ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

রাজশাহীতে ৫ আগস্টে প্রকাশ্যে গুলি ছোড়া সুটার সাফির বিরুদ্ধে অজ্ঞাত কারণে হয়নি হত্যা মামলা!


রাজশাহীতে ৫ আগস্টে প্রকাশ্যে গুলি ছোড়া সুটার সাফির বিরুদ্ধে অজ্ঞাত কারণে হয়নি হত্যা মামলা!

২০২৪ সালের ৫ আগস্ট হচ্ছে, যা আন্দোলনকারীদের কাছে ৩৬ জুলাই নামে পরিচিত। সেদিন দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও সংঘর্ষের ঘটনা ঘটেছিল, বিশেষ করে রাজশাহী মহানগরীসহ। বিভিন্ন গণমাধ্যম, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত-সংক্রান্ত তথ্য অনুযায়ী, রাজশাহী মহানগরীর আলুপট্টি, শেখেরচক, শাহ মখদুম কলেজ ও আশপাশের এলাকায় সংঘর্ষের ফলে অন্তত দুইজন নিহত হওয়ার খবর এসেছে এবং অনেক মানুষ আহত হয়েছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, শাহ মখদুম কলেজ ও পঞ্চবটি এলাকায় সংঘর্ষ চলাকালে দুই শিক্ষার্থী, সাকিব আনজুম (২৭) ও রায়হান আলী (২৬), শেখেরচক স্বচ্ছ টাওয়ার এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে গুলিবিদ্ধ ও আহত অবস্থায় অন্তত ৪০ থেকে ৫০ জনকে ভর্তি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত প্রতিবেদনে ওই এলাকায় অন্তত ৪৫ জন গুরুতর আহত হয়েছেন বলে তথ্য রয়েছে।

এদিকে, ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংঘর্ষের সময় হেলমেট পরিহিত অস্ত্রধারীদের একটি দল ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়েছে। তাদের অভিযোগে সুটার রুবেলের অন্যত্তম সহযোগী আব্দুল্লাহ হিল সাফি নামে এক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। তবে অজ্ঞাত কানে সুটার সাফিকে হত্যা মামলায় আসামী করা হয়নি। স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের দাবি হলো, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের, দ্রুত গ্রেফতার এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করা উচিত।

আরও পড়ুন: নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

এ বিষয়ে রাজশাহী মহানগর বিএনপির এক জ্যেষ্ঠ নেতা দাবি করেছেন, রাজশাহী মহানগরীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চিহ্নিত অনেক নেতা-কর্মী এখনো প্রকাশ্যে চলাফেরা করছেন। আবার কেউ কেউ রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে বিএনপি বা জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছেন। ফলে প্রকৃত ত্যাগীরা অনেক ক্ষেত্রে উপেক্ষিত হচ্ছেন। জুলাই-২০২৪ সালের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, দায়ীদের শনাক্তকরণ এবং আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে দাঙ্গা নিয়ন্ত্রণে কারফিউ, সেনা মোতায়েন নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৮:০৫ পি.এম


নেপালে দাঙ্গা নিয়ন্ত্রণে কারফিউ, সেনা মোতায়েন নিহত ৩

নেপালের দক্ষিণাঞ্চলীয় তরাই অঞ্চলের মধেশ প্রদেশে দাঙ্গার কারণে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশের চারটি জেলায় কারফিউ জারি করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ, আর্মড পুলিশ ফোর্স এবং সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

প্রশাসন সুনসারি, সপ্তরী, সিরাহা এবং ধনুষা জেলায় কারফিউ জারি করেছে। পাশাপাশি, পারসা জেলায় সভা এবং সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সংঘাতপূর্ণ এলাকা সমূহে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত রবিবার ভারতীয় সীমান্তের পাশে সুনসারি জেলার একটি গ্রামে একটি শোভাযাত্রাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এই উত্তেজনা পরে সংঘর্ষে রূপ নিতে থাকে এবং ধীরে ধীরে আশপাশের জেলাগুলিতেও ছড়িয়ে পড়ে।

নেপাল পুলিশের মুখপাত্র অবি নারায়ণ কাফলে জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা নেওয়ার সময় দুজন নিহত হন। কারফিউ চলাকালীন বৃহস্পতিবার সিরাহা জেলায় একটি বিক্ষোভের সময় আরও একজনের মৃত্যু হয়। তবে, নিহতদের মৃত্যুর সঠিক পরিস্থিতে তদন্ত চলছে।

গত রবিবার সুনসারি জেলার দেওয়াংগঞ্জ গ্রামীণ পৌরসভায় সংঘর্ষের ঘটনায় আহত ২৪ বছর বয়সী ওম প্রকাশ মেহতার মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ২০ বছর বয়সী জয় প্রকাশ মেহতারও মৃত্যু হয়। বৃহস্পতিবার সিরাহা জেলার গোলবাজারে সংঘর্ষের সময় ১৭ বছর বয়সী গণেশ যাদব নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত ১৯ বছর বয়সী সুভাষ ঠাকুরের অবস্থা চিকিৎসকদের মতে আশঙ্কাজনক বলে জানা গেছে।

বৃহস্পতিবার মধেশ প্রদেশের প্রাদেশিক রাজধানী জনকপুরে পরিস্থিতির আরও অবনতি ঘটলে জনকপুরধাম উপমহানগর এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। ধনুষা জেলা প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নিরাপত্তা বাহিনীকে ক্ষমতা দিয়েছে। জনকপুরে সেনাবাহিনীর সাঁজোয়া যান, হেলিকপ্টার এবং পদাতিক টহল জোরদার করা হয়েছে।

অন্যদিকে সিরাহা জেলার গোলবাজারে কারফিউ উপেক্ষা করে মহাসড়ক অবরোধের চেষ্টা হলে পুলিশ কাঁদানে গ্যাস এবং ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় কিছু দোকান ও বিপণিবিতানে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সিরাহার মুখ্য জেলা কর্মকর্তা সুরেন্দ্র পৌডেল জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। উত্তেজনা প্রশমনের জন্য রাজনৈতিক দল ও স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা চলছে।

নেপাল পুলিশ জরুরি প্রয়োজন ছাড়া সকল কর্মকর্তা এবং কর্মচারীদের ছুটি বাতিল করেছে এবং অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে। নেপাল পুলিশের মুখপাত্র অবি নারায়ণ কাফলে জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীকে প্রয়োজন অনুযায়ী আনুপাতিক বলপ্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তেজনা প্রশমনের চেষ্টা স্থানীয় পর্যায়ে সংলাপ অব্যাহত রাখা হয়েছে।

এদিকে স্থানীয় নাগরিক সমাজের কয়েকজন প্রতিনিধি অভিযোগ করেছেন যে, কয়েকদিন ধরে উত্তেজনা থাকা সত্ত্বেও শুরুতেই কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

এই পরিস্থিতির মধ্যে, জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন এবং বলেন, দেশে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁয়ে গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে ছাত্রশিবিরের "অদম্য জুলাই" মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ জিয়াউর রহমান ঠাকুরগাঁও প্রতিনিধি

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৮:০৬ পি.এম


ঠাকুরগাঁয়ে গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে ছাত্রশিবিরের "অদম্য জুলাই" মিছিল

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঠাকুরগাঁও শহর ও জেলা শাখা গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে "অদম্য জুলাই" নামে একটি মিছিলের আয়োজন করে।

মিছিলের প্রধান অতিথি হিসেবে সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মোঃ সোহেল রানা উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে সাবেক জেলা সভাপতি অধ্যক্ষ শাহজালাল জুয়েল এই আয়োজনে উপস্থিত ছিলেন।

মিছিলে ছাত্রশিবিরের জেলা এবং শহর শাখার নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

উক্ত মিছিল ও এর পরে অনুষ্ঠিত সমাবেশে শত শত শিক্ষার্থীর উপস্থিতি ছিল খুবই চোখে পড়ার মতো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য এলো দুঃসংবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৮:০৮ পি.এম


বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য এলো দুঃসংবাদ

বিশ্বকাপ ফাইনাল শেষে মাঠে সংঘর্ষ এবং বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনার অভিজ্ঞ মিডফিল্ডার লিয়ান্দ্রো প্যারেদেস বড় ধরনের শাস্তির মুখোমুখি হতে পারেন। ফিফার ডিসিপ্লিনারি কমিটির তদন্তে তার বিরুদ্ধে সর্বোচ্চ ৯ ম্যাচের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা তৈরি হয়েছে।

ফিফার প্রাথমিক তদন্ত প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে যে, ম্যাচ-পরবর্তী উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে প্যারেদেস প্রতিপক্ষের খেলোয়াড়দের প্রতি অন্তত তিনবার আগ্রাসী আচরণ করেছেন। যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে সম্ভাবনা রয়েছে এই বিশ্বকাপজয়ী মিডফিল্ডারকে দীর্ঘ সময়ের জন্য জাতীয় দলের বাইরে থাকতে হতে পারে।

তবে প্যারেদেসই শুধু তদন্তের আওতায় নেই। আর্জেন্টিনার নাহুয়েল মোলিনা, থিয়াগো আলমাদা এবং দলের সহকারী কোচ রবার্তো আয়ালার বিরুদ্ধেও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্ত চলছে।

একই ঘটনায় স্পেনের তরুণ মিডফিল্ডার গাভিকেও অসংলগ্ন আচরণের অভিযোগে তদন্তের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করেছে ফিফা।

এদিকে, ফাইনালকে ঘিরে আরও কিছু বিষয়ও বিশ্লেষণ করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তদন্তে নিরাপত্তা প্রটোকল ভঙ্গ, গ্যালারি থেকে বৈষম্যমূলক স্লোগান এবং মাঠে রাজনৈতিক বার্তা সংবলিত ব্যানার প্রদর্শনের অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব ঘটনার কারণে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধেও আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।

ফিফা জানিয়েছে, আর্জেন্টিনা ও স্পেন ফুটবল কর্তৃপক্ষের লিখিত ব্যাখ্যা, ম্যাচ কমিশনারের প্রতিবেদন এবং অন্যান্য প্রমাণ পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তদন্ত শেষে সংশ্লিষ্ট ব্যক্তি ও সংস্থাগুলোর বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

যদি প্যারেদেসের বিরুদ