ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা


বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্য নিয়ে শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ফরিদপুরের বোয়ালমারীতে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় দাদপুর ইউনিয়নের ইয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় বোয়ালমারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সার্বিক সহযোগিতা ছিল।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিতার্কিকরা দুর্নীতির ক্ষতিকর প্রভাব, সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন, এবং দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে তথ্যভিত্তিক যুক্তি ও বিশ্লেষণ উপস্থাপন করেন। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও যুক্তিনির্ভর বক্তব্য অনুষ্ঠানের প্রাণবধূ হয়ে ওঠে।

আরও পড়ুন: কক্সবাজারে নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ, মূল্য ২৭ লাখ টাকা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান। সভাপতির ভূমিকায় ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ লিয়াকত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোস্তাফিজুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়শা খাতুন এবং কাদিরদী কলেজের অধ্যক্ষ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান মোল্যা। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং ইয়াকুব আলী উচ্চ বিদ্যালয় রানার-আপ হয়। একই সঙ্গে কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিম ইসলাম তোহা শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন।

অনুষ্ঠান শেষে বিকাল চারটার দিকে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। বক্তারা জানান, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতনতা, সততা ও নৈতিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের যুক্তিবোধ, নেতৃত্বগুণ এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন: ময়মনসিংহে সেলুনে ঢুকে নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী অভিযুক্ত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে ঝোপের ভেতরে মিলল অস্ত্র ও বিস্ফোরক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৯:৪৬ পি.এম


সিলেটে ঝোপের ভেতরে মিলল অস্ত্র ও বিস্ফোরক

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় র‌্যাব একটি আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে।

গতকাল বৃহস্পতিবার রাতের ঘটনা, যেখানে উপজেলার ৬ নম্বর ঢাকা দক্ষিণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর কানিশাইল এলাকার একটি ঝোপ থেকে উদ্ধার করা হয় এসব।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার মো. মনজুরুল আলম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর কানিশাইল এলাকায় অভিযান চালানো হয়েছিল। অভিযানের সময় একটি ঝোপ তল্লাশি করে উদ্ধার করা হয় একটি দেশীয় ওয়ান শুটার গান, ছয়টি জেল, আটটি নন-ইলেকট্রিক ডেটোনেটর, পাঁচটি সেফটি ফিউজ এবং থানা থেকে লুট হওয়া দুটি টিয়ারশেল।

অস্ত্র ও বিস্ফোরকগুলো গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাজেটের পরতে পরতে শ্রমিক, নারী ও শিশুদের কথা উঠে এসেছে : এমপি সাঈদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৯:৪৬ পি.এম


বাজেটের পরতে পরতে শ্রমিক, নারী ও শিশুদের কথা উঠে এসেছে : এমপি সাঈদ

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান জানিয়েছেন, সরকার ঘোষিত বাজেটটি অত্যন্ত জনবান্ধব। তিনি উল্লেখ করেছেন, এই বাজেটের পরতে পরতে এবং পৃষ্ঠায় পৃষ্ঠায় নারী, শিশু ও শ্রমিকদের অধিকার ও কল্যাণের বিষয়গুলো উঠে এসেছে।

এমপি সাঈদ আল নোমান বলেন, ‘প্রয়াত বেগম খালেদা জিয়া আজীবন শ্রমিক অধিকার ও নারীর ক্ষমতায়ন নিয়ে লড়াই করেছেন।

বর্তমানে তাঁর ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমানও এর ব্যতিক্রম নন। তিনি শ্রমিকদের অধিকারকে নিজের জীবনে ধারণ করে কাজ করে যাচ্ছেন, যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শেরই ধারাবাহিকতা।’

শুক্রবার (১৯ জুন) বিকাল ৩টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি’ এই সমাবেশের আয়োজন করেছে, যেখানে এমপি সাঈদ আল নোমান বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে সবসময় একজন শ্রমিক হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন। তার সেই আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী দিনের বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন। তিনি বিগত ১৭ বছরে দেশের সবচেয়ে বড় মজলুম ব্যক্তি ছিলেন। দেশের সাধারণ মানুষ ও মেহনতি শ্রমিকের ভাগ্য পরিবর্তনে তিনি বদ্ধপরিকর।’

প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় একটি শ্রমিক, কলকারখানা এবং নারী ও শিশুবান্ধব বাজেট প্রণয়ন করা হয়েছে উল্লেখ করে সাঈদ আল নোমান বলেন, ‘বাংলাদেশ এমন একজন রাষ্ট্রনায়ক পেয়েছে, যার চিন্তাভাবনার কেন্দ্রে রয়েছে দেশের প্রান্তিক জনগোষ্ঠী।’

শ্রমিকদের অধিকার ও চাকরির নিরাপত্তার ওপর জোর দিয়ে সাঈদ আল নোমান মন্তব্য করেন, ‘মানবিক দৃষ্টিকোণ থেকে শুধু আইনি কাঠামো নিয়ে চিন্তা না করে শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করতে হবে। চাকরির নিরাপত্তার পাশাপাশি ন্যায্য মজুরিও নিশ্চিত করতে হবে। কথায় কথায় শ্রমিক ছাঁটাই চলতে পারে না।’

তিনি শ্রমিকদের অধিকার প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘শ্রমিকদের ভাগ্য নিয়ে আর কোনো তালবাহানা চলবে না।

যুগের সঙ্গে তাল মিলিয়ে তাদের মজুরি দিতে হবে এবং তারেক রহমান সেই বিষয়গুলো রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও বাজেটে প্রতিফলিত করেছেন।’

তিনি আরও বলেন, ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।’ এই স্লোগান ও দর্শন তারেক রহমানই আমাদের মাঝে নিয়ে এসেছেন। আমাদের মূল লক্ষ্য—সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ।’

রাজনীতিকে মানুষের জন্য মায়া, মহব্বত ও দায়িত্ববোধের জায়গা হিসেবে উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, ‘যখন কোনো পরিবারে সদস্যদের প্রতি গৃহকর্তার মায়া-মমতা থাকে, তখন সেখানে অন্যায়ের স্থান থাকে না। আমরা জিয়াউর রহমানের জনগণের প্রতি দরদ ও ভালোবাসার সেই রাজনীতি করতে চাই।’

সমাবেশটি দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আহ্বায়ক মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মিজানুর রহমান বাদলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক নেতা সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, কমরেড রাজেকুজ্জামান রতন, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, তাসলিমা আখতার, মাহা মির্জা এবং বদরুল আলম সবুজসহ জাতীয় পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৯:৪৭ পি.এম


শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল বিতরণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবারের মধ্যে সরকারি ত্রাণ হিসেবে জেনারেল রিলিফের (জিআর) খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সকল কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

চাল বিতরণ কার্যক্রম শুরু করার সময় এমপি রুবেল তিনি বলেছেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সব সময় রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। এই এলাকা নানা প্রকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই বিষয়টি সংসদে আলোচনা করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী সদর ও নলকুড়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবারের জন্য মোট ২০ মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি পরিবারকে ২৫ কেজি করে চাল প্রদান করা হয়।

চাল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব মো. লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজীবুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রুকুন উজ্জামান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজীবুল ইসলাম জানিয়েছেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্যসংকট লাঘবে সরকার এই চাল বরাদ্দ দিয়েছে। স্বচ্ছতার সঙ্গে প্রকৃত উপকারভোগীদের মধ্যে এসব চাল বিতরণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তান ‘ফ্রাংকেনস্টাইন রাষ্ট্র’, জাতিসংঘে ভারতের তোপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৯:৪৮ পি.এম


