ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

কাঁঠালিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত


কাঁঠালিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও বাস্তবভিত্তিক অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল দুর্যোগের ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং একটি দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তোলা। উপজেলা পরিষদের সামনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মকবুল হোসেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম জামাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ একটি প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগপ্রবণ দেশ। কেবল সরকারি উদ্যোগেই দুর্যোগের ক্ষয়ক্ষতি পুরোপুরি রোধ করা সম্ভব নয়; এর জন্য প্রতিটি পরিবারকে আগাম প্রস্তুতি নিতে হবে। ঘর থেকেই সচেতনতার অভ্যাস শুরু করতে হবে।

আরও পড়ুন: খুঁজে পাওয়া যাচ্ছে না সাপাহারের ব্যবসায়ী কাদের মোল্লাকে

বিশেষ অতিথির বক্তব্যে ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মমিন উদ্দিন বলেন, সময়মতো নিরাপদ আশ্রয় নিশ্চিত করা এবং দুর্যোগ-পরবর্তী দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা গেলে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ যোবায়ের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল, থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে এম জামান এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আমিনুল ইসলাম।

এ ছাড়া স্থানীয় রাজনৈতিক ও অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসেন নিজাম মিরবহর, সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন কবির হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোঃ হাছিব ভুট্টো আকন এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ জয়নাল আবেদীন।

আলোচনা সভা শেষে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ খলিলুর রহমানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি চৌকস দল বাস্তবভিত্তিক উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করে। এতে স্থানীয় বাসিন্দা ও উপস্থিত দর্শকদের দুর্যোগকালীন ও অগ্নিকাণ্ডের সময়ে তাৎক্ষণিক করণীয় সম্পর্কে ব্যবহারিক ধারণা দেওয়া হয়।

আরও পড়ুন: সাতক্ষীরার কালিগঞ্জে কৃষকদলের উদ্যোগে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ: ইউএনওর অপসারণ ও বিতর্কিত নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

​শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ: ইউএনওর অপসারণ ও বিতর্কিত নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সার ডিলার নিয়োগে ব্যাপক অর্থবাণিজ্য, অনিয়ম এবং আওয়ামী লীগঘনিষ্ঠদের পুনর্বাসনের অভিযোগ উঠেছে। এসব অনিয়মের প্রতিবাদে এবং বিতর্কিত নিয়োগ স্থগিতসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সচেতন জনগণ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১টায় শাল্লা পুরাতন উপজেলা পরিষদ প্রাঙ্গণে সচেতন জনগণের ব্যানার ও উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মো. শহিদ মিয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন—শাল্লা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান মুন্না, সাবেক সাধারণ সম্পাদক এরশাদ মিয়া, শাল্লা কলেজের সাবেক ছাত্রদল নেতা মো. রাব্বুল মিয়া, মো. সফি মিয়া ও মো. বাবু মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, শাল্লায় সার ডিলার নিয়োগে কোনো ধরনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা হয়নি। প্রকৃত ও যোগ্য স্বত্বাধিকারীদের বাদ দিয়ে আর্থিক লেনদেন ও স্বজনপ্রীতির মাধ্যমে বেছে বেছে আওয়ামী লীগের সুবিধাভোগী ও ঘনিষ্ঠ ব্যক্তিদের ডিলারশিপ দেওয়া হয়েছে। এর মাধ্যমে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীকে পুনর্বাসনের পাঁতারা চলছে বলে তারা দাবি করেন।

প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, "উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরপেক্ষ দায়িত্ব পালনের পরিবর্তে বিশেষ একটি গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণে ব্যস্ত রয়েছেন। সরকারি প্রশাসনের কাজ জনগণের সেবা নিশ্চিত করা, কোনো বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দেওয়া নয়।"

এ সময় স্থানীয় সংসদ সদস্যের সুপারিশপত্র (ডিও লেটার) প্রদান নিয়েও নানা প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা। আওয়ামী লীগের সুবিধাপ্রাপ্ত ব্যক্তিরা কীভাবে সংসদ সদস্যের ডিও লেটার পেলেন এবং এর পেছনে কাদের মদদ বা কী পরিমাণ অর্থের লেনদেন রয়েছে—তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার আহ্বান জানান তারা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, "কার ইশারায় এবং কাদের স্বার্থে এই বিতর্কিত নিয়োগ দেওয়া হয়েছে, তা আমরা উদঘাটন করব। কোনো অনিয়ম বা রাজনৈতিক প্রভাবের নিয়োগ সাধারণ জনগণ মেনে নেবে না।"
তারা অবিলম্বে এই বিতর্কিত নিয়োগ কার্যক্রম স্থগিত ঘোষণা করে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন করে প্রকৃত যোগ্যদের মাঝে ডিলারশিপ বিতরণের দাবি জানান। একইসাথে বিতর্কিত ইউএনও পিয়াস চন্দ্র দাসকে শাল্লা থেকে অপসারণের দাবি তুলে বলেন, "অবিলম্বে এই ইউএনওকে প্রত্যাহার করা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি গড়ে তোলা হবে।"

সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থবাণিজ্যের এসব অভিযোগ প্রসঙ্গে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাসের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, "আমরা মাঠপর্যায় থেকে শুধু আবেদন ও ফাইল পাঠানোর দায়িত্ব পালন করেছি। যাবতীয় চূড়ান্ত সিদ্ধান্ত ও নিয়োগ প্রক্রিয়া মন্ত্রণালয় (কৃষি মন্ত্রণালয়) থেকে সম্পন্ন হয়েছে। এখানে আমাদের নিজস্ব কোনো হাত বা ব্যক্তিগত এখতিয়ার নেই।"
তবে ইউএনওর বক্তব্যে সন্তুষ্ট হতে পারেননি স্থানীয় সচেতন নাগরিক ও আন্দোলনকারীরা। তারা সার ডিলার নিয়োগে অর্থবাণিজ্য ও প্রশাসনিক অনিয়মের উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জগন্নাথপুরে ওষুধ কিনতে গিয়ে ফার্মেসিতে নারীকে হত্যা, ছয় টুকরো মরদেহ উদ্ধারের মামলায় আসামির মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪০ পি.এম


জগন্নাথপুরে ওষুধ কিনতে গিয়ে ফার্মেসিতে নারীকে হত্যা, ছয় টুকরো মরদেহ উদ্ধারের মামলায় আসামির মৃত্যুদণ্ড

সুনামগঞ্জের জগন্নাথপুরে চাঞ্চল্যকর শাহনাজ পারভীন জ্যোৎস্না হত্যা মামলায় ফার্মেসির মালিক জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মরদেহ গুমের চেষ্টার অপরাধে তাঁকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় প্রায় সাড়ে চার বছর আগে সংঘটিত এক নৃশংস হত্যাকাণ্ডের মামলায় এ রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মো. মঈন উদ্দিন সোহেল।

যেভাবে ঘটে মর্মান্তিক ঘটনা

মামলার বিবরণ অনুযায়ী, নিহত শাহনাজ পারভীন জ্যোৎস্না (৩৫) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের সৌদিপ্রবাসী ছুরুক মিয়ার স্ত্রী। তিনি পরিবারের সদস্যদের নিয়ে জগন্নাথপুর পৌর শহরের পৌর ভবনের পেছনের একটি কলোনিতে বসবাস করতেন।

২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি ওষুধ কেনার জন্য জগন্নাথপুর পৌর শহরের অভি মেডিকেল হল ফার্মেসিতে যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় সাংবাদিক সংস্থা'র প্রতিষ্ঠাতা মরহুম মুহম্মদ আলতাফ হোসেন,এর ২য় মৃত্যুবার্ষিক উপলক্ষে টাঙ্গাইল জেলা ইউনিট এর উদ্যোগে দোয়া ও স্মরণ সভা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিিল হোসেন স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪২ পি.এম


জাতীয় সাংবাদিক সংস্থা

জাতীয় সাংবাদিক সংস্থা'র প্রতিষ্ঠাতা
মরহুম মুহম্মদ আলতাফ হোসেন,এর
২য় মৃত্যুবার্ষিক উপলক্ষে টাঙ্গাইল জেলা ইউনিট এর উদ্যোগে দোয়া ও স্মরণ সভা

জাতীয় সাংবাদিক সংস্থা
১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারী মুহাম্মত আলতাফ হোসেন কর্তৃক প্রতিষ্ঠিত
জাতীয় সাংবাদিক সংস্থা'র প্রতিষ্ঠাতা
মরহুম মুহম্মদ আলতাফ হোসেন,
২য় মৃত্যুবার্ষিক উপলক্ষে টাঙ্গাইল জেলা ইউনিট এর উদ্যোগে এর দোয়া ও স্মরণ সভা
তারিখ: ১৩ অক্টোবর ২০২৬, স্থান: অস্থায়ী কার্যালয়, জাসাস টাঙ্গাইল।

প্রধান অতিথি: মোঃ আলমগীর গনি, মহাসচিব, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটি।

বিশেষ অতিথি: নাসিম এম খান রুনু, উপদেষ্টা, জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিট। মোঃ সেলিম তরফদার, প্রেসিডিয়াম মেম্বার, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটি।

প্রিয়াঙ্কা ইসলাম, যুগ্ম মহাসচিব, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটি।

সভা প্রধান: এম. মাছুদুর রহমান মিলন, সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিট সহ টাঙ্গাইল জেলা ইউনিটের জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ

আয়োজনে: জাতীয় সাংবাদিক সংস্থা, টাঙ্গাইল জেলা ইউনিট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াদের পর বিমানের দাম্মামগামী ফ্লাইটও ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫২ পি.এম


রিয়াদের পর বিমানের দাম্মামগামী ফ্লাইটও ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরবের বিমানবন্দরে হামলার ফলে হতাহতের ঘটনা ঘটেছে। রিয়াদের পর, বিমান বাংলাদেশ এয়ার লাইন্স দাম্মামগামী সব ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, এসব ফ্লাইটের জন্য পরবর্তী সিদ্ধান্ত ও নতুন সময়সূচি যথাসময়ে জানানো হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছিল। সোমবারের ঘোষণায় দাম্মামগামী ফ্লাইট স্থগিতের বিষয়টি উল্লেখ করা হয়নি।

গত কয়েক দিনে সৌদি আরবের রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে একের পর এক হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা ঘটে গত শনিবার। ওই হামলায় দুই বাংলাদেশিসহ মোট ১৩ জন নিহত হন। আহত এক বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার পর ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট বাতিল হতে শুরু করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%