ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

জলবায়ু পরিবর্তনের অভিঘাতে কৃষিতে অভিযোজনের পথ দেখাচ্ছে প্রযুক্তি মেলা


জলবায়ু পরিবর্তনের অভিঘাতে কৃষিতে অভিযোজনের পথ দেখাচ্ছে প্রযুক্তি মেলা

জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি খাতে বাড়ছে নানা ধরনের ঝুঁকি। নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের অভিযোজন সক্ষমতা বাড়াতে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব দিচ্ছে কৃষি বিভাগ। এই লক্ষ্যেই রাজবাড়ীর বালিয়াকান্দিতে আজ শুরু হয়েছে তিন দিনব্যাপী “ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা কৃষি অফিসের আয়োজনে ১৬ থেকে ১৮ জুন পর্যন্ত চলবে এ মেলা। ২০২৫-২৬ অর্থবছরের “ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিউএম)” প্রকল্পের আওতায় আয়োজিত এ মেলায় কৃষকদের সামনে জলবায়ু সহনশীল বিভিন্ন প্রযুক্তি, আধুনিক কৃষি উপকরণ ও উদ্ভাবনী চাষাবাদ পদ্ধতি তুলে ধরা হচ্ছে।

মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজবাড়ীর উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান।

আরও পড়ুন: ডাকাতিয়ায় সেতু না থাকায় স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ

আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব কৃষি উৎপাদন ব্যবস্থাকে ক্রমেই অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতিতে উৎপাদন অব্যাহত রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষকদের ক্ষতি কমানোর জন্য জলবায়ু সহনশীল প্রযুক্তির বিকল্প নেই। তাই মাঠপর্যায়ে এসব প্রযুক্তির সম্প্রসারণ জরুরি বলে উল্লেখ করেন বক্তাগণ।

উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেছেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষি আজ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির ব্যবহার সময়ের দাবি। কৃষকদের মধ্যে আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি পৌঁছে দিতে কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, মেলার মাধ্যমে কৃষকরা নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন এবং সেগুলো মাঠপর্যায়ে প্রয়োগ করে উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদন ব্যয় কমাতে সক্ষম হবেন। একসঙ্গে টেকসই কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির সুফলও কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত প্রযুক্তি ও উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

আরও পড়ুন: গাইবান্ধায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, কৃষক-কৃষাণী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সিগঞ্জের সিরাজদিখানে স্বপ্নলোক হাউজিংয়ের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১২:১৯ এম


মুন্সিগঞ্জের সিরাজদিখানে স্বপ্নলোক হাউজিংয়ের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মির্জাকান্দা এলাকায় স্বপ্নলোক হাউজিং কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার ১৬ জুন বিকাল ৫.৩০ ঘটিকায় সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের মির্জাকান্দা এলাকায় স্বপ্নলোক হাউজিং এর সাইট অফিসের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে ভুক্তভোগী ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, স্বপ্নলোক হাউজিং কোম্পানি আকর্ষণীয় আবাসন প্রকল্পের প্রলোভন দেখিয়ে বহু মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করেছে। দীর্ঘ সময় অতিবাহিত হলেও প্রতিশ্রুত প্লট হস্তান্তর কিংবা প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

বক্তারা বলেন, তাদের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করেও কাঙ্ক্ষিত সুবিধা না পাওয়ায় তারা আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ অবস্থায় দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান তারা।

ভুক্তভোগী শিল্পী আক্তার বলেন, "প্রায় ৪ বছর ধরে এই স্বপ্নলোক হাউজিংয়ে প্লট ক্রয় করার জন্য টাকা দিয়ে রেখেছি। আমাদের প্লট বুঝিয়ে দিবে বলে কালক্ষেপন করে আসছে। এখন জানতে পারি তাদের নিজস্ব কোন জমি নাই, তারা আমাদের সাথে প্রতারনা করেছে। এখন তাদের সাথে যোগাযোগ করেও কোন ফল হচ্ছেনা।"

মো. বনি নামের একজন ভুক্তভোগী বলেন, "আমরা এই স্বপ্নলোক হাউজিং থেকে ৫ টা প্লট বুকিং দিয়েছি এ পর্যন্ত প্রায় ১৫ লাখ টাকা দিয়েছি। অত্যান্ত দুঃখের সাথে জনাই যে, এই হাউজিং কোম্পানির কাছে বার বার তাগিদ দেওয়ার পরও তারা আমাদের প্লট বুঝিয়ে না দিয়ে সাইট অফিস বন্ধ করে দিয়েছে। ঢাকার জুড়াইনে তাদের মেইন অফিসে গিয়েও তাদের সাথে কোন যোগাযোগ করতে পারছিনা। ফোনে যোগাযোগ করলেও টাকা ফেরত ও প্লট বুঝিয়ে দেওয়ার কথা বললেও তারা বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে থাকেন।"

