১১:৩৪ পি.এম
মুন্সীগঞ্জের শ্রীনগরে চিত্রনায়িকা জাকিয়া মুনের বাসায় ঘটিত চুরির ঘটনায় পেশাদার চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৬ জুলাই) রাত ১টার দিকে তাঁদের গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা বাহিনী।
জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার মুন্সীগঞ্জের নির্দেশনায় শ্রীনগর থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ৯৩ পূজামণ্ডপকে বিশেষ গুরুত্বপূর্ণ চিহ্নিত করেছে এসআরবি
গ্রেপ্তারকৃত সদস্যদের মধ্যে দামলা এলাকার মো. সামির শেখ (২২), মো. শরীফ মীর (২৫), জসুরগাঁও এলাকার রফিকুল ইসলাম (৩৫) এবং শ্যামসিদ্দি এলাকার ফিরোজ (৪৫) রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ২৮ মে থেকে ৫ জুলাইয়ের মধ্যে কোনো এক সময়ে চিত্রনায়িকা জাকিয়া কামাল মুনের বাসা থেকে প্রায় ৩ লাখ ৫২ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে।
এই ঘটনায় মামলার পর শ্রীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন আহম্মেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে পুলিশ চোর চক্রের সদস্যদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা পুলিশের কাছে চুরির সময় নেওয়া ১টি আইপিএস ব্যাটারি, ১টি আইপিএস মেশিন, ২টি ফ্যান এবং ১টি প্রজেক্টর উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকার কম নয়।
আরও পড়ুন: সালথা উপজেলা যুবদলের নতুন ৩৫ সদস্যের কমিটি, আহ্বায়ক হাসান আশরাফ ও সদস্য সচিব এনায়েত
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন