিবি সদস্য মমিনুল ইসলাম

তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত মেহের আফরোজ শাওনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একইভাবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাও অ্যাকাউন্টটি সাসপেন্ড হওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

ফলে শাওনের ফেসবুক অ্যাকাউন্টটি কেন অদৃশ্য হয়েছে, সেটি নিয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

তামান্না সেতুর বক্তব্যই এ বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে আসা একমাত্র দাবি।

আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জ্বালানি নিরাপত্তায় মাইলফলক: বিজ্ঞান ও প্রযুক্তি সচিব

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়ায় এবিএম মোশাররফ হোসেন এমপি বলেন, সবুজ পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


কলাপাড়ায় এবিএম মোশাররফ হোসেন এমপি বলেন, সবুজ পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি
 
পটুয়াখালীর কলাপাড়ায় সবুজ হোক বাংলাদেশ, নিরাপদ হোক আগামী প্রজন্ম - এ শ্লোগানকে সামনে রেখে মিঠাগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের স্বনির্ভর খালের সূলিজ হতে দক্ষিণ দিকে কাওসার হাওলাদারের বাড়ি পর্যন্ত খাল পুন:খনন প্রকল্পের ১৪৫০ মিঃ দৈর্ঘ্যে খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেন পটুয়াখালী-৪, (কলাপাড়া-রাঙ্গাবালি) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। রবিবার দুপুরের দিকে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেন। ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসাবে এলজিইডি কলাপাড়া কর্তৃক শিশু পল্লী একাডেমি থেকে ছোট বালিয়াতলী সঃ প্রাঃ বিদ্যালয় পর্যন্ত বৃক্ষরোপন বিভিন্ন ধরনের গাছ রোপন করা হয়।
 
 এসময় বক্তব্য রাখেন ১১৪,  (কলাপাড়া-রাঙ্গাবালি) পটুয়াখালী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য, জননেতা জনাব এবিএম মোশাররফ হোসেন,তিনি  বলেন,  নির্বাচনের সময় যে কমিটমেন্ট দিয়েছিলাম, সে ওয়াদাগুলো বাস্তবে পরিণত করার জন্য এই কর্মসূচি বাস্তবায়ন করে চলছে। সবুজ পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এই প্রত্যাশা ব্যক্ত করেন। সবুজ হোক বাংলাদেশ, নিরাপদ হোক আগামী প্রজন্ম। 
 
 এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো মনিরুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক এড,হাফিজুর রহমান চুন্নু,সাংগঠনিক সম্পাদক এড,খন্দকার নাসির উদ্দীন, পৌর বিএনপির সভাপতি মোঃ গাজী ফারুক, সাধারণ সম্পাদক মো নানু মুন্সি প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কোনি আইল্যান্ডে ভয়াবহ গোলাগুলির একটি ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন গুলিবিদ্ধ হয়েছেন, যার মধ্যে চারজন শিশু রয়েছে। সংবাদ সূত্র অনুযায়ী, আহতদের মধ্যে একজন নারীর অবস্থা আশঙ্কাজনক। খবরটি এনবিসি নিউজের মাধ্যমে নিশ্চিত হয়।

নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে, যেখানে জানানো হয়েছে, স্থানীয় সময় শনিবার (৪ জুলাই) রাত আনুমানিক ১০টা ৩৭ মিনিটে একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। পুলিশ সেখানে迅速 পৌঁছে আটজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ জানায়, ভুক্তভোগীদের বয়স ৬ থেকে ৩৭ বছরের মধ্যে। আহতদের মধ্যে সাতজনের অবস্থার স্বাভাবিক হলেও, ২১ বছর বয়সী এক তরুণী বুকে গুলিবিদ্ধ হয়ে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, আহত শিশুদের মধ্যে ৬ বছর বয়সী ছেলের পেটে, ৭ বছর বয়সী ছেলের দুই পায়ে, ১২ বছর বয়সী ছেলের পায়ে এবং ১৪ বছর বয়সী কিশোরের উরুতে গুলি লেগেছে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের শনাক্ত করার জন্য তদন্তকারীরা তৎপরতা চালাচ্ছেন।

এদিকে, কোনি আইল্যান্ড থেকে বাসে ৪৭ মিনিটের দূরত্বে নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মাঠে নামার জন্য প্রস্তুত রয়েছে ব্রাজিল। তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আরলিং হালান্ডের নরওয়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাপনের এক যুগের ‘অন্তহীন’ দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করেছে দুদক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


পাপনের এক যুগের ‘অন্তহীন’ দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করেছে দুদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের একযুগের ‘অন্তহীন’ দুর্নীতির জট খুলতে দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে যে, এতে সময় লাগছে। সংস্থাটি জানায়, কিছু প্রাথমিক নথিপত্র পাওয়া গেলেও বিস্তর অভিযোগের সমাধান করতে প্রচুর বেগ পেতে হচ্ছে। এবার দুদক আলাদা তিনটি চিঠির মাধ্যমে পাপনের সময়কালের যাবতীয় কর্মকাণ্ডের রেকর্ডপত্র তলব করেছে। ২০১২ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত; টানা একযুগ বিসিবির সভাপতি হিসেবে একচ্ছত্র ক্ষমতার ব্যবহার করেন নাজমুল হাসান পাপন। এই দীর্ঘ সময়ের মধ্যে ঢাকার পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়ামের নির্মাণে অনিয়ম, কনসালট্যান্ট নিয়োগে জালিয়াতি, বিপিএল আয়োজন নিয়ে বিপুল লুটপাট এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। অভিযোগের সত্যতা তদন্তের খোঁজে গেল বছর বিসিবিতে অভিযান চালানোর পাশাপাশি তলব করা হয় ২৩ ধরনের নথিপত্র। তবে এক বছরের বেশি সময় ধরে অনুসন্ধান চললো, কিন্তু এখনও তা শেষ হয়নি। দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম বলেন, বিশাল এই দুর্নীতির জাল ভাঙতে তথ্য উপাত্ত সংগ্রহে বাড়তি সময় লাগছে। গত বৃহস্পতিবার বিসিবি সভাপতি তামিম ইকবাল বরাবর তিনটি পৃথক চিঠি পাঠায় দুদক। এই চিঠিগুলোতে নাজমুল হাসান পাপনের একযুগের শাসনামলের সব ধরণের আর্থিক লেনদেন ও প্রশাসনিক নথিপত্র তলব করা হয়। উল্লেখ্য, বিসিবির দুর্নীতির পাশাপাশি পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে ৮০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের মামলার তদন্তও করছে দুদক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসি ফরম পূরণের নামে প্রতারণা, কম্পিউটার অপারেটর গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


এইচএসসি ফরম পূরণের নামে প্রতারণা, কম্পিউটার অপারেটর গ্রেপ্তার

 

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষার ফরম পূরণের নামে অর্থ আত্মসাতের অভিযোগে মহাস্থান মাহীসাওয়ার ডিগ্রি কলেজের কম্পিউটার অপারেটর (আউটসোর্সিং) সাব্বির হোসেন শাওন (২৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৫ জুলাই) ভোর ৫টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বানাইল পশ্চিমপাড়া এলাকায় তার বোনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি ওই এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ জানায়, এইচএসসি পরীক্ষার ফরম পূরণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ নিয়ে ফরম পূরণ না করার অভিযোগে দায়ের করা মামলায় তিনি প্রধান আসামি।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, এইচএসসি-২০২৬ পরীক্ষার ফরম পূরণের কথা বলে ছয় শিক্ষার্থীর কাছ থেকে জনপ্রতি ৪ হাজার ৫০০ টাকা করে মোট ২৭ হাজার টাকা গ্রহণ করেন সাব্বির হোসেন শাওন।

পরবর্তীতে শিক্ষার্থীরা প্রবেশপত্র সংগ্রহ করতে গিয়ে জানতে পারেন, তাদের কারো ফরম পূরণ করা হয়নি এবং কোনো প্রবেশপত্রও ইস্যু হয়নি।

এরপর বিষয়টি নিশ্চিত হয়ে ভুক্তভোগীরা থানায় মামলা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ফরম পূরণের নামে টাকা গ্রহণ ও আত্মসাতের বিষয়টি স্বীকার করেছেন।

পরে রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তিনি আরো জানান, মামলার তদন্ত চলছে।

তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%