ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বান্দরবানের তিন্দুর সেই স্কুলটি জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর


বান্দরবানের তিন্দুর সেই স্কুলটি জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর

পাহাড়ের পিছিয়ে পড়া বাসিন্দাদের শিক্ষার আলোয় আলোকিত করার উদ্দেশ্যে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু এলাকার তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনার সময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সংসদকে প্রধানমন্ত্রী নির্দেশনার কথা জানান।

তিনি বলেন, থানচির তিন্দু এলাকার স্কুলটিকে জাতীয়করণ করার বিষয়ে প্রধানমন্ত্রী একটি নির্দেশ পাঠিয়েছেন, এবং আজকে মহান সংসদে তিনি স্লিপও পাঠিয়েছেন। আমি জানাতে চাই, স্কুলটি জাতীয়করণ করা হবে শিগগিরই।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

বিএনপির মিডিয়া সেল নামক ভেরিফায়েড পেজের এক পোস্টে জানানো হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেনের অসাধারণ ত্যাগ ও সংগ্রামের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। শিক্ষক-কর্মচারীদের বেতন জোগাতে তিনি নিজেই ছুটির দিনে থানচি-তিন্দু-রেমাক্রী নৌপথে ইঞ্জিনচালিত নৌকা চালিয়ে পর্যটক ও যাত্রী পরিবহন করেন। মার্চ ও এপ্রিল মাসে নৌকা চালিয়ে তিনি প্রায় ৪০ হাজার টাকা আয় করেন, যার মধ্যে ৩০ হাজার টাকা সহকর্মীদের বেতন বাবদ খরচ করেছেন।

দুর্গম পাহাড়ি এলাকায় একটি বিদ্যালয় টিকিয়ে রাখতে তার এই আত্মত্যাগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। এই বিষয়টি জানার পরেই প্রধানমন্ত্রী বিদ্যালয়টি জাতীয়করণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষামন্ত্রীকে নির্দেশ প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সামরিক অভিযানের স্প্লিন্টারের আঘাতে প্রাণ গেল কাতারের এক নাগরিকের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০২:০৬ এম


সামরিক অভিযানের স্প্লিন্টারের আঘাতে প্রাণ গেল কাতারের এক নাগরিকের

‘সামরিক অভিযানে’ ব্যবহৃত গোলার টুকরো বা স্প্লিন্টারের আঘাতে কাতারের একজন নাগরিক নিহত হয়েছেন।

এই ঘটনায় আহত হয়েছেন আরো একজন ব্যক্তি। একই দিনে কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের আটটি সামরিক ঘাঁটি ধ্বংস করার দাবি করেছে ইরান।

রবিবার কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁদের নাগরিক নিহত হওয়ার এই তথ্য জানায়। মন্ত্রণালয় জানায়, ওই দুই ব্যক্তি একটি নৌকায় অবস্থান করছিলেন। হঠাৎ নৌকাটি নিখোঁজ হয়ে যায়। শনিবার থেকে তাঁদের খুঁজতে অভিযান শুরু হয়। এরপর রোববার ভোরে নিখোঁজ নৌকাটির সন্ধান পাওয়া যায়।

তবে এই ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে, তা কাতার সরকার জানায়নি। রবিবার কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন হামলা চালিয়েছিল ইরান। এই হামলার স্প্লিন্টারের আঘাতেই কাতারের ওই নাগরিক মৃত্যুবরণ করেছেন কি না, তা পরিষ্কার করে বলা হয়নি।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি উল্লেখ করেছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের আটটি সামরিক ঘাঁটি ধ্বংস করার খবর জানিয়েছে।

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই হামলায় ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ব্যবহৃত করেছে। সম্প্রতি সিরিক ও কেশম এলাকায় ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। মূলত ওই হামলার বদলা নিতেই নতুন করে এই হামলা করা হয়েছে বলে জানিয়েছে ইরান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথমার্ধে গোলশূন্য সমতায় কানাডা ও দক্ষিণ আফ্রিকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০২:০৬ এম


প্রথমার্ধে গোলশূন্য সমতায় কানাডা ও দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ম্যাচে কানাডা ও দক্ষিণ আফ্রিকার লড়াই শুরু থেকেই জমে উঠেছে। আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্যে দুই দলই একাধিক সুযোগ তৈরি করেছে। তবে প্রথমার্ধের শেষ দিকে এসে কোনো দলই জালের দেখা পায়নি।

শুরুর দিকে দুই দল কিছুটা সতর্ক ফুটবল খেললেও সময়ের সাথে সাথে কানাডা আক্রমণের গতি বাড়াতে শুরু করে। তারা মাঝমাঠের দখল নিয়ে বারবার দক্ষিণ আফ্রিকার রক্ষণে চাপ সৃষ্টি করে। কর্নার ও প্রান্তভাগের আক্রমণ থেকে বেশ কিছু ভালো সুযোগও তৈরি হয়ে গেল।

ম্যাচের বাইশতম মিনিটে একটি দারুণ সুযোগ নষ্ট করেন কানাডার এক রক্ষণভাগের খেলোয়াড়। তিনি একেবারে অরক্ষিত অবস্থায় বল পেলেও মাথা ছোঁয়াতে না পারায় সহজ সুযোগ হাতছাড়া হয়। এরপর দক্ষিণ আফ্রিকার রক্ষণ ও গোলরক্ষক দৃঢ়তা দেখিয়ে দলকে বিপদমুক্ত রাখে।

