ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

আশাশুনিতে গ্রাম পুলিশ সদস্যদের মাসিক প্যারেড


আশাশুনিতে গ্রাম পুলিশ সদস্যদের মাসিক প্যারেড

আশাশুনিতে ১১ ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের সাপ্তাহিক প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এই প্যারেড বুধবার (২২ জুলাই) সকালে থানা চত্বরে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রতিরোধ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশের ভূমিকা আরও কার্যকর করা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান বক্তব্য রাখেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, গ্রাম পুলিশ হচ্ছে পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী বাহিনী। তাদের উপস্থিতির কারণে গ্রামে যে কোনো অপরাধ সংঘটিত হওয়ার আগেই তথ্য সংগ্রহ করা এবং দ্রুত পুলিশকে অবহিত করার সুযোগ থাকে।

শামীম আহমদ খান আরও বলেন, তাই প্রত্যেক গ্রাম পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই, কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, জুয়া, সন্ত্রাসী কার্যক্রম কিংবা যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য গোপন না রেখে তাৎক্ষণিকভাবে থানাকে জানাতে হবে। তিনি বলেন, অপরাধীদের বিরুদ্ধে তথ্য দিতে সহযোগিতা করলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং সাধারণ মানুষ নিরাপদ পরিবেশে বসবাস করতে পারবে। গ্রাম পুলিশ সদস্যদের কাজের মূল্যায়ন করা হবে। যারা দায়িত্ব পালনে আন্তরিকতা, সততা ও কর্মদক্ষতার পরিচয় দেবেন এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করবেন, তাদের নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে। এ সময় নবাগত ইন্সপেক্টর (তদন্ত) সঞ্জয় কুমার দাস, সেকেন্ড অফিসার এসআই রশিদুজ্জামান সহ থানার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাসিক প্রশাসক রিটন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশাশুনি ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৩:০৩ এম


আশাশুনি ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা

আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল ১১ টায় সদর ইউনিয়ন পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের সহযোগিতায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়নাধীন ইনক্লুসিভ কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট ভালনারেবিলিটিজ (ওঈজউঈঠ-ওওও) প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান মোঃ শরিতুল্লাহ। সভায় উপস্থিত ছিলেন ইএসডিও -আইসিআরডিসিভি-ওওও প্রকল্পের ট্রেনিং কো-অর্ডিনেটর মোছাঃ আরিফা খানম।

সভায় সদর ইউনিয়নের সকল সদস্যবৃন্দ, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, টউগঈ, শিক্ষক প্রতিনিধি, বিভিন্ন সরকারি লাইন ডির্পাটম্যান্টের ইউনিয়ন প্রতিনিধি, সাংবাদিক, নারী প্রতিনিধি, সিপিপির সদস্য, কৃষক প্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং এনজিও প্রতিনিধিরা মিলিয়ে প্রায় ৫০ জন অংশগ্রহণ করেন। প্যানেল চেয়ারম্যান মোঃ শরিতুল্লাহ সভায় জানান, ইএসডিও'র বাস্তবায়নে যে কাজগুলো সম্পন্ন হয়েছে তা প্রশংসার দাবি রাখে এবং তিনি অনুরোধ জানান যে ধারাবাহিকতা বজায় রেখে আরও কিছু নতুন কাজ সম্প্রসারিত করা উচিত। শিক্ষক এস এম ইয়াহিয়া ইকবাল সকল সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সু-সমন্বয়ের মাধ্যমে আরও ব্যাপক উন্নয়ন এবং দুর্যোগ সহনশীলতার সাথে কাজ করার জন্য অনুরোধ করেন। তিনি ইএসডিও’র এই কাজের ভূয়সী প্রশংসা করেন।

সভায় উন্মুক্ত আলোচনায় এলাকার সমস্যা ও উন্নয়নের কাজগুলো তুলে ধরা হয় এবং সমস্যাগুলো সমাধানের জন্য সবার সহযোগিতা চাওয়া হয়। দুর্যোগ প্রতিরোধে ইএসডিও -মুসলিম এইডের কাজেরও প্রশংসা করা হয় এবং ভবিষ্যতে কাজ করার সুযোগ হলে তা সম্প্রসারিত করতে অনুরোধ করা হয়। সভা শেষে ৮টি ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে দুযোর্গের আগাম সতর্ক সংকেত দেওয়ার জন্য মোট ৮ সেট উপকরণ বিতরণ করা হয়, যার মধ্যে রয়েছে (১টি করে হ্যান্ড মাইক, ১টি করে টর্চ লাইট, এবং ৩টি করে পতাকা)। সভায় মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের প্রজেক্ট কো-অর্ডিনেটর (হিউম্যানিটারিয়ান) এস এম মনোয়ার হোসেন এবং ইএসডিও- আইসিআরডিসিভি- ওওও প্রকল্পের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার মোঃ শামসুল হক মৃধা, কমিউনিটি ফ্যাসিলিটেটর আয়শা আকতার ও এসকে জাহিদুল ইসলাম প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমান্তে অভিযান, ভারতীয় স্কাফ সিরাপ ও বিড়ি জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৩:০৮ এম


