ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

দক্ষিণ কোরিয়ার নির্বাচন কমিশনে অভিযান


দক্ষিণ কোরিয়ার নির্বাচন কমিশনে অভিযান

দক্ষিণ কোরিয়ার গত জুন মাসে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে ভোটার উপস্থিতির ভুয়া তথ্য দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার তদন্তকারীরা নির্বাচন কমিশনে অভিযান চালিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট একজন মুখপাত্র এএফপিকে তথ্যটি জানিয়েছেন। পুলিশ এবং প্রসিকিউটরদের অভিজ্ঞানসম্পন্ন বিশেষ তদন্ত দলের একজন কর্মকর্তা এএফপিকে টেলিফোনে বলেছেন, ‘আমরা প্রমাণ পেয়েছি যে জাতীয় নির্বাচন কমিশন এবং গিয়ংগি প্রাদেশিক নির্বাচন কমিশনের কর্মকর্তাগণ স্থানীয় নির্বাচনের সময় ভোটার উপস্থিতির ভুয়া তথ্য নথিভুক্ত করেছেন। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তল্লাশি ও আলামত জব্দের কার্যক্রমও চলমান রয়েছে।’ সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাশুড়িয়া মদিনাতুল উলুম আলিম মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শিক্ষাব্যবস্থা হুমকির মুখে

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


দাশুড়িয়া মদিনাতুল উলুম আলিম মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শিক্ষাব্যবস্থা হুমকির মুখে

ঈশ্বরদী শহরের দাশুড়িয়া মদিনাতুল উলুম আলিম মাদ্রাসায় অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছগির উদ্দিনের বিরুদ্ধে।

শিক্ষার্থীদের দাখিল ও আলিম পরীক্ষার ফরম পূরণে পরীক্ষা না দিয়েই সুযোগ দেওয়া সহ প্রশাসনিক বিভিন্ন স্বেচ্ছাচারিতার কারণে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ধ্বংসের মুখে পড়েছে। বিষয়টি সঠিকভাবে নজর না দেওয়ার কারণে মাধ্যমিক শিক্ষা অফিসের স্পষ্ট নির্দেশ অমান্য করে সমিতির প্রশ্নপত্র ব্যবহার করে পরীক্ষা বিতর্কের সৃষ্টি করেছেন।

এসব অনিয়মের প্রেক্ষিতে দায় চাইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঠিক উত্তর দিতে পারেননি এবং এসময় উল্টো অন্য শিক্ষকদের ওপর দোষ চাপানোর চেষ্টা করেছেন। বর্তমানে প্রতিষ্ঠানটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এখানে স্থানীয় সচেতন মহল, অভিভাবক, এবং (নাম প্রকাশ না করার শর্তে) শিক্ষকেরা অভিযোগ জানিয়েছেন যে, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছগির উদ্দিনের কারণে শিক্ষার্থীদের শিক্ষা জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

নিয়ম-কানুনের তোয়াক্কা না করে বার্ষিক, প্রি-টেস্ট কিংবা টেস্ট পরীক্ষা না দিয়েই অযোগ্য শিক্ষার্থীদের দাখিল পরীক্ষার ফরম পূরণের সুযোগ দেওয়া হয়েছে। একই অভিযোগ রয়েছে আলিম পরীক্ষার ক্ষেত্রেও, যেখানে টেস্ট পরীক্ষা ছাড়াই অনৈতিক সুবিধা দেওয়া হয়েছে।

উপজেলা শিক্ষা অফিস থেকে সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও, সরকারী নীতিমালা অমান্য করে সমিতি থেকে প্রশ্ন কিনে পরীক্ষা নেওয়ার জন্য অভিযোগও উঠেছে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে। ক্লাস রুটিন সময়মতো টাঙানো হয় না এবং বিষয়ভিত্তিক যোগ্য শিক্ষকদের দিয়ে ক্লাস না করিয়ে নিজের খেয়ালখুশিমতো প্রশাসনিক কাজ পরিচালনা করছেন তিনি।

এভাবে বার্ষিক, প্রি-টেস্ট, এবং টেস্ট পরীক্ষা না দিয়ে শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষার সুযোগ দিলে তাদের পড়ার মানসিকতা বিঘ্নিত হচ্ছে। বিষয়ভিত্তিক qualified শিক্ষকদের ক্লাসে পাঠানো হয় না। শিক্ষা অফিসের নির্দেশনা পর্যন্ত মেনে চলা হচ্ছে না, ফলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে।

এবং এসব অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সাংবাদিকদের কাছে কোনো সদুত্তর দিতে পারেননি ভারপ্রাপ্ত অধ্যক্ষ জমির উদ্দিন। নিজের অপকর্ম ও প্রশাসনিক ব্যর্থতা ঢাকা দিতে মাদ্রাসার সহকর্মী শিক্ষকদের ওপর দায় চাপানোর চেষ্টা করেন তিনি। প্রতিষ্ঠানটির এমন নজিরবিহীন অনিয়মে অভিভাবক ও সচেতন মহল চরম ক্ষুব্ধ। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে দুর্নীতি দায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে মাদ্রাসার শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থাইল্যান্ডের অস্থির দক্ষিণাঞ্চলে হামলায় নিহত ৫ সেনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৪:২৩ পি.এম


থাইল্যান্ডের অস্থির দক্ষিণাঞ্চলে হামলায় নিহত ৫ সেনা

থাইল্যান্ডের বিদ্রোহকবলিত দক্ষিণাঞ্চলের নারাথিওয়াত প্রদেশে একটি হামলায় পাঁচ সেনাসদস্য প্রাণ হারিয়েছেন। দেশের সেনাবাহিনী এ তথ্য বৃহস্পতিবার জানিয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি ছিল অন্যতম প্রাণঘাতী হামলা।

ব্যাংকক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবরটি সরবরাহ করেছে।

সেনাবাহিনীর একটি রাতের বিবৃতিতে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় নারাথিওয়াত প্রদেশে একটি তল্লাশি চৌকিতে হামলাকারীরা গুলি চালায় এবং পাইপ বোমা নিক্ষেপ করে, যা পাঁচ সেনাসদস্যের প্রাণহানি ঘটায়।

নারাথিওয়াত থাইল্যান্ডের মুসলিম-সংখ্যাগরিষ্ঠ তিনটি প্রদেশের একটি। এখানে কয়েক দশকের ধরে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহের কারণে অস্থিরতা বিরাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, প্রাণ গেল ৩ দমকলকর্মীর

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, প্রাণ গেল ৩ দমকলকর্মীর

 বুধবার ইতালির সিসিলি, ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং স্পেনের মধ্যাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় তিন দমকলকর্মীর মৃত্যু ঘটেছে।

কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইতালির দক্ষিণাঞ্চলীয় সিসিলি দ্বীপে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, যার ফলে গরম বাতাসের ঝাপটায় আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। কয়েক দিন ধরেই সেখানে দাবানল চলে এসেছে। রোম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সিসিলি অঞ্চলের প্রধান রেনাতো স্কিফানি বলেন, আগুন নিয়ন্ত্রণে প্রায় ৬ হাজার দমকলকর্মী, বনরক্ষী ও সিভিল প্রোটেকশনের সদস্য কাজ করে চলেছেন। আগুন আতঙ্কের মধ্যেই তাদের সহায়তার জন্য পানি নিক্ষেপকারী বিমানও ব্যবহার করা হচ্ছে। তিনি জানান, এখনও ৫০টি স্থানেই দাবানল প্রজ্জ্বলিত রয়েছে।

বিজ্ঞানীরা একমত পোষণ করেন যে, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে দাবানল ও তাপপ্রবাহের মতো চরম আবহাওয়ার ঘটনাগুলি আরও ঘন ঘন ও ভয়াবহ হয়ে উঠছে। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ানতেদোসি জানান, আগুন নেভানোর সময় অসুস্থ হয়ে একজন দমকলকর্মীর মৃত্যু হয়েছে।

ইতালির সিভিল প্রোটেকশন সংস্থার একজন মুখপাত্র এএফপিকে বলেন, সিসিলির পরিস্থিতি ‘গুরুতর’। অত্যধিক তাপমাত্রা ও অত্যন্ত শুষ্ক মাটির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। প্রতিবেশী কালাব্রিয়া অঞ্চলেও ১৬০টির বেশি দাবানলের ঘটনা ঘটেছে। স্থানীয় সিভিল প্রোটেকশনের প্রধান বলেন, এসব আগুন ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে। তার অভিযোগ, ‘দুর্বৃত্তরা’ আগুন ছড়িয়ে দিতে দাহ্য তরলে ভেজানো কাপড় ভবঘুরে বিড়ালের লেজে বেঁধে দিয়েছে।

ফ্রান্সে মঙ্গলবার বোর্দো বিমানবন্দরের কাছে দাবানল নিয়ন্ত্রণের কাজ করার সময় দুই দমকলকর্মীর মৃত্যু ঘটে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ বুধবার নিহত দমকলকর্মীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় শ্রমিক সংগঠনগুলো অভিযোগ করে যে, দমকলকর্মীরা চরম ক্লান্তি ও প্রয়োজনীয় সম্পদের ঘাটতির মধ্যে কাজ করছেন।

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দুটি বড় দাবানলে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর মধ্যে বোর্দোর কাছে মনোরম আরকাশঁ বেসিন এলাকায় একটি দাবানলে এক হাজার ৪০০ হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে। দমকল কর্মকর্তা ক্যাপ্টেন উইলফ্রিড স্নাইডার এএফপিকে বলেন, ‘আমরা অত্যন্ত ঘনভাবে দাঁড়িয়ে থাকা পাইনগাছে ভরা একটি বনের আগুনের সঙ্গে লড়ছি।’ তিনি আগুনের তীব্রতাকে ‘বিরল’ বলে মন্তব্য করেন।

ল্য পোর্জের মেয়র মার্শাল জানিনেত্তি বলেন, বনপথ পরিষ্কারের কাজে ব্যবহৃত কোনো যন্ত্র থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। প্রশাসন জানায়, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ল্য পোর্জে প্রায় ৭০০ মানুষকে বাড়িঘর ছাড়তে হয়েছে। এছাড়া তিন হাজারের বেশি ক্যাম্পারকেও অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

দক্ষিণ ফ্রান্সের আরেকটি এলাকায় বনাচ্ছাদিত পাহাড়ে ছড়িয়ে পড়া একটি দাবানল বুধবার সকালেই নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছিল বলে কর্মকর্তারা জানান। আগুনটি কয়েক শত মানুষকে বাড়িঘর ছাড়তে বাধ্য করেছে। এতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের দ্বিগুণ আয়তনের এলাকা পুড়ে গেছে। মঙ্গলবার ভার অঞ্চলে আগুনের সূত্রপাত হয়। এরপর তা অপ্রত্যাশিত দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। এর ফলে প্রায় ৪০০ জনকে সরিয়ে নিতে হয় এবং দুই হাজার ৫৫০ হেক্টর এলাকা পুড়ে যায়।

মার্সেই ও নিস শহরের মধ্যবর্তী ভূমধ্যসাগরীয় উপকূলীয় এ অঞ্চলে প্রায় ১ হাজার দমকলকর্মী এবং বিশেষায়িত পানি নিক্ষেপকারী বিমান আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। মোট ৪ হাজার ৬০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জিরোন্দ অঞ্চলের প্রিফেক্ট সোফি ব্রোকা আরও কয়েক শ’ মানুষকে এলাকা ছাড়ার জন্য আহ্বান জানিয়েছেন।

স্পেনে, মাদ্রিদের দক্ষিণে টলেডো শহরের আশপাশের কয়েকটি এলাকায় বুধবার বড় ধরণের দাবানল ছড়িয়ে পড়লে সেখানকার বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দেওয়া হয়। সিভিল গার্ড জানিয়েছে, দাবানলের কারণে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়েছে। কয়েকটি প্রধান সড়কও বন্ধ করে দেওয়া হয়েছে। টলেডো রাজধানী মাদ্রিদ থেকে ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত।

নতুন এ দাবানল ছড়িয়ে পড়ার সময়, মাদ্রিদের প্রায় ১০০ কিলোমিটার উত্তরে আরেকটি ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কয়েক শত দমকলকর্মী কাজ করছিলেন। সেখানে ইতোমধ্যে ৩২ হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে। ইউরোপীয় বন দাবানল তথ্যমতে, ২০২৫ সালে স্পেনে দাবানলে ৩ লাখ ৯৩ হাজার হেক্টরের বেশি অঞ্চল পুড়ে গেছে। দেশটির সাম্প্রতিক ইতিহাসে এটিই সর্বোচ্চ ক্ষয়ক্ষতি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান চাইলে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশ হতে পারত: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


ইরান চাইলে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশ হতে পারত: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরান হলো ‘চরমপন্থী আলেমদের দ্বারা পরিচালিত একটি দেশ।’

তিনি তাদের অর্থনৈতিক সমস্যার প্রতি ‘উদাসীন’ বলে আখ্যায়িত করেছেন। রুবিও বলেন, ‘তারা তাদের দেশ ধ্বংস করছে। ইরান যদি চাইতো, তবে তারা মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশ হতে পারতো।’

বুধবার (২২ জুলাই) ম্যানিলায় অনুষ্ঠিত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন ‘আসিয়ান’-এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে এসব কথা বলেন রুবিও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিন্তু তা করার বদলে তারা তাদের অর্থ তুলে নেয় এবং তা হিজবুল্লাহ, হামাস ও হুথিদের দিয়ে দেয়।

তারা এই অর্থ শিয়া মিলিশিয়াদের দেয়। পুরো বিশ্বে তাদের পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদে তারা এই অর্থ ব্যয় করে।’ রুবিও বলেন, যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হলো ‘একটি পারমাণবিক অস্ত্রশূন্য ইরান। তাদের কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। মানে চিন্তা করে দেখুন, তারা বিশ্বের সাথে কী করতে পারে!’

ইরান সংকট নিরসনে যুক্তরাষ্ট্র এখনো আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোলা রেখেছে বলে জানিয়েছেন মার্কো রুবিও। তবে তার অভিযোগ, সংকট অবসানে তেহরান মোটেও আন্তরিক নয়। অন্যদিকে, লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নতুন হুমকির মুখে এশিয়ামুখী সৌদি আরবের তিনটি অপরিশোধিত তেলবাহী জাহাজ মাঝপথ থেকেই পথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%