ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

‘সেভেন-আপ’ আতঙ্কে ফরাসি শিবির, সামনে বেলো হরাইজন্তের পুরোনো স্মৃতি


‘সেভেন-আপ’ আতঙ্কে ফরাসি শিবির, সামনে বেলো হরাইজন্তের পুরোনো স্মৃতি

ফুটবল বিশ্বের কাছে কি তাহলে আবার একবার ২০১৪ সালের বেলো হরাইজন্তের সেই ঐতিহাসিক ট্র্যাজেডির পুনরাবৃত্তি দেখার সম্ভাবনা আছে? যেন ২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির সামনে ব্রাজিলের চূর্ণবিচূর্ণ হয়ে যাওয়ার সেই অবিশ্বাস্য ভূত এবার এসে ঝাপটে পড়েছে ফরাসি শিবিরের ওপর।

চলমান বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী হাইভোল্টেজ ম্যাচের প্রথমার্ধের বাঁশি বাজার আগেই ইংল্যান্ড ফ্রান্সের জালে একে একে চারবার বল জড়িয়ে অপরাজেয় তাণ্ডব চালিয়ে এক অসম্ভব নাটক সৃষ্টি করে। থ্রি লায়ন্সদের এই গোল উৎসবের মঞ্চে ফরাসি ডিফেন্ডারদের অসহায় আত্মসমর্পণ চাপা পড়ে যায়। স্টেডিয়ামে উপস্থিত হাজারো ফরাসি সমর্থক তখন গালে হাত দিয়ে অশ্রুসজল চোখে স্তব্ধ হয়ে বসে আছেন। প্রথম ৪৫ মিনিটে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সকে এভাবে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে ইংলিশরা এক মহান নাটক সৃষ্টি করেছে।

ম্যাচের শুরু থেকেই ফরাসি রক্ষণভাগের হতশ্রী চেহারার সুযোগ নিয়ে আক্রমণের ঝড় তুলে থ্রি লায়নরা। মাত্র ৩ মিনিটে ডেক্লান রাইস প্রথম গোলটি করে ফ্রান্সের রক্ষণভাগ ভেঙে ফেলে। শুরুর ধাক্কা সামলে ফ্রান্স যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, ঠিক তখনই ১৮ মিনিটের মাথায় এজরি কোনসা গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ৩৭ মিনিটে বুকায়ো সাকার একক জাদু শুরু হয়; নিজের প্রথম গোলটি করার পর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+১ মিনিট) ফরাসিদের জালে আবারও বল জড়িয়ে হ্যাটট্রিকের দোরগোড়ায় পৌঁছান এই তারকা উইঙ্গার।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

প্রথমার্ধের এই ৪টি গোল যেন বারবার স্মরণ করিয়ে দিচ্ছিল ২০১৪ সালের সেই সেমিফাইনালে টনি ক্রুস ও মিরোস্লাভ ক্লোসাদের সামনে ব্রাজিলের রক্ষা চূণন্ত ঘটনার সেই দুঃসহ 

প্রথমার্ধের খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিশ্বনজুর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়ে গেছে তুমুল ঝড়। ফুটবলপ্রেমীদের মধ্যে অনেকে একে ব্রাজিলের সেই ‘সেভেন-আপ’ ট্র্যাজেডির পুনরাবৃত্তি হিসেবে দেখছেন, যেখানে প্রথমার্ধে জার্মানি সেলেসাওদের খুলে দিয়েছিল ৫ গোল।

ফ্রান্সের কোচ ডাগআউটে দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে যখন শিষ্যদের এই বিপর্যয় দেখছিলেন, তখন ইংলিশ শিবিরে বাঁধভাঙা আনন্দ চলছিল। রাইস, কোনসা ও সাকার এই ৪-০ গোলের মহাপ্রলয়ের পর এখন দ্বিতীয়ার্ধে ফ্রান্স কীভাবে নিজেদের সম্মান পুনরুদ্ধার করবে, কিংবা ইংল্যান্ড গোলের সংখ্যাকে কোথায় নিয়ে যাবে, সেটাই এখন সব কিছুর অপেক্ষা।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমবাপ্পের আঘাতে প্রথম গোলে ম্যাচে ফিরল ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩৮ এম


এমবাপ্পের আঘাতে প্রথম  গোলে ম্যাচে ফিরল ফ্রান্স

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পিছিয়ে থাকলেও নিজের রেকর্ডের খাতা সমৃদ্ধ করেছেন কিলিয়ান এমবাপ্পে। মায়ামি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে ব্যবধান কমিয়েছেন ফরাসি অধিনায়ক।

ম্যাচের ৪৮তম মিনিটে মাইকেল অলিসের বাড়ানো বল থেকে দুর্দান্ত ফিনিশিংয়ের মাধ্যমে জাল খুঁজে পান এমবাপ্পে। এই গোলে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯-এ। ফলে বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক গোলদাতার তালিকায় লিওনেল মেসির সমান হয়ে গেলেন ফ্রান্সের এই তারকা।

তবে এমবাপ্পের এই গোল ফ্রান্সকে ম্যাচে ফেরাতে সক্ষম হয়নি। প্রথমার্ধে ডেকলান রাইস, এজরি কনসা এবং বুকায়ো সাকার জোড়া গোলে ইংল্যান্ড ৪-০ ব্যবধানে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতে এমবাপ্পের গোল ব্যবধান কমালেও এখনও থ্রি লায়ন্সরা ৪-১ ব্যবধানে এগিয়ে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বারকোলার গোলে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ফ্রান্সের, ৪-২ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪২ এম


বারকোলার গোলে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ফ্রান্সের, ৪-২ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দারুণ প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছে ফ্রান্স। মায়ামি স্টেডিয়ামে ম্যাচের ৫৪তম মিনিটে ব্র্যাডলি বারকোলার গোলে ব্যবধান কমিয়ে ৪-২ করেছে দিদিয়ের দেশমের দল।

এর আগে আক্রমণে উঠে ইংল্যান্ডের এবেরেচি এজে দূরপাল্লার এক চিপ শটে গোলরক্ষক মাইক মেনিয়াঁকে পরাস্ত করার চেষ্টা করেন। তবে সেই চেষ্টা ব্যর্থ হলে দ্রুত পাল্টা আক্রমণে যায় ফ্রান্স।

পাল্টা আক্রমণে বল পেয়ে গতির ঝড় তোলেন বারকোলা। ইংল্যান্ডের রক্ষণভাগ ভেঙে ডিন হেন্ডারসনের সামনে পৌঁছে শান্তভাবে বল জালে পাঠান তিনি।

এর আগে কিলিয়ান এমবাপ্পের গোলে ৪-১ থেকে ব্যবধান কমিয়েছিল ফ্রান্স। বারকোলার এই গোলের পর ম্যাচে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ৫৪ মিনিট শেষে ইংল্যান্ড ৪-২ ব্যবধানে এগিয়ে থাকলেও ফ্রান্স এখন ঘুরে দাঁড়ানোর লড়াই চালিয়ে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমবাপ্পের জোড়া গোলে ম্যাচে ফিরল ফ্রান্স, জমে উঠেছে লড়াই

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৫ এম


এমবাপ্পের জোড়া গোলে ম্যাচে ফিরল ফ্রান্স, জমে উঠেছে লড়াই

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছে ফ্রান্স।

মায়ামি স্টেডিয়ামে, একসময় ৪-০ গোলে পিছিয়ে থাকা দলটি কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের সুবাদে ব্যবধান কমিয়ে এনেছে ৪-৩-এ।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০১ শয্যা চালুর উদ্যোগ: মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫২ এম


দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০১ শয্যা চালুর উদ্যোগ: মন্ত্রী

সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, "একাত্তরে একটি গোষ্ঠী আমাদের মা-বোনদের পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে। বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য বুদ্ধিজীবীদের তুলে দিয়েছে হত্যার করার উদ্দেশ্যে। সেই রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে। নয়তো এই বাংলাদেশ থাকবে না। তাদের এবং পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা দেশটাকে স্বাধীন করেছি।"

শনিবার রাতে নরসিংদীর মনোহরদীর গাংকুলকান্দী ভূঁইয়া বাজার মাঠ-সংলগ্ন মাঠে নবদিগন্ত ক্লাব আয়োজিত মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, "বাংলাদেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র হচ্ছে। তাই আজকের কোমলমতি শিক্ষার্থীদের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। তাদেরকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে।"

তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারা দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হচ্ছে। স্বাস্থ্যসেবায় বিশাল নিয়োগ দেওয়া হচ্ছে। বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে গ্রাম পর্যন্ত নিশ্চিত করতে কাজ করছে।"

নবদিগন্ত ক্লাবের চেয়ারম্যান প্রফেসর মোস্তাক আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ, মনোহরদী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, সদস্য গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সদস্যসচিব মাসুদুর রহমান সোহাগ, লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন শাহীন মোড়ল ও সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম ফরহাদসহ প্রমুখ।

অনুষ্ঠানে ৪০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তির ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%