১০:২৫ এম
ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রাইভেটকারে করে ছাগল চুরির সময় ৩ জনকে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছেন। এ সময় ছাগল উদ্ধার করা হয় এবং প্রাইভেটকার জব্দ করা হয়।
গতকাল শুক্রবার উপজেলার কুশনা ইউনিয়নের ইকড়া মাঝেরপাড়া গ্রামের এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: ইউপি নির্বাচনে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, দুজন গুলিবিদ্ধসহ আহত ৩
আটককৃতরা হলো— যশোরের শার্শা থানার কেরালখালি গ্রামের হেলাল উদ্দিন (৩৫), সুফিয়া খাতুন (৫৫) এবং ওমর ফারুক (৭)। তারা সম্পর্কে মা-ছেলে ও নাতি।
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, রাস্তা ফাঁকা থাকায় খাসি ছাগলটি প্রাইভেটকারে তোলেন চক্রটি।
এরপর ইকড়া গ্রাম থেকে দ্বিতীয় ছাগলটি গাড়িতে ওঠানোর সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। এই সময় স্থানীয়রা একত্রিত হয়ে গাড়িটির গতিরোধ করে তাদের অবরুদ্ধ করে ফেলে এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে কোটচাঁদপুর তালসার পুলিশ ফাঁড়ির এএসআই মো. সমির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তিন জনকে আটকসহ প্রাইভেটকারটি জব্দ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা চুরির বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ রহমান জানান, চুরির সময় স্থানীয় জনতা তিন জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। খবর পাওয়ার পরপরই পুলিশ তাদের হেফাজতে নেয় এবং চুরি করা ছাগলসহ ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে।
আরও পড়ুন: কুয়াকাটায় হোটেলভাড়া চার গুণ, কক্ষ নেই কোথাও!
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন