ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

সালমান শাহর দেহাবশেষ আবার ময়নাতদন্তে, ভক্তদের ক্ষোভ


সালমান শাহর দেহাবশেষ আবার ময়নাতদন্তে, ভক্তদের ক্ষোভ

সালমান শাহ মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন। তার আকস্মিক মৃত্যুর খবর দেশজুড়ে শোকের ছায়া নিয়ে এসেছিল মাত্র ২৪ বছর বয়সে। এত বছর পেরিয়ে গেলেও অসংখ্য ভক্ত এই প্রিয় নায়ককে এখনো ভুলতে পারেননি।

বুধবার (১০ জুন) সালমান শাহর দেহাবশেষ তৃতীয়বারের মতো ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলনের খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া শুরু হয়েছে। অনেক ভক্ত এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন। আবার অনেকে এই কার্যক্রমের মাধ্যমে সত্য উদঘাটনের আশাও ব্যক্ত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত মামুনুল ইসলাম এক পোস্টে লিখেছেন, "দীর্ঘ সময় পর কবর থেকে দেহাবশেষ উত্তোলন করে নতুন কোনো গুরুত্বপূর্ণ আলামত বা প্রমাণ পাওয়া কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন রয়েছে।" তার মতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বহুল আলোচিত মৃত্যুরহস্যের প্রকৃত সত্য উদঘাটন হওয়া। তিনি দীর্ঘদিনের বিতর্ক ও সংশয়ের একটি গ্রহণযোগ্য সমাপ্তি দেখতে চান।

আরও পড়ুন: বাকৃবির কৃষি অনুষদের নবনিযুক্ত ডিনকে ফুলেল শুভেচ্ছায় বরণ

অন্যদিকে, সানজিয়া আক্তার মনি নামের আরেক ভক্ত আবেগঘন এক পোস্টে লিখেছেন, "৩০ বছর ধরে নানা ঘটনা ও বিতর্ক দেখেছেন সালমান শাহর ভক্তরা। কিন্তু এত বছর পরও একজন মৃত মানুষকে নিয়ে বারবার এমন প্রক্রিয়া চালানো মেনে নেয়া কঠিন।" তিনি ভক্তদের আবারও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। তার পোস্টের মন্তব্য ঘরেও সহমত প্রকাশ করেছেন অনেকেই।

বাংলা চলচ্চিত্রে সালমান শাহর অবদান আজও স্মরণ করেন দর্শক, নির্মতা ও সহকর্মীরা। স্বল্প সময়ের ক্যারিয়ার হলেও তার জনপ্রিয়তা এখনো অটুট। প্রতি বছর তার মৃত্যুবার্ষিকীতে ভক্তরা তাকে ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এবারের ময়নাতদন্তের সাথে ভক্তদের অনুভূতি ভিন্ন হলেও একটি বিষয়ে সবাই একমত - দীর্ঘদিনের এই আলোচিত ঘটনার রহস্যের চূড়ান্ত সমাধান হোক এবং প্রকৃত সত্য একদিন স্পষ্ট হয়ে উঠুক সবার সামনে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রান্তিক জনগণের উন্নয়নে ব্ল্যাক বেঙ্গল সম্প্রসারণ প্রকল্পের গুরুত্ব তুলে ধরলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৩:০৪ পি.এম


প্রান্তিক জনগণের উন্নয়নে ব্ল্যাক বেঙ্গল সম্প্রসারণ প্রকল্পের গুরুত্ব তুলে ধরলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল ও দেশীয় ভেড়া সম্প্রসারণ প্রকল্প কার্যকরী ভূমিকা পালন করবে। তিনি উল্লেখ করেন, এ লক্ষ্যে বর্তমানে পাইলট ভিত্তিতে বাস্তবায়িত প্রকল্পটি দেশের সকল জেলায় সম্প্রসারণের নির্দেশনা দেওয়া হয়েছে, যা খুবই গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)-এর সেমিনার হলে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘বিশুদ্ধ জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল ও দেশীয় ভেড়া সম্প্রসারণে পাইলট প্রকল্প’-এর অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা তুলে ধরেন। এই প্রকল্পের মাধ্যমে দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে বিএনপি সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রম বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি রচনা করেছে এমন মন্তব্যও করেন তিনি।

