০৩:৫৩ পি.এম
রায়পুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে লক্ষ্মীপুরে প্রায় ১৫০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে এবং মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়েছে। বুধবার দুপুরে রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর পৌর বিএনপির আহ্বায়ক এবিএম জিলানী, এবং রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু প্রমুখ।
আরও পড়ুন: জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ২
প্রধান অতিথি আবুল খায়ের ভূঁইয়া বক্তব্যে বলেন, "আগামীর বাংলাদেশ গড়ার জন্য মেধাবীদের অবদান বর্তমান সরকার অনুধাবন করতে পেরেছে। সবার জন্য শিক্ষার গুরুত্ব দেওয়া হয়েছে। গত বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট দেওয়া হয়েছে।" তিনি আরও বলেন, "সরকার শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার কারিকুলাম পরিবর্তন কাজ করছে। বর্তমান প্রজন্ম যেন শিক্ষার সুযোগ পায়, সেজন্য আমরা জেলা পর্যায়ে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট স্থাপন করছি।"
এছাড়া তিনি উল্লেখ করেন, "উপজেলা পর্যায়ে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। আমাদের সন্তান-সন্ততিরা যেন ভবিষ্যতে আন্তর্জাতিকভাবে অবদান রাখতে পারে, সেজন্য আমরা কাজ করছি।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন