ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

৮ বছর পলাতক থাকার পর বাঞ্ছারামপুরে সাজাপ্রাপ্ত আসামি আটক


৮ বছর পলাতক থাকার পর বাঞ্ছারামপুরে সাজাপ্রাপ্ত আসামি আটক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে চেক ডিজঅনার মামলায় আদালতের দেওয়া রায় ও নির্দেশনায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।

রবিবার (২৮ জুন) রাত ১১টার দিকে ওয়ারেন্টভুক্ত মৃত আ. অদুদ মিয়ার ছেলে আমজাদকে (৫১) বাঞ্ছারামপুর মডেল থানার একটি দল উপজেলার দড়িয়াদৌলত ইউনিয়নের কদমতলী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি আমজাদ হোসেন, যিনি উপজেলার দড়িয়াদৌলত ইউনিয়নের কদমতলী এলাকার বাসিন্দা ছিলেন, একটি সাজা পরোয়ানাভুক্ত (সিআর) মামলার আসামি ছিলেন।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

নরসিংদী জেলা দায়রা জজ আদালত এন আই অ্যাক্টের ১৩৮(১) ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াসিন জানান, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ক্ষতিগ্রস্ত বাদী সূত্রে ও খোঁজ নিয়ে জানা গেছে, প্রতারক আমজাদ ২০১৮ সালে বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়নের বাহাদুরপর গ্রামের জনৈক ইব্রাহিম খলিল নামের এক ব্যক্তির নরসিংদীর কাপড় ফ্যাক্টরি থেকে ডাচ বাংলা ব্যাংকের চেক দিয়ে ৩০ লাখ টাকার পণ্য কিনেন। চেকটি ডিজঅনার হয়। পরবর্তীতে বাধ্য হয়ে আমজাদ হোসেনের বিরুদ্ধে নরসিংদী কোর্টে মামলা করলে আদালত এক বছরের কারাদণ্ড ও ৩০ লাখ টাকা পরিশোধের রায় প্রদান করেন।

জানা গেছে, আমজাদ হোসেন ইতোমধ্যে বহু ব্যক্তির কাছ থেকে ব্যবসার নাম করে চেক প্রদান বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মালামাল ক্রয় করে সে টাকা আর পরিশোধ করত না।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

কিন্তু এবার তাকে আদালত ছাড় দেয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লোডশেডিংয়ের কারণ জানালেন বিদ্যুৎমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০২:০৯ এম


লোডশেডিংয়ের কারণ জানালেন বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় বিভিন্ন এলাকায় লোডশেডিং করা হচ্ছে। তিনি আরো বলেন, এই পরিস্থিতির কারণে ঢাকাতেও লোডশেডিং হবে।

তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই দিনের মধ্যে অবস্থার উন্নতি হবে। রবিবার (২৮ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রী এসব বিষয় উল্লেখ করেন।

মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, একটি বিদ্যুৎকেন্দ্রের বয়লারের টিউবে লিকেজ দেখা দেওয়ার কারণে সেখানে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। অন্যদিকে, বঙ্গোপসাগর উত্তাল থাকায় জাহাজ থেকে কয়লা খালাস করা সম্ভব হচ্ছে না, যার কারণে আরেকটি বিদ্যুৎকেন্দ্রও বন্ধ রয়েছে।

এতে করে জাতীয় গ্রিডে প্রায় তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না।

তবে, কোন দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে, সেই সম্পর্কে মন্ত্রী বিস্তারিত কিছু জানাননি। বিবৃতিতে তিনি বলেন, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এটি একটি জাতীয় সংকট হিসেবে উল্লেখ করে তিনি সংসদের মাধ্যমে জনগণ এবং বিরোধী দলের সদস্যদের প্রতি আহ্বান জানান যে, পরিস্থিতি মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, পরিস্থিতির উন্নতি ঘটলে লোডশেডিংয়ের প্রকোপও কমে আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুরির টাকায় বিলাসী জীবন, রাম মন্দির চুরিকাণ্ডে নতুন মোড়!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০২:১১ এম


চুরির টাকায় বিলাসী জীবন, রাম মন্দির চুরিকাণ্ডে নতুন মোড়!

অযোধ্যার রাম মন্দিরের দানবাক্স থেকে অর্থ চুরির ঘটনায় অর্থপাচারের উৎস খুঁজতে পুলিশের তদন্তের পরিধি আরও বাড়ানো হয়েছে। এই মামলার মূল আট অভিযুক্তর বাড়িতে একযোগে চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে। রোববার (২৮ জুন) সকালে স্থানীয় ম্যাজিস্ট্রেট এবং রাজস্ব বিভাগের কর্মকর্তাদের একটি স্বাধীন সাক্ষী দল সঙ্গে নিয়ে পুলিশ এই তল্লাশি কার্যক্রম শুরু করে।

গত সপ্তাহে সিসিটিভি ফুটেজে চুরির প্রমাণ পাওয়ার পর, মন্দিরের টাকা গণনার কাজে নিয়োজিত এই আট কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারকৃত অভিযুক্তরা হলেন অবিনাশ শুক্লা, অনুকল্প মিশ্র, লবকুশ মিশ্র, মনীশ কুমার যাদব, করুণেশ পান্ডে, রাম শঙ্কর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব এবং রমাশঙ্কর ওরফে তিন্নু যাদব।

এই আটজনই মন্দিরের দানবাক্সে ভক্তদের দেওয়া নগদ টাকা গণনার জন্য দায়িত্বে ছিলেন। গত দুই দিন আগে একটি স্থানীয় আদালত তাদের সোমবার পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে। আগামীকাল তাদের পুনরায় আদালতে হাজির করা হবে এবং হেফাজতে নেওয়ার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করতে পারে পুলিশ।

তদন্তকারী সূত্রের খবর অনুযায়ী, গত চার বছরে অভিযুক্তরা কী পরিমাণ সম্পত্তি অর্জন করেছেন, সেই বিষয়ে একটি সুনির্দিষ্ট তালিকা তৈরি করতে তাদের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ চলছে। বিশেষ করে তাদের জমি, গহনা এবং ব্যাংকে জমা টাকার ওপর নজর দেওয়া হচ্ছে। এছাড়া, অভিযুক্তদের প্রতিবেশীদের কাছ থেকেও তাদের হঠাৎ আর্থিক অবস্থার পরিবর্তন এবং সাম্প্রতিক সময়ে কোনো গাড়ি বা নতুন সম্পত্তি কেনার বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

অভিযান চলাকালীন তিন্নু ও মনীশ যাদবের পরিবার পুলিশকে সহযোগিতা করেনি। তবে অন্য এক অভিযুক্ত অনুকল্প মিশ্রের খালা নেহা মিশ্র পুলিশকে জানিয়েছেন যে, আগে তাদের পরিবারের আর্থিক অবস্থা খুবই সাধারণ ছিল। কিন্তু অনুকল্প রাম মন্দির ট্রাস্টে কাজ শুরু করার পর থেকেই তাদের জীবনযাত্রায় এক নাটকীয় ও আকস্মিক পরিবর্তন এসেছে।

এই চুরির ঘটনায় মন্দিরের হিসাব থেকে আনুমানিক ৭ থেকে ৭.৫ কোটি টাকা গায়েব হওয়ার ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত পুলিশ অভিযুক্তদের কাছ থেকে ৭৯.৮৫ লক্ষ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে। কিন্তু আজকের অভিযানে নতুন করে কোনো অর্থ উদ্ধার হয়েছে কি না, তা এখনও পরিষ্কার নয়। উত্তরপ্রদেশ সরকারের কাছে তিন সদস্যের একটি বিশেষ তদন্ত দল প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার পর এই চুরির মামলাটি দায়ের করা হয়েছে।

অভিযুক্তদের বিরুদ্ধে চুরির ষড়যন্ত্র, বিশ্বাসভঙ্গ এবং দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘নিজেদের অপরাধ আড়াল করতে’ আর্মেনীয় গণহত্যার ইস্যু তুলছে ইসরাইল: তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০২:১৩ এম


‘নিজেদের অপরাধ আড়াল করতে’ আর্মেনীয় গণহত্যার ইস্যু তুলছে ইসরাইল: তুরস্ক

প্রথম বিশ্বযুদ্ধের সময় আর্মেনীয়দের উপর যে গণহত্যা চালানো হয়েছিল, সেটিকে জাতিগত নির্মূল অভিযান হিসেবে আখ্যা দেওয়ায়, রোববার তুরস্ক ইসরাইলের তীব্র সমালোচনা করেছে। তারা একে নিজেদের অপরাধ ঢাকার একটি ‘রাজনৈতিক’ সিদ্ধান্ত বলে উল্লেখ করেছে।

রোববার, একটি বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরাইলি সরকার, যারা ফিলিস্তিনি জনগণের উপর পরিকল্পিতভাবে নির্যাতন চালাচ্ছে এবং গাজার জনগণের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে বিচারের সম্মুখীন, তারা ১৯১৫ সালের ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে নিজেদের অপরাধ ঢাকার চেষ্টা করছে।

তুরস্কের দাবি, বর্তমানে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ধারাবাহিক নিপীড়ন চালানোর অভিযোগে অভিযুক্ত থাকার সময় আর্মেনীয়দের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়া মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ হিসেবেই গণ্য করা হচ্ছে।

সূত্র: টাইমস অব ইসরাইল, আল-আরবিয়্যা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০২:২৫ এম


মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার আরও উন্নতি ঘটেছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

রোববার (২৮ জুন) তিনি এক বার্তায় এ তথ্য জানান এবং মির্জা আব্বাস যে অনেকটাই সুস্থ হয়ে উঠছেন সেটি উল্লেখ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, মির্জা আব্বাস দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন। ‘আলহামদুলিল্লাহ, তিনি দ্রুত পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন’ বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমানে মির্জা আব্বাস মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং গুরুতর অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

তার শারীরিক অবস্থার উন্নতির খবরে বিএনপি দলের নেতাকর্মীরা স্বস্তি প্রকাশ করেছেন।

গত ১১ মার্চ ইফতারের সময় রাজধানীর শাহজাহানপুরের নিজ বাড়িতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একটি মেডিকেল বোর্ড গঠন করে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

এরপর শারীরিক অবস্থার উন্নতি হলেও উন্নত ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসার জন্য ১৩ এপ্রিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে তাকে মালয়েশিয়ায় এনে নেওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসা নিচ্ছেন মির্জা আব্বাস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%