পাকিস্তান ‘ফ্রাংকেনস্টাইন রাষ্ট্র’, জাতিসংঘে ভারতের তোপ

প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে কিছু পরিমাণ রেষারেষি তো থাকে। কিন্তু ভারত-পাকিস্তানের মতো উত্তেজনাকর প্রতিবেশী পৃথিবীতে খুব বেশি নেই। ১৯৪৭ সালে এক্ষেত্রে একদিন আগে-পরে স্বাধীন হওয়ার পর থেকেই ভারত-পাকিস্তানের পারস্পরিক সম্পর্ক বিস্তর অবিশ্বাস, আস্থাহীনতা, এবং উত্তেজনায় ভরা। দেশ দুটি একাধিকবার যুদ্ধেও জড়িয়ে পড়েছে। সীমান্তে টুকটাক সমস্যা লেগেই থাকে। তবে গতবছর পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে পরিস্থিতি আরও উত্তেজনাকর হয়ে উঠেছে। এবার জাতিসংঘে পাল্টাপাল্টি অভিযোগে সেই উত্তেজনা নতুন মাত্রা পেল। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের সভায় পাকিস্তান ও ওআইসি জম্মু ও কাশ্মীরের প্রসঙ্গ উত্থাপন করে ভারতের বিরুদ্ধে নানা অভিযোগ এনেছে। তাতে ভারত তাদের জবাব দিয়েছে তীব্র ভাষায়। জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনের প্রথম সচিব অনুপমা সিং পাকিস্তানকে ‘ফ্রাংকেনস্টাইন রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেছেন। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনের ৬২তম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। সেখানেই পাকিস্তান-ভারতের পাল্টা পাল্টি কথার লড়াই পরিলক্ষিত হয়েছে। বুধবার জাতিসংঘের সভায় জবাব দেওয়ার অধিকার প্রয়োগ করে অনুপমা সিং বলেন, ‘পাকিস্তান বছরের পর বছর ধরে জঙ্গি সংগঠনগুলোকে আশ্রয় দিয়েছে। প্রশিক্ষণ ও মদদও দিয়েছে। এই শক্তিগুলোই এখন পাকিস্তানের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।’ পাকিস্তানকে ‘ফ্রাংকেনস্টাইন রাষ্ট্র’ অভিহিত করে অনুপমা সিং বলেন, ‘নিজের তৈরি দানব যখন ফিরে এসে কামড়ায়, তখন অবাক হওয়ার কিছু নেই।’ অনুপমা সিং পাকিস্তানের পরিস্থিতিকে একটি অদ্ভুত প্যারাডক্স হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘এটি এমন একটি দেশ যেখানে খোদ প্রতিরক্ষামন্ত্রী নিজেই রাষ্ট্রীয় নীতি হিসেবে সন্ত্রাসবাদীদের আশ্রয়, প্রশিক্ষণ এবং তাদের মোতায়েনের কথা স্বীকার করেন। অথচ আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে সেই পাকিস্তানই আবার নিজেকে সন্ত্রাসবাদের শিকার বলে দাবি করে।’ পাকিস্তানের অভ্যন্তরীণ নানা সমস্যার কথা তুলে ধরে অনুপমা সিং বলেন, ‘রাওয়ালকোটে সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন, মানবাধিকার লঙ্ঘন এবং মতপ্রকাশের স্বাধীনতা দমিয়ে রাখার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।’ তাঁর অভিযোগ, আন্তর্জাতিক মঞ্চে মানবাধিকারের কথা বলার সময় পাকিস্তান নিজের দেশের সমস্যাগুলো নিয়ে নীরব থাকে। ভারতের দাবি অনুযায়ী, সন্ত্রাসবাদকে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করার নীতির কারণে পাকিস্তান আজ অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে সংকটের মুখে। পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা এবং মানবাধিকার রক্ষার ক্ষেত্রেও পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অনুপমা। জম্মু-কাশ্মীরের প্রসঙ্গে পাকিস্তানের অভিযোগের জবাবে অনুপমা সিং বলেন, ‘জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%