ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শিশুকে সংঘবদ্ধ বলাৎকারের অভিযোগে ৪ জন গ্রেপ্তার


শিশুকে সংঘবদ্ধ বলাৎকারের অভিযোগে ৪ জন গ্রেপ্তার

রাঙ্গামাটিতে ১২ বছরের একটি শিশুকে সংঘবদ্ধ বলাৎকারের অভিযোগের কারণে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) রাতে রির্জাভ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ১২ বছর বয়সী এক শিশুকে সংঘবদ্ধ বলাৎকারের অভিযোগে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। তাদের নাম হলো দিহান (১৩), মো. কাউসার (১৪), মো. তাজেরুল ইসলাম (১৫) ও মো. রাহাত (১৫)। এই চারজনকে থানায় নিয়ে আসা হয়েছে।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

গ্রেপ্তারকৃতদের সবার বাড়ি একই জায়গা, মসজিদ কলোনী রিজার্ভ বাজার এলাকায় অবস্থিত।

রাঙ্গামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রির্জাভ বাজার এলাকায় ১২ বছর বয়সী এক শিশু আরও চারজন কর্তৃক বলাৎকারের শিকার হয়। তিনি আরও জানান, বিষয়টি জানার পর পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় এবং থানায় নিয়ে আসা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসন ব্যবস্থা নিশ্চিতে কাজ করছে : স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসন ব্যবস্থা নিশ্চিতে কাজ করছে : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, সংসদের মর্যাদা কেবল তার সাংবিধানিক ক্ষমতার উপর নির্ভর করে না, এটি জনগণের আস্থার উপরও নির্ভর করে।

আজ বৃহস্পতিবার, জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে সংসদ সদস্যদের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালি-বিধি ও সংসদীয় কার্যক্রম’ শীর্ষক ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি এবং বিরোধী দলের নেতা ডা. মো. শফিকুর রহমান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদ পরিচালিত হয় সংবিধান ও প্রাসঙ্গিক আইনগত কাঠামো দ্বারা। কার্যপ্রণালি-বিধি সম্পর্কে সম্যক জ্ঞান সংসদ-সদস্যদের উপর অর্পিত দায়িত্ব ও কার্যাবলি বাস্তবায়নের জন্য সহায়তা করে।

তিনি বলেন, কার্যপ্রণালি বিধি কেবল প্রশাসনিক আনুষ্ঠানিকতা নয়, বরং এটি দায়িত্ব বাস্তবায়নের একটি অন্যতম হাতিয়ার। কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক, যাতে প্রস্তাব উত্থাপন ও বিল পর্যালোচনার ক্ষেত্রে সঠিক ধারণা থাকতে পারে।

তিনি আরো বলেন, সংসদের তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আইন প্রণয়ন, তদারকি ও নির্বাহী বিভাগকে জবাবদিহিতামূলক অন্তর্ভুক্তির আওতায় এনে সংসদ-সদস্যদের মাধ্যমে এগুলো বাস্তবায়ন করা।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদ কেবল রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় না, বরং গঠনমূলক বিরোধী দল ও সরকারি দলের সমান দক্ষতায় কার্যপ্রণালি বিধিতে অংশগ্রহণ নিশ্চিত করে জনসম্পৃক্ততা এবং আইন প্রণয়ন প্রক্রিয়া পরিচালিত হয়।

তিনি বলেন, সংসদীয় প্রতিষ্ঠান শক্তিশালীকরণে ইউএনডিপি এবং সুইজারল্যান্ড দূতাবাসের ‘স্ট্রেইনদেনিং ইনস্টিটিউশনস, পলিটিক্স এন্ড সার্ভিসেস (এসআইপিএস)’ প্রোগ্রাম সংসদ-সদস্যদের কার্যকর অংশগ্রহণ ও জবাবদিহিতার মাধ্যমে জনপ্রত্যাশা পূরণের জন্য সহযোগিতা করে যাচ্ছে।

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম এমপি বলেছেন, মানুষের শেখার সময় দোলনা থেকে অঙ্গীকার শুরু হয়। আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আসা কেউ শিক্ষক বা ছাত্র নয়, বরং আমরা সবাই একে অপরের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে শিখবো।

তিনি বলেন, আজকের অনুষ্ঠানে কার্যপ্রণালি-বিধি, সংবিধান, এবং জাতীয় সংসদের রেওয়াজ ও রীতি-নীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। এই শিক্ষা তিনটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, প্রথমত, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা গণতন্ত্রকে পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হইনি। দ্বিতীয়ত, সংসদকে আরও কার্যকর করে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা। তৃতীয়ত, সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি উন্নত ও কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা।

জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেন, জনগণের করের টাকায় সংসদ পরিচালিত হয়। সুশাসন, অর্থনৈতিক সংস্কার ও সর্বোপরি টেকসই গণতন্ত্র কীভাবে নিশ্চিত করা যায় - এ লক্ষ্য সংসদ পরিচালিত হবে।

দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সের দ্বিতীয় গ্রুপে বৃহস্পতিবার সংসদীয় আসন ১৫১ ময়মনসিংহ- ৬ হতে ধারাবাহিকভাবে ১৫৬ ময়মনসিংহ-১১, ১৫৮ নেত্রকোনা-২ থেকে ১৮৭ ঢাকা-১৪, ১৮৯ ঢাকা-১৬, ১৯১ ঢাকা-১৮ হতে ২৭৮ চট্টগ্রাম-১, ২৮০ চট্টগ্রাম-৩, ২৮২ চট্টগ্রাম-৫ হতে ৩০০ বান্দরবান আসনের নির্বাচিত সংসদ-সদস্যগণ এবং সংরক্ষিত নারী আসন ৩২৫ মহিলা আসন-২৫ থেকে ৩৫০ মহিলা আসন-৫০ হতে নির্বাচিত সংসদ-সদস্যগণ অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের টিকিটের দামের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের টিকিটের দামের ঘোষণা

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বহুল প্রত্যাশিত ওয়ানডে সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ম্যাচের টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে। বুধবার (৪ জুন) থেকে অনলাইনে টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগ্রহী দর্শকরা অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন। টিকিট কেনার জন্য নির্ধারিত ওয়েবসাইট হলো gobcbticket.com.bd।

রাজধানী ঢাকা শহরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচগুলোর জন্য বিভিন্ন ক্যাটাগরিতে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সর্বাধিক মূল্য রাখা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের জন্য। গ্র্যান্ড স্ট্যান্ড (আপার) ও গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার) উভয় বিভাগের টিকিটের দাম নির্ধারিত হয়েছে ২,৫০০ টাকা।

এছাড়া ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক), ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (করপোরেট ব্লক) এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথের (করপোরেট ব্লক) টিকিটের মূল্য ১,৫০১ টাকা রাখা হয়েছে।

ক্লাব হাউস সাউথ (শহীদ মুশতাক স্ট্যান্ড) ও ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড) টিকিট ৬০০ টাকায় পাওয়া যাবে। অন্যদিকে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দার্ন গ্যালারির জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। সবচেয়ে কম মূল্যের টিকিট পাওয়া যাবে ইস্টার্ন গ্যালারিতে, যার মূল্য ২০০ টাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘুরতে গিয়ে আর ফেরা হলো না, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


ঘুরতে গিয়ে আর ফেরা হলো না, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর

ফেনীতে এক বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে, ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন সোনাগাজী উপজেলার বক্তারমুন্সির সমপুর গ্রামের আবু তৈয়বের ছেলে ইকবাল হোসেন জিসান (২৩) এবং অপরজন হচ্ছেন ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কামরুল ইসলাম রসুলের ছেলে জিহানুল ইসলাম শাওন (২২)।

পুলিশ, নিহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, জিসান ও শাওন বন্ধুদের সঙ্গে চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী এলাকায় ঘুরতে গিয়েছিলেন। সেখানে তারা রাত্রিযাপন করার পর সকালে মোটরসাইকেলে করে ফেনীর উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মহাসড়কের ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জ এলাকার চৌধুরীপাড়া রাস্তার কাছে গিয়ে তারা একটি রেজিস্ট্রেশনবিহীন বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় পড়েন।

ঘটনার খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এরপর তারা স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শাওনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে, চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু ঘটে।

এমরান পাটোয়ারী, নিহত শাওনের এক স্বজন, বলেন, শাওন তার কয়েকজন বন্ধুসহ বুধবার রাতে গুলিয়াখালী বিচে ঘুরতে গিয়েছিল। সেখানে রাত্রিযাপন শেষে তারা সকালে ফেনীর উদ্দেশ্যে রওনা দেয়। পথে একটি বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় তাদের দুজনের মৃত্যু হয়। শাওন বাবামার একমাত্র ছেলে ছিল। তার এমন মৃত্যুতে এলাকাবাসী শোকাহত।

এ বিষয়ে ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরায়েল ত্যাগ করছে হাজার হাজার শিক্ষিত তরুণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


ইসরায়েল ত্যাগ করছে হাজার হাজার শিক্ষিত তরুণ

ভবিষ্যতের চরম অনিশ্চয়তা ও গাজা যুদ্ধের ফলস্বরূপ ইসরায়েল ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার উচ্চশিক্ষিত তরুণ। দেশটির পার্লামেন্টের (নেসেট) নির্দেশে পরিচালিত সাম্প্রতিক একটি গবেষণায় এই উদ্বেগজনক পরিস্থিতি প্রতিফলিত হয়েছে।

বুধবার (৩ জুন) ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটে প্রকাশিত এই গবেষণার ফলাফলে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলে আসা মানুষের তুলনায় অনেক বেশি মানুষ দেশটি ত্যাগ করেছেন, এবং তাদের মধ্যে উল্লেখযোগ্য অংশই তরুণ ও মেধাবী।

গবেষণার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশত্যাগের এই প্রবণতা আরও দ্রুত বৃদ্ধি পেয়েছে। বিপরীতে একই সময়ে অন্য দেশ থেকে ইসরায়েলে ফিরে আসা নাগরিকদের সংখ্যা অনেক কমে গেছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে ২ লাখ ১০ হাজারের বেশি ইসরায়েলি দেশ ত্যাগ করেছেন, যা ২০০৯ থেকে ২০২১ সালের তুলনায় অনেক বেশি। বর্তমানে প্রতি বছর গড়েই ৪০ হাজার মানুষ দেশ ছেড়ে চলে যাচ্ছেন। এর ফলে দেশ ত্যাগকারী এবং ফিরে আসার মধ্যে নেট পার্থক্য এখন ১ লাখ ৪০ হাজারে পৌঁছেছে।

গবেষণার ফলাফলে দেখা গেছে, দেশত্যাগকারীদের মধ্যে ৪৮ শতাংশের বয়স ২০ থেকে ৪৪ বছরের মধ্যে। তবে ইসরায়েলের সাধারণ জনগণের মধ্যে এই বয়সসীমার মানুষের হার মাত্র ৩২ শতাংশ। ২০২২ সাল থেকে দেশত্যাগকারীদের মধ্যে ৩৩ দশমিক ২ শতাংশের ব্যাচেলর ডিগ্রি, ২১ দশমিক ৫ শতাংশের মাস্টার্স ডিগ্রি এবং ৩ দশমিক ৭ শতাংশের পিএইচডি ডিগ্রি রয়েছে। বিশেষভাবে গণিত, কম্পিউটার বিজ্ঞান ও পদার্থবিদ্যার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর স্নাতকদের দেশত্যাগের হার সবচেয়ে বেশি।

এছাড়া ২০২৪ সালে যারা দেশ ত্যাগ করেছেন, তাদের মধ্যে ৫২ শতাংশের জন্ম ইসরায়েলে এবং বাকি ৪৮ শতাংশের জন্ম বিদেশে। ডেমোক্র্যাটিক পার্টির নেসেট সদস্য গিলাদ কারিভ ওয়াইনেটকে জানান, ‘আগামী দিনের বিজ্ঞানী ও উদ্যোক্তারা জনসংখ্যার হারের তুলনায় অনেক বেশি দ্রুত ইসরায়েল ছেড়ে যাচ্ছেন।’ মেধার এই গণহারে চলে যাওয়াকে তিনি দেশের ভবিষ্যতের জন্য একটি ‘কৌশলগত হুমকি’ হিসেবে চিহ্নিত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%