০৬:৩৯ পি.এম
তুরাগ নদে মরদেহ উদ্ধার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য পুরোপুরি ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার (২৮ জুন) এ বিষয়টি জানিয়ে এক ব্রিফিং করেন ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের যুগ্ন পুলিশ কমিশনার ফারুক হোসেন।
ফারুক হোসেন বলেন, জনমনে ভয় ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ছড়ানোর চেষ্টা চলছে। তিনি জানান, ডিএমপি এলাকার মধ্যে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি।
এদিকে, বিকেলে আবারো এক ব্রিফিংয়ে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনও বিষয়টি উল্লেখ করেছেন।
আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন
শামীমা পারভীন বলেন, ‘আওয়ামী লীগের মিছিল থেকে সাতজন নিখোঁজ হওয়ার দাবি ভিত্তিহীন।
এ ধরনের বিভ্রান্তিকর তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।’
তিনি জনগণকে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদে বিশ্বাস না করার জন্য অনুরোধ জানিয়েছে।
ঢাকা জেলার পুলিশ সুপার বলেন, ‘রাজনৈতিক রঙ জড়ানো কতিপয় স্বার্থন্বেষী মহল বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। তবে পুলিশ অপপ্রচারকারীদের আইনের আওতায় আনার জন্য কার্যক্রম পরিচালনা করছে।’
আরও পড়ুন: শাকিলের জানাজায় এমপির বিরুদ্ধে ‘ভুয়া ভুয়া’ স্লোগান
শামীমা পারভীন আরও বলেন, ‘আওয়ামী লীগের মিছিল থেকে ৭ জন নিখোঁজের কোনো ঘটনা পুলিশ জানে না।
সুমন ও রনি নামে দুজনের মরদেহের মৃত্যু আওয়ামী লীগের মিছিল থেকে নিখোঁজের ঘটনার সাথে এক নয়। সুমন ও রনির মৃত্যু অন্যভাবে ঘটেছে।’
এর আগে শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর জানায়, তুরাগ নদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর একটি অপচেষ্টা চলছে। প্রকৃতপক্ষে এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: জামায়াতের মহিলা বিভাগের প্রতিবাদ: নারী উদ্যোক্তা সাথী আক্তার গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন