১১:৩২ পি.এম
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বেনজীরকে যদি দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় নেয়া সম্ভব হয় এবং তার উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হয়, তবে সেটি হবে আমাদের জন্য প্রকৃত অর্জন।
রবিবার রাত ৮টায় সিলেট সার্কিট হাউজে অনুষ্ঠিত ১১ দলীয় নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভার আগে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, তখন তিনি এসব মন্তব্য করেন। সেই মতবিনিময় সভায় ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জামায়াত আমির এ সময় বলেন, বেনজীর আহমেদ ছিলেন একজন মাস্টারমাইন্ড। তিনি তার দায়িত্বের সময়টিতে এবং ৫ আগস্টের পরও দেশে অস্থিরতা তৈরির বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাকে দেশে ফিরিয়ে আনা এখন সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে।
আরও পড়ুন: যাত্রাবাড়ী হামলা মামলায় আনিসুল হক ও পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন