১০:৩৭ পি.এম
১৪ জুন, ২০২৬, চাঁপাইনবাবঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় পর্যায়ে প্রকল্পের অংশগ্রহণকারী এবং সেবাগ্রহীতাদের নিয়ে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী সভাটির সভাপতিত্ব করেন।
সভায় উপস্থিত ছিলেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াসিম আকরাম, মহিলা বিষয়ক কর্মকর্তা পংকজ কুমার দাস, প্রাথমিক শিক্ষা অফিসার ইসাহাক আলী,
প্রজেক্ট অফিসার খ্রীস্টিনা বেসরা, অ্যাডভাইজর এডুকেশন অ্যান্ড চাইল্ড প্রোটেকশন শাহ আলম, টেকনিক্যাল অফিসার অ্যাডভোকেসী আনোয়ার হোসেন, সংস্থার প্রতিনিধি (সিডিও) শ্যামল চন্দ্র রায় এবং জোহরা খাতুন। সভাটি হেকস/ইপার বাংলাদেশের সহযোগিতায় এবং ডাসকো ফাউন্ডেশন বাস্তবায়িত প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
সভার আলোচনায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, প্রকল্পের অংশগ্রহণকারী এবং সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন। সভায় প্রকল্পের কার্যক্রম, স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, সরকারি সেবাপ্রাপ্তির সুযোগ ও প্রতিবন্ধকতা নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ প্রদান করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন