ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত


জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ জুন) দুপুর বেলায় জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বিকেল ৩টায় শুরু হয়ে গেছে। বিএনপি সরকার গঠনের পর এটি সংসদের প্রথম বাজেট অধিবেশন।

আরও পড়ুন: ২ বছরের বেতনবৃদ্ধি স্থগিত, ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১৭টি প্রমাণিত

সভায় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর আমির ও সংসদ সদস্য শফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আলোচনার কৌশল নিয়ে ঐক্যবদ্ধ ইরানি কর্মকর্তারা’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


‘আলোচনার কৌশল নিয়ে ঐক্যবদ্ধ ইরানি কর্মকর্তারা’

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভি জানায়, ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কৌশল সম্পর্কে সব জ্যেষ্ঠ কর্মকর্তা ঐক্যবদ্ধ রয়েছেন। তিনি বলেছেন, আলোচিত প্রস্তাব বা চুক্তির খসড়া নিয়ে মতপার্থক্যের সম্ভাবনাকে তিনি নাকচ করে দিয়েছেন। প্রেস টিভি এ কথা জানিয়েছে।

ইরানের শুল্ক প্রশাসন পরিদর্শনের সময় আরেফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তেহরান একটি সুস্পষ্ট ও সমন্বিত পন্থা গ্রহণ করেছে।

ভারতে নতুন করে আলোচনার সময় ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান নিয়ে তিনি কথা বলেন। তিনি উল্লেখ করেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের আলোচনায় একটি নির্দিষ্ট কৌশল ছিল এবং এ বিষয়ে সকল কর্মকর্তাদের মধ্যে সমন্বয় বিদ্যমান রয়েছে। এছাড়াও তিনি বলেন, কর্মকর্তাদের মধ্যে আলোচনার খসড়া ও প্রস্তাব নিয়ে কোনো মতপার্থক্য বিদ্যমান নেই।

আরেফ আরো উল্লেখ করেছেন, বর্তমান যুদ্ধ এবং গত বছর ইসরাইলের সঙ্গে ১২ দিনের সংঘাত থেকে ইরান সংকট ব্যবস্থাপনার ক্ষেত্রে মূল্যবান শিক্ষা লাভ করেছে।

সূত্র: ডন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিসিবি নির্বাচন: ভোটগ্রহণ সম্পন্ন, গণনা চলছে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


বিসিবি নির্বাচন: ভোটগ্রহণ সম্পন্ন, গণনা চলছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন চলছে বর্তমানে। রোববার (৭ জুন) সকাল ১০টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয়ে গেছে বিকাল ৪টায়। এখন চলছে ভোট গণনা, যা গণনা শেষে সন্ধ্যা ৬টা নাগাদ পরিচালক পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

সকাল ১০টায় নির্বাচনের কার্যক্রম শুরু হলেও সকালের দিকে ভোটারদের তেমন উপস্থিতি লক্ষ্য করা যায়নি। ভোটগ্রহণ শুরু হওয়ার পর ৪৪ মিনিটের মাথায় পড়ে প্রথম ভোট।

দিনটি বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পায়। উল্লেখযোগ্য ভোটারদের মধ্যে রয়েছেন তামিম ইকবাল, ইসরাফিল খসরু, রুবেল হোসেন, ফাহিম সিনহা, সাইদ ইব্রাহিম আহমেদ, রফিকুল ইসলাম বাবু, শানিয়ান তানিম, মিজানুর রহমান এবং আমজাদ হোসেন।

মূলত, নির্বাচনের কার্যক্রম দুই ক্যাটাগরিতে হচ্ছে: ক্যাটাগরি-১ ও ক্যাটাগরি-২। ক্যাটাগরি-৩ থেকে একটি পরিচালক পদে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর একাই প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হয়েছেন। এছাড়া, ক্যাটাগরি-২ থেকেও সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর ফলে, নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ জন জিতে গেছেন।

এছাড়া জানা গেছে, চলমান নির্বাচনে ই-ভোট প্রদান করেছেন মোট ৩৯ জন ভোটার। ই-ভোট জমা দেয়ার শেষ দিন ছিল রোববার, দুপুর ১টা পর্যন্ত।

সন্ধ্যা ৬টায় পরিচালক পদের ফলাফল প্রকাশের পর ৭টায় অনুষ্ঠিত হবে তাদের ভোটাভুটিতে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন।

১৫টি পরিচালক পদের জন্য খুলনা ও বরিশাল বিভাগসহ অন্যান্য ক্যাটাগরিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। খুলনায় দুটি পদের বিপরীতে মোহাম্মদ শফিকুল আলম, শান্তনু ইসলাম ও মোহাম্মদ আবদুস সালাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, বরিশালের একটি আসনের জন্য লড়াইয়ে কোমর বেঁধে নেমেছেন মোহাম্মদ মিজানুর রহমান ও মোহাম্মদ মুনতাসির আলম চৌধুরী।

ক্লাব ক্যাটাগরিতে ১২টি পরিচালক পদের জন্য লড়ার প্রস্তুতি নিয়েছেন ১৬ জন প্রার্থী। তারা হলেন– তামিম ইকবাল (ওল্ডডিওএইচএস), ফাহিম সিনহা (আবাহনী), মাসুদুজ্জামান (মোহামেডান), রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়া চক্র), সাঈদ ইব্রাহিম আহমেদ (ফেয়ার ফাইটার্স), ইসরাফিল খসরু (এক্সিয়ম ক্রিকেটার্স), মীর্জা ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং), শানিয়ান তানিম (মেরিনার্স ইয়াংস), আমজাদ হোসেন (ট্রাই স্টেট ক্রিকেটার্স), সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু (তেজগাঁও ক্রিকেট একাডেমি), সাকিফ আহমেদ সালাম (পূর্বাচল স্পোর্টিং ক্লাব), আসিফ রাব্বানী (শাইনপুকুর), ফায়াজুর রহমান মিতু (উত্তরা ক্রিকেট ক্লাব), অধ্যাপক ড. সরকার মাহবুব হোসেন শামিম (ঢাকা ওয়ান্ডরার্স ক্লাব), মেজর ইমরোজ (কাঠালবাগান ক্রিসেন্ট ক্লাব), ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক (ধানমন্ডি স্পোর্টস ক্লাব)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিল-আর্জেন্টিনা নয়! ফ্রান্সকে হারিয়ে ফাইনালে নতুন বিশ্বচ্যাম্পিয়ন বেছে নিয়েছেন মামদানি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


ব্রাজিল-আর্জেন্টিনা নয়! ফ্রান্সকে হারিয়ে ফাইনালে নতুন বিশ্বচ্যাম্পিয়ন বেছে নিয়েছেন মামদানি

বিশ্বরাজনীতি কিংবা ফুটবল পণ্ডিতদের সমস্ত সমীকরণ এক নিমেষে ওলটপালট করে দিলেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপে কোনো চিরচেনা পরাশক্তি নয়, বরং আফ্রিকান সিংহ মরক্কোর হাতেই দেখছেন এবারের বিশ্বজয়ের মুকুট। বিখ্যাত ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর একটি বিশেষ বিশ্বকাপ প্রেডিকশন গেমে অংশ নিয়ে এই ঐতিহাসিক এবং বিস্ফোরক পূর্বাভাস দিয়েছেন তিনি।

ক্রিকেট ও বাস্কেটবলের দেশে ফুটবল অনুরাগী হিসেবে বেশ পরিচিত জোহরান মামদানি। নিজের পছন্দের কথা জানাতে গিয়ে তিনি বলেন, "আমি মাথা খাটিয়ে নয়, হৃদয়ের টানেই মরক্কোকে বেছে নিয়েছি।"

তার করা টুর্নামেন্ট ব্র্যাকেট অনুযায়ী, ফাইনালে শক্তিশালী ফ্রান্সকে হারিয়ে প্রথমবারের মতো কোনো আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপ নিজেদের করে নেবে মরক্কো। ২০২২ সালের কাতার বিশ্বকাপে মরক্কোর সেমিফাইনালে ওঠার রূপকথার উদাহরণ টেনে তিনি এই আত্মবিশ্বাস প্রকাশ করেন।

তবে মেয়রের এই ভবিষ্যৎবাণীতে শুধু মরক্কো নয়, রয়েছে আরও অনেক বড় বড় চমক। তার সমীকরণ অনুযায়ী, গ্রুপ পর্বেই জাপান হারিয়ে দেবে ব্রাজিলকে।

অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল বিদায় নেবে শেষ ৩২ থেকেই।

উগান্ডায় জন্ম নেওয়া মামদানি আরও জানান, ২০১০ বিশ্বকাপে লুইস সুয়ারেজের সেই বিতর্কিত হ্যান্ডবলের কারণে ঘানার বিদায় দেখে স্টেডিয়ামেই কেঁদে ফেলেছিলেন তিনি। এবার সেই ঘানা গ্রুপ পর্ব পার করলেও শেষ ৩২-এ কলম্বিয়ার কাছে হেরে বিদায় নেবে বলে মনে করেন এই মার্কিন রাজনৈতিক নেতা।

সূত্র: গার্ডিয়ান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতে ঢাকাসহ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


রাতে ঢাকাসহ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ঢাকাসহ দেশের ১৮টি জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় এবং বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানা দিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (৭ জুন) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের প্রদত্ত সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কাও রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের জন্য বলা হয়েছে।

এদিকে, সংস্থাটির অপর এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সোমবার (৮ জুন) সকাল পর্যন্ত দেশের সকল বিভাগের জন্য অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।

দেশের সব বিভাগে চলতি সপ্তাহজুড়ে ঝড়বৃষ্টির প্রবণতা এবং ভারি বর্ষণের সম্ভাবনা অব্যাহত থাকতে পারে বলেও উল্লেখ করেছে আবহাওয়া অফিস।

আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%