সীমান্তে অভিযান, ভারতীয় স্কাফ সিরাপ ও বিড়ি জব্দ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধের উদ্দেশ্যে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) নিয়মিতভাবে টহল এবং গোয়েন্দা কার্যক্রমের ধারাবাহিকতায় পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করে ভারতীয় স্কাফ সিরাপ ও পাতার বিড়ি উদ্ধার করেছে। সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২২ জুলাই ২০২৬ বুধবার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ জামালপুর বিওপির একটি চৌকস টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার জয়পুর চকবিলগাথুয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৩৫ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য চুয়ান্ন হাজার টাকা।

এছাড়া, একই দিনে প্রাগপুর বিওপির একটি চৌকস টহল দল প্রাগপুর কবরস্থান এলাকায় অভিযানে যোগ দেয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩,৬২০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য এক লক্ষ নিরানব্বই হাজার একশত টাকা। উভয় অভিযানে উদ্ধারকৃত মালামলের মোট আনুমানিক সিজার মূল্য দুই লক্ষ তিপ্পান্ন হাজার একশত টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, মাদক ও অবৈধ পণ্য পাচার রোধে সর্বোচ্চপেশাদারিত্ব এবং সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সকল প্রকার সীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে ফুটবল বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন এমপি জাহাঙ্গীরের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৩:১৩ এম


নড়াইলে ফুটবল বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন এমপি জাহাঙ্গীরের

খেলাধুলা হোক তারুণ্যের শক্তি, সুস্থ সমাজ গঠনের অঙ্গীকার। এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলের নড়াগাতী থানার ছয়টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠে ফুটবল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।

বুধবার সকালে উদ্বোধনকালে তিনি উল্লেখ করেন, "মাদক নয়, খেলাধুলায় হোক তরুণ সমাজের সম্পৃক্ততা। সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে।" তিনি আরও বলেন, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে নড়াইল-১ আসনের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার উপকরণ পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় বিএনপি নেতা কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাইকগাছায় অংশীজনদের নিয়ে গণতান্ত্রিক সংলাপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৩:২০ এম


পাইকগাছায় অংশীজনদের নিয়ে গণতান্ত্রিক সংলাপ

খুলনার পাইকগাছার ৭নং গদাইপুর ইউনিয়নে প্লাস্টিক ও পলিথিন বিষয়ে একটি গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে গদাইপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এনজিও বারসিক সংস্থার এনগেজ প্রকল্পের আওতায় সুশীল সমাজ সংগঠনের আয়োজনে এবং ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের সহায়তায় প্লাস্টিক ও পলিথিন বিষয়ে এই সংলাপ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতা করেন গদাইপুর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান। পাশাপাশি বক্তব্য রাখেন গদাইপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ বেলাল হোসেন। বারসিকের গদাইপুর ইউনিয়নের সভাপতি ছন্দা সুলতানার সভাপতিত্বে এ সময় আরও বিভিন্ন বক্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা সিএসও'র সভাপতি শারমিন রহমান, উপজেলা সিএসও'র সদস্য সচিব কাজী সিফাত উল্লাহ এবং ইউপি সদস্য আনোয়ার এলাহী জাহানারা বেগমও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বারসিকের ফিল্ড ফ্যাসিলিটেটর দীপ্তি রানী মন্ডলের সার্বিক পরিচালনায় আরও বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন ইউনিয়ন সিএসও'র সম্পাদক শরিফুল ইসলাম, শিক্ষক হিমাংশু বিশ্বাস, ভারপ্রাপ্ত দফাদার লিটন গাজী, সরস্বতী বিশ্বাস, কাজী শুভ, প্রশান্ত বিশ্বাসসহ গ্রাম ও ইউনিয়ন সুশীল সমাজ সংগঠন (সিএসও)র প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিনিধি, ভুক্তভোগী, শিক্ষক ও বারসিক প্রতিনিধিগণ। উল্লেখযোগ্য যে, পাইকগাছা উপজেলায় ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের সহায়তায় জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় ও মানবাধিকার ইস্যুতে "এনভায়রনমেন্টাল হিউমেন রাইটস ফর এ জাস্ট ট্রানজিশন: স্টেংদেনিং লোকাল সিএসও'স ট্রান্সফর্মিং ক্লাইমেট হটস্পটস্ ইনটু রেজিলিয়ান্ট কমিউনিটিস (এনগেজ)" নামক চার বছর মেয়াদি প্রকল্পের বাস্তবায়ন চলছে। প্রকল্পের কার্যক্রম অনুযায়ী গদাইপুর ইউনিয়নের ৪টি গ্রামে উদ্যোগী ও আগ্রহী মানুষদের নিয়ে গ্রাম সুশীল সমাজ সংগঠন (সিএসও) গঠন করা হয়েছে। কার্যক্রমগুলো অধিকতর সম্বন্বয়ের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করার জন্য ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সচিব প্লাস্টিক ও পলিথিন প্রতিরোধে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%