তারা অন্যের জমি দেখিয়ে আমাদের সাথে প্রতারনা করে টাকা গুলো নিয়েছে।

ভুক্তভোগী মন্জুরা বেগম বলেন, "আমার মেয়ের জামাই মোয়াজ্জেম (মাকসুদার স্বামী) ৩ টা প্লট কেনার জন্য বুকিং দেয় ৪ বছর আগে। এপর্যন্ত আমরা প্রায় ১১ লাখ টাকা দিয়েছি।। তারা এখনও প্লট বা জায়গা বুঝিয়ে দিচ্ছেনা। এখন শুনেছি তাদের নিজস্ব কোন জায়গা নেই। তারা আমাদের সাথে প্রতারনা করে টাকা নিয়ে পালিয়েছে।"

স্থানীয় জহিরুল ইসলাম ও সাবেক মেম্বার মোয়াজ্জেম শেখ বলেন, "আমরা এই স্বপ্নলোক হাউজিং প্রজেক্টে মার্কেটিংয়ে কর্মরত ছিলাম। বেশ কিছু দিন পর জানতে পারলাম তাদের কোন নিজস্ব ক্রয়কৃত জমি নেই, তাদের প্রতারনা যখন আমাদের দৃষ্টি গোচরে আসে তখন আমরা এই প্রজেক্ট থেকে চাকুরী ছেড়ে দেই। প্রশাসনের প্রতি দবি রেখে আমরা চাই তাদের প্রতারনার স্বীকার ভুক্তভোগীগন যেন তাদের বুকিংকৃত প্লট বুঝে পায় না হলে তারা তাদের জমাকৃত টাকাগুলো বুঝে পায়।"

স্থানীয় মো. লোকমান শেখ বলেন, "এই স্বপ্নলোক হাউজিং প্রজেক্ট অন্যের জমি দেখিয়ে এই এলাকার অনেক নিরিহ লোকদের কাছ থেকে প্লট বিক্রি করার নামে প্রতারনার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এই বিষয়ে আমরা স্থানীয় থানাকে অবগত করেছি ও আদালতে প্রতারনার করে অর্থ নিয়ে প্লট বুঝিয়ে না দেওয়ার কারণে মামলাও করেছি। কিন্ত তাদের হাত অনেক লম্বা ও ক্ষমতার দাপটে এখনো ধরা ছোঁয়ার বাহিরে রয়েছে।"

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, মো. লোকমান শেখ, মো. ফয়েজ, মো. দেলোয়ার হোসেন তারা মিয়া, মো. শাহ আলম, ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোয়াজ্জেম শেখ, মো. বনি, মো. মিজান, মোসাম্মৎ শিল্পী আক্তার, মন্জুরা বেগম, মো. জহিরুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত। একই সঙ্গে বিনিয়োগকারীদের অর্থ ফেরত অথবা প্রতিশ্রুত সুবিধা বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রদানের ঘোষণা দেন।

এ বিষয়ে জানতে চেয়ে স্বপ্নলোক হাউজিং এর স্বত্বাধিকারী আব্দুর রউফের সাথে তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথম ম্যাচের আগেই ছিটকে গেলেন ইংলিশ ডিফেন্ডার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১২:২৩ এম


প্রথম ম্যাচের আগেই ছিটকে গেলেন ইংলিশ ডিফেন্ডার

বাংলাদেশ সময় বুধবার (১৭ জুন) দিবাগত রাত ২টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের মাধ্যমে ইংল্যান্ড বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে। ঠিক একদিন আগে বড় এক ধাক্কা খেয়েছে ইংলিশরা।

চোটের কারণে বৈশ্বিক এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ইংলিশ ডিফেন্ডার টিনো লিভরামেন্টো।

নিউক্যাসল ডিফেন্ডারের ছিটকে যাওয়ার ফলে ট্রেভো চালোবাহের জন্য বিশ্বকাপের ভাগ্য খুলেছে। লিভরামেন্টোর জায়গায় ইংল্যান্ডের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন চেলসি ডিফেন্ডার। এই বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এক বিবৃতিতে।

ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, গত রবিবার অনুশীলনে লিভরামেন্টো কাফ মাংসপেশিতে চোট পান। এই চোট থেকে সেরে উঠতে ২৩ বছর বয়সী এই রাইটব্যাকের প্রায় ৬ সপ্তাহ সময় লাগতে পারে। ফলে লিভরামেন্টোর বদলি হিসেবে চালোবাহকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ইংল্যান্ডের পক্ষ থেকে।

এফএ তাদের বিবৃতিতে জানিয়েছে, চেলসি ডিফেন্ডারকে ইতোমধ্যেই কানসাস সিটিতে ইংল্যান্ড দলের বেস ক্যাম্পে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে।

দলের বাকি সদস্যরা ক্রোয়েশিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি খেলতে বুধবার টেক্সাসের ডালাসে যাবে।

ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে অংশগ্রহণকারী কোনো দল তাদের প্রথম ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগে পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনতে পারে। সেই নিয়মের সুবিধা নিয়ে চালোবাহকে দলে নেওয়ার কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিশ্বকাপের ঠিক আগে লিভরামেন্টোর ছিটকে যাওয়া ইংল্যান্ডের জন্য একটি বড় ধাক্কা হিসাবেই বিবেচনা করছে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো। বিশেষ করে কারণ, লেফট ও রাইট- দুই পাশেই ফুলব্যাক হিসেবে খেলতে সক্ষম লিভরামেন্টো।

নিউক্যাসল তারকা চলে যাওয়ার পর ধারণা করা হয়েছিল, এতে বিশ্বকাপের দরজা খুলতে পারে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, ফিকায়ো তোমোরি, লুইস হল কিংবা হ্যারি ম্যাগুয়ারের মধ্যে কারো। কিন্তু তাঁদের সবাইকে পেছনে রেখে ইংল্যান্ডের জার্সিতে এ পর্যন্ত এক ম্যাচ খেলা টমাস টুখেল চালোবাহকে ডাকেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
আরবি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

হিজরি সন মুসলিম উম্মাহর ইতিহাস-ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ: ডা. শফিকুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১২:২৭ এম


হিজরি সন মুসলিম উম্মাহর ইতিহাস-ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ: ডা. শফিকুর রহমান

পবিত্র হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে বাংলাদেশের জনগণ ও বিশ্বের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৬ জুন) তিনি এক বিবৃতির মাধ্যমে এই শুভেচ্ছা প্রকাশ করেন।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ (সা.) এবং তার সাহাবিদের মক্কা থেকে মদিনায় ঐতিহাসিক ‘হিজরত’-এর মহান স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এই সনের গণনা শুরু হয়। হিজরি সন মুসলিম উম্মাহর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ।

তিনি জানান, হিজরত কেবল সাধারণ স্থান পরিবর্তন ছিল না; বরং এটি ছিল জুলুম, অন্যায় ও অসত্যের বিরুদ্ধে ন্যায়, ইনসাফ ও সত্যের একটি গৌরবময় বিজয় এবং ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক বাঁক বদল।

জামায়াতের আমির আরও বলেন, বিদায়ী বছরের সব ভুলত্রুটি, ব্যর্থতা ও গ্লানি মুছে ফেলে নতুন বছরে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের সুমহান আদর্শকে ধারণ করার শপথ গ্রহণ করতে হবে।

বর্তমান বিশ্ব পরিস্থিতি ও দেশের চলমান প্রেক্ষাপটে মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং পরস্পর সহমর্মিতা অত্যন্ত জরুরি। হিজরতের ত্যাগ ও কোরবানির চেতনা বুকে ধারণ করে সমাজ থেকে সকল ধরনের অন্যায়, দুর্নীতি ও বৈষম্য দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিবৃতিতে তিনি মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করে বলেন, ‘নতুন হিজরি বছর আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে আত্মশুদ্ধি, তাকওয়া, ন্যায়বিচার, সততা ও মানবকল্যাণের চেতনায় উদ্বুদ্ধ করুক—এটাই আমাদের প্রত্যাশা।’

দেশকে সকল সংকট, অস্থিরতা ও বিভেদ থেকে মুক্ত রাখার জন্য প্রার্থনা জানিয়ে তিনি একটি ইনসাফভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১২:৩১ এম


নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল দাসপাড়ায় ঘটে যাওয়া গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিখোঁজ থাকা রিফাত (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে নরসিংদীর করিমপুর এলাকার মেঘনা নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে জানিয়ে বলেন, ‘সন্ধ্যায় মৃতের বোন এসে মরদেহটি তার ভাইয়ের হিসেবে শনাক্ত করেছে। এখন মরদেহের পোস্ট মর্টেম করার পর যথাযথ প্রক্রিয়ায় মৃতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।’

নিহতের বোন মুক্তা বেগম অভিযোগ করেন যে, তার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি জানান, মরদেহে একাধিক গুলির চিহ্ন রয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের আলামত দেখা গেছে।

দাফন শেষে এ ঘটনায় মামলা করা হবে বলেও জানান তিনি।

পরিবার সূত্রে জানা যায়, নিহত রিফাতের স্ত্রী ও তিন মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

এর আগে, গত রবিবার (১৪ জুন) রাতে নবীনগর উপজেলার বাড়াইল দাসপাড়ায় সশস্ত্র হামলা ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় কনিকা দাস (৪০) নামের এক নারীও আহত হন।

ঘটনার পর থেকেই রিফাত নিখোঁজ ছিলেন। পরে তার মৃত্যু ও মরদেহ গুমের বিষয়ে এলাকায় নানা আলোচনা শুরু হয়।

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, এলাকায় আধিপত্য বিস্তার, মাদক নিয়ন্ত্রণ এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কয়েকটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরেই হামলা ও গোলাগুলির ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল ইসলাম বলেন, ‘রিফাতের মরদেহ উদ্ধার হওয়ার বিষয়টি আমরা জানি। নিহতের পরিবার মামলা করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি আরো জানান, যেহেতু মরদেহটি নরসিংদীতে উদ্ধার হয়েছে, সেখানেও মামলা করার সুযোগ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%