১১:২২ এম
ম্যাচে দুর্দান্ত একটি গোল করেছেন তিনি। এর আগে তার খেলা ছিলও বেশ ভালো। এই পারফরম্যান্সের জন্য রায়ান শেরকির হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার। ব্যক্তিগত পুরস্কার কার না ভালো লাগে? কিন্তু শেরকির ক্ষেত্রে তা হয়নি। পুরস্কার নিতে আসার সময় তার মুখে ছিল এক অদ্ভুত বিষণ্ণতা। যখন তিনি পুরস্কার নিয়ে বেরিয়ে গেলেন, তখন মনে হচ্ছিল, যেন হাতে থাকা গোলক সদৃশ বস্তুটি পৃথিবীতে আর কোনো মূল্যই রাখে না।
এমন তাচ্ছিল্যের কারণ কী? এর উত্তর লুকিয়ে আছে স্কোরলাইনে। নাপোলির বিরুদ্ধে চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি ২-২ গোলে ড্র করেছে তার দল ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে অনুষ্ঠিত এই ম্যাচের পর রায়ান শেরকি তার অগ্রাধিকার স্পষ্ট করে জানিয়েছেন।
ফরাসি মিডফিল্ডার অসাধারণ খেলে ম্যাচসেরা হয়েছেন। তিনি গোলও করেছেন। কিন্তু এই পুরস্কার তার জন্য তেমন আনন্দের কারণ হয়ে দাঁড়ায়নি। কারণ সিটি আবারও তিন পয়েন্ট নিতে পারেনি।
আরও পড়ুন: কিশোরগঞ্জে ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
ম্যাচ শেষে শেরকি বলেন, ব্যক্তিগত স্বীকৃতি তার কাছে মুখ্য নয়। তিনি চান সিটি আবার জেতা শুরু করুক। তার কথায়, ‘ম্যাচসেরা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই! আমি শুধু ম্যাচ জিততে চাই।’
নাপোলির বিপক্ষে এই ড্র সিটির সাম্প্রতিক খারাপ সময়ের সঙ্গে যুক্ত হয়েছে। টানা তিন ম্যাচে তারা জয়হীন রয়েছে। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে পয়েন্ট হারাচ্ছে দলটি।
জয়ে ফেরা কতটা জরুরি, সে কথাও বলেছেন শেরকি। তিনি স্বীকার করেছেন, এই ফল দলের জন্য ভালো ছিল না। তিনি বলেন, ‘প্রিমিয়ার লিগে আমরা শেষ তিন ম্যাচে হেরেছি। দুটি ম্যাচ ড্র হয়েছে। আজ আমাদের শুধু জিততে হতো। শুধু এটুকুই…’
তার এসব কথায় সিটি শিবিরের বাড়তে থাকা হতাশা স্পষ্ট হয়ে উঠেছে। নাপোলির বিপক্ষে নিজের অবদান থাকা সত্ত্বেও দলকে জেতাতে না পারায় শেরকি স্পষ্টতই হতাশ ছিলেন।
আরও পড়ুন: রোনালদোর ৯৮৭ গোল, হাজার গোলের আরও কাছে আল নাসরের জয়
দলের ড্রেসিংরুমের বর্তমান মেজাজও এই প্রতিক্রিয়ায় বোঝা যায়। যখন দল পয়েন্ট পেতে হিমশিম খাচ্ছে, তখন ব্যক্তিগত পুরস্কার ও গোল গৌণ হয়ে যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন