০২:১৮ পি.এম
লঞ্চে করে বরিশালে গেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সেখানে তিনি ভিমরুলি ভাসমান বাজার পরিদর্শন করেছেন। মার্কিন রাষ্ট্রদূত নৌকায় ঘুরে বেড়িয়েছেন এবং পেয়ারার স্বাদ উপভোগ করেছেন।
রবিবার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দুটি পোস্টে এসব তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনকে উদ্ধৃতি দিয়ে একটি পোস্টে বলা হয়, "নদীপথে লঞ্চে করে অপরূপ জলপথের এই জনপদ ঘুরে দেখছি। বরিশালে এসে ভালো লাগছে।"
আরও পড়ুন: ভোটের পাঁচ দিন আগে বাইশিমাস নির্বাচন স্থগিত, প্রার্থীদের প্রতিবাদ
আরেক পোস্টে বলা হয়েছে, ভিমরুলি ভাসমান বাজারে নৌকায় ঘুরে আর পেয়ারার স্বাদ নিয়ে চমৎকার সময় কাটিয়েছেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন