০৭:৫০ পি.এম
দিনাজপুরের নবাবগঞ্জে গণপিটুনির শিকার হয়ে হীরা মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৪ জুন) দিবাগত রাত সোয়া ৩টার দিকে উপজেলার পুটিমারা ইউনিয়নের টঙ্গী শ্যামপুর গ্রামে ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, টঙ্গী শ্যামপুর গ্রামের অনিল টুডুর বাড়িতে চুরি করার চেষ্টা করার সময় হীরা মিয়াকে স্থানীয়রা হাতেনাতে আটক করেন। পরে উত্তেজিত গ্রামবাসীদের গণপিটুনিতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।
নিহত হীরা মিয়া হাকিমপুর উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে ছিলেন। তিনি নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের জাটিহার গ্রামে বসবাস করেন।
আরও পড়ুন: চরফ্যাশনে লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, টঙ্গী শ্যামপুর গ্রামে চুরির ঘটনায় স্থানীয়দের গণপিটুনির ফলে হীরা মিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