সরকার প্রান্তিক জনগণের জীবনমান উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সুলতান সালাউদ্দিন আরও বলেন, অতীতে গণতান্ত্রিক ধারাবাহিকতা ব্যাহত হওয়ার কারণে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আর্থিক অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে দেশকে সমৃদ্ধ করার চেষ্টা করে যাচ্ছেন।

তিনি বলেন, ব্ল্যাক বেঙ্গল ছাগল একটি মূল্যবান দেশীয় জাত, যা দ্রুত বংশবিস্তার, উন্নত মাংসের গুণগত মান এবং ব্যাপক বাজার চাহিদার কারণে গ্রামীণ জনগণের জন্য লাভজনক জীবিকার উৎস হতে পারে। প্রান্তিক জনগণের এ খাতে সম্পৃক্ততা এবং দক্ষতা বৃদ্ধি করলে জাতীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। এসময় মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, গবেষক ও খামারিরা উপস্থিত ছিলেন। প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে উপস্থাপনা করেন প্রকল্প পরিচালক ড. মো. আনিছুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধিদপ্তরের পরিচালক ফরিদা ইয়াসমিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এক মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৩:০৫ পি.এম


ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এক মানুষ
 সমাজে যখন অন্যায়, অবিচার ও দুর্নীতি মাথাচাড়া দিয়ে ওঠে, তখন কিছু সাহসী মানুষ নীরব না থেকে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ান। এমনই একজন প্রতিবাদী মানুষ অন্যায়ের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করে বলেছেন, "অন্যায়কে প্রশ্রয় দেওয়া মানে অন্যায়ের অংশ হয়ে যাওয়া। তাই সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলা আমাদের নৈতিক দায়িত্ব।"

তিনি মনে করেন, সমাজে শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠা করতে হলে অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ক্ষমতা, ভয় বা ব্যক্তিগত স্বার্থের কাছে মাথা নত না করে সত্যের পথে চলাই একজন সচেতন নাগরিকের পরিচয়।

তার ভাষায়, "যেখানে অন্যায় হবে, সেখানে প্রতিবাদ হবে। নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো এবং ন্যায়ের পক্ষে কথা বলাই মানবতার প্রকৃত শিক্ষা।"

সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার এই সাহসী অবস্থানকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বরই পারে একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তুলতে।

সচেতন মহলের মতে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা কোনো অপরাধ নয়; বরং এটি নাগরিক দায়িত্ব। ন্যায় ও সত্যের পথে যারা এগিয়ে আসেন, তারাই সমাজে ইতিবাচক পরিবর্তনের সূচনা করেন।

বার্তা একটাই— অন্যায়ের কাছে মাথা নত নয়, ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থানই হোক আমাদের অঙ্গীকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে চিকিৎসাধীন বাংলাদেশি নারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৩:১৩ পি.এম


দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে চিকিৎসাধীন বাংলাদেশি নারীর মৃত্যু

ভারতের দক্ষিণ দিল্লির মালভিয়া নগরে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন আরো এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। গতকাল ১০ জুন বুধবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার দিন ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে ওই বাংলাদেশি নারীর শরীরের বিভিন্ন অংশ গুরুতর অগ্নিদগ্ধ হয়েছিল।

আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর থেকে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণকেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।

দক্ষিণ দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি) অনন্ত মিত্তাল এক বিবৃতিতে বলেন, ‘দুর্ভাগ্যবশত, চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা গেছেন। এর ফলে এই দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা এখন ২৩ জন।

আজ মারা যাওয়া ব্যক্তি একজন বাংলাদেশি নারী।’

উল্লেখ্য, গত ৪ জুন হাউজ রানী এলাকার ‘ফ্লরিশ স্টেজ বেড অ্যান্ড ব্রেকফাস্ট’ নামের একটি হোটেলে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের তীব্রতায় ঘটনাস্থলেই ও পরবর্তীতে ২১ জনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন।

এর আগে গত সপ্তাহে হাসপাতালে চিকিৎসাধীন এক নাইজেরিয়ান নাগরিকের মৃত্যুর পর নিহতের সংখ্যা ২২-এ পৌঁছেছিল। এবার চিকিৎসাধীন বাংলাদেশি নারীর মৃত্যুর মাধ্যমে এই অগ্নিকাণ্ডে প্রাণহানির সংখ্যা আরো বাড়ল।

একই ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গীশ্বর গ্রামের নুরুল আমিন। একই ঘটনায় তার পরিবারের আরো চার সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনসিটিবির নতুন চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলার দায়িত্ব গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


এনসিটিবির নতুন চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলার দায়িত্ব গ্রহণ

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান পদে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা। তিনি শিক্ষা ক্যাডারের ১৬তম বিসিএসে নির্বাচিত একজন কর্মকর্তা। এর আগে তিনি সরকারি চট্টগ্রাম কমার্স কলেজের উপাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেছেন।

হিসাববিজ্ঞান বিষয়ের এই অধ্যাপক দীর্ঘদিন ধরে শিক্ষা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করে আসছেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে তাকে এনসিটিবির নিয়মিত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেকের কাছে তিনি যোগদানপত্র প্রদান করেন। যোগদান শেষে সন্ধ্যায় রাজধানীর মতিঝিলস্থ এনসিটিবি কার্যালয়ে গিয়ে বোর্ডের চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্বে থাকা মো. মাহবুবুল হক পাটওয়ারীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্বভার গ্রহণ করেন।

এসময় এনসিটিবি সদস্য (পাঠ্যপুস্তক) প্রফেসর মোহাম্মদ আবু নাসের টুকু, সদস্য (কারিকুলাম) প্রফেসর ড. এ কে এম মাসুদুল হক, সদস্য (প্রাথমিক) প্রফেসর ড. মো. ইকবাল হায়দার, সদস্য (অর্থ) আজীজ হায়দার ভুঁইয়া, প্রধান সম্পাদক প্রফেসর মুহাম্মদ ফাতিহুল কাদীর, সচিব প্রফেসর শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস এবং বোর্ডের অন্যান্য উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত চেয়ারম্যানকে এনসিটিবি’র কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে স্বাগত ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বৃহস্পতিবার, প্রথম কর্মদিবসে সংস্থাটির নবনিযুক্ত চেয়ারম্যান বাসস-কে বলেন, ‘আগামী শিক্ষাবর্ষে বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে সব পাঠ্যপুস্তক পৌঁছে দিতে এনসিটিবি বদ্ধপরিকর।’

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, বিগত বছরগুলোতে মার্চ-এপ্রিল পর্যন্ত পাঠ্যপুস্তক সরবরাহের যে বিলম্ব ছিল, এবার তা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। আগামী ৩০ নভেম্বরের মধ্যে মুদ্রণ শেষ করে মাঠপর্যায়ে বই তুলে দেওয়ার সর্বাত্মক চেষ্টা চালানো হবে।

এনসিটিবি’র চেয়ারম্যান আরও বলেন, ‘এনসিটিবিতে যারা দায়িত্ব পালন করেন, তাদের কাজ মূলত একটি 'স্লিপলেস' বা অহোরাত্র পরিশ্রমের। এটি জেনে ও বুঝেই আমি এই গুরুদায়িত্ব গ্রহণ করেছি।

এনসিটিবির কর্মকর্তারা জানান, নতুন চেয়ারম্যান যোগদানের ফলে আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পরিমার্জিত পাঠ্যপুস্তক সময়মতো মুদ্রণ ও সরবরাহের চলমান রোডম্যাপের কার্যক্রমে আরও গতিশীলতা আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%