দক্ষিণ আফ্রিকা পাল্টা আক্রমণে একাধিকবার কানাডার রক্ষণে চাপ তৈরি করে। তারা দূরপাল্লার শট, প্রান্ত থেকে ওঠা আক্রমণ এবং কর্নার থেকে সুযোগ তৈরির চেষ্টা করে। কিন্তু কানাডার গোলরক্ষক আত্মবিশ্বাসের সঙ্গে সব সামলাতে সক্ষম হন।

প্রথমার্ধের শেষদিকে কানাডা সবচেয়ে বড় সুযোগটি পায়। কর্নার থেকে জোরালো মাথার আঘাতে বল প্রায় জালে ঢুকতে যাচ্ছিল। কিন্তু গোলরেখায় দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকার এক ডিফেন্ডার অসাধারণ দক্ষতায় বলটি ফিরিয়ে দেন। ফিরতি বল থেকেও কানাডার একটি শট গোলরক্ষকের গায়ে লেগে ফিরে আসে। দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়েরা পরপর দুই দফায় নিশ্চিত গোল বাঁচিয়ে দলকে স্বস্তি এনে দেন।

প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে কিছুটা এগিয়ে ছিল কানাডা। তবে দক্ষিণ আফ্রিকার শৃঙ্খলাবদ্ধ রক্ষা, গোলরক্ষকের দৃঢ়তা এবং গোলরেখায় অবিশ্বাস্য প্রতিরোধের কারণে বিরতিতে কোন দলই এগিয়ে যেতে পারেনি। ফলে প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ হয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৮ বছর পলাতক থাকার পর বাঞ্ছারামপুরে সাজাপ্রাপ্ত আসামি আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০২:০৭ এম


৮ বছর পলাতক থাকার পর বাঞ্ছারামপুরে সাজাপ্রাপ্ত আসামি আটক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে চেক ডিজঅনার মামলায় আদালতের দেওয়া রায় ও নির্দেশনায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।

রবিবার (২৮ জুন) রাত ১১টার দিকে ওয়ারেন্টভুক্ত মৃত আ. অদুদ মিয়ার ছেলে আমজাদকে (৫১) বাঞ্ছারামপুর মডেল থানার একটি দল উপজেলার দড়িয়াদৌলত ইউনিয়নের কদমতলী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি আমজাদ হোসেন, যিনি উপজেলার দড়িয়াদৌলত ইউনিয়নের কদমতলী এলাকার বাসিন্দা ছিলেন, একটি সাজা পরোয়ানাভুক্ত (সিআর) মামলার আসামি ছিলেন।

নরসিংদী জেলা দায়রা জজ আদালত এন আই অ্যাক্টের ১৩৮(১) ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াসিন জানান, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ক্ষতিগ্রস্ত বাদী সূত্রে ও খোঁজ নিয়ে জানা গেছে, প্রতারক আমজাদ ২০১৮ সালে বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়নের বাহাদুরপর গ্রামের জনৈক ইব্রাহিম খলিল নামের এক ব্যক্তির নরসিংদীর কাপড় ফ্যাক্টরি থেকে ডাচ বাংলা ব্যাংকের চেক দিয়ে ৩০ লাখ টাকার পণ্য কিনেন। চেকটি ডিজঅনার হয়। পরবর্তীতে বাধ্য হয়ে আমজাদ হোসেনের বিরুদ্ধে নরসিংদী কোর্টে মামলা করলে আদালত এক বছরের কারাদণ্ড ও ৩০ লাখ টাকা পরিশোধের রায় প্রদান করেন।

জানা গেছে, আমজাদ হোসেন ইতোমধ্যে বহু ব্যক্তির কাছ থেকে ব্যবসার নাম করে চেক প্রদান বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মালামাল ক্রয় করে সে টাকা আর পরিশোধ করত না।

কিন্তু এবার তাকে আদালত ছাড় দেয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লোডশেডিংয়ের কারণ জানালেন বিদ্যুৎমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০২:০৯ এম


লোডশেডিংয়ের কারণ জানালেন বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় বিভিন্ন এলাকায় লোডশেডিং করা হচ্ছে। তিনি আরো বলেন, এই পরিস্থিতির কারণে ঢাকাতেও লোডশেডিং হবে।

তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই দিনের মধ্যে অবস্থার উন্নতি হবে। রবিবার (২৮ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রী এসব বিষয় উল্লেখ করেন।

মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, একটি বিদ্যুৎকেন্দ্রের বয়লারের টিউবে লিকেজ দেখা দেওয়ার কারণে সেখানে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। অন্যদিকে, বঙ্গোপসাগর উত্তাল থাকায় জাহাজ থেকে কয়লা খালাস করা সম্ভব হচ্ছে না, যার কারণে আরেকটি বিদ্যুৎকেন্দ্রও বন্ধ রয়েছে।

এতে করে জাতীয় গ্রিডে প্রায় তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না।

তবে, কোন দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে, সেই সম্পর্কে মন্ত্রী বিস্তারিত কিছু জানাননি। বিবৃতিতে তিনি বলেন, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এটি একটি জাতীয় সংকট হিসেবে উল্লেখ করে তিনি সংসদের মাধ্যমে জনগণ এবং বিরোধী দলের সদস্যদের প্রতি আহ্বান জানান যে, পরিস্থিতি মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, পরিস্থিতির উন্নতি ঘটলে লোডশেডিংয়ের প্রকোপও কমে আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%