০৯:০৩ পি.এম
দেশের ইতিহাসে প্রথমবারের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আদলে আগামী ১ ডিসেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মেলনের আয়োজন করা হতে পারে।
মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানাচ্ছে, প্রতি বছর জেলা প্রশাসক সম্মেলন আয়োজনের রেওয়াজ রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের। জেলা প্রশাসক সম্মেলনের মতো, মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ স্তর উপজেলা পর্যায়ে সরকারের নীতি ও অগ্রাধিকারগুলো কার্যকরভাবে বাস্তবায়নের জন্য ইউএনওদের অংশগ্রহণে প্রথমবারের মতো উপজেলা নির্বাহী অফিসার সম্মেলন, ২০২৬ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্মেলনে উপজেলার উন্নয়ন কার্যাবলির সমন্বয়ের পাশাপাশি সরকারি কর্মসূচি ও উন্নয়ন কর্মকাণ্ডে গতিসঞ্চার, ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, গ্রামীণ অবকাঠামো নির্মাণ ও সংস্কার, দারিদ্র্য বিমোচন কর্মসূচি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষি উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন, ধর্মীয় সম্প্রীতি রক্ষা ইত্যাদি বিষয়সহ সরকারের অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচিত হবে।
আরও পড়ুন: দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি ১০০-১১০ টাকায়
এছাড়া, মাঠপর্যায়ের দায়িত্ব পালনকালে ইউএনওদের যেসব প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়, সে বিষয়ে স্থানীয় সরকার বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব অথবা সচিবেরা সরাসরি দিকনির্দেশনা দেবেন বলে জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন