০৮:১৩ এম
নারায়ণগঞ্জের ফতুল্লায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটে। এ সংঘর্ষের ফলে বাড়িঘর ভাঙচুর এবং বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত আটজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) রাত ১০টার দিকে ফতুল্লার হাজীগঞ্জ ঈদগাহ সড়কে এই ঘটনা ঘটে। স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, হাজিগঞ্জ ঈদগাহ সড়ক এলাকার বাসিন্দা ফারুক মিয়ার ছেলে অপূর্ব একজন ব্রাজিল সমর্থক। তার সঙ্গে ওই এলাকায় আরো প্রায় অর্ধশত ব্রাজিল সমর্থক উপস্থিত ছিলেন। একই এলাকায় জাহাঙ্গীর মিয়ার ছেলে হাবিব (২০) আর্জেন্টিনার সমর্থক।
হাবিবের সঙ্গেও প্রায় অর্ধশত আর্জেন্টিনার সমর্থক রয়েছে। সোমবার আর্জেন্টিনা পরাজিত হওয়ার ফলে অপূর্ব ও তার দলবল আনন্দ উল্লাস শুরু করে। এ ঘটনা দেখে হাবিব ও তার দলবলের লোকজন ক্ষিপ্ত হয়ে ব্রাজিল সমর্থকদের ধাওয়া দেয়। এর পরে, ব্রাজিলের সমর্থকদের দলবল বিস্তৃত হলে তারা আর্জেন্টিনা সমর্থকদের বাড়িঘর ভাঙচুর শুরু করে।
আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
এই সময় তারা ব্যাপক লুটপাট ঘটায় এবং নারীসহ কয়েকজনকে মারধর করে। এরপর, যাওয়ার সময় কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটে। তখন আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও যোগ দিয়ে ব্রাজিলের কিছু সমর্থকদের মারধর করেন।
ফতুল্লা মডেল থানার কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানিয়েছেন, বিশ্বকাপের খেলা নিয়ে যারা সংঘর্ষে জড়িয়েছে তারা সকলেই কিশোর বয়সী।
তিনি বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং উভয় গ্রুপের লোকজনকে গ্রেফতার করার চেষ্টা করেছি। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে উভয় গ্রুপের লোকজন দ্রুত পালিয়ে যায়।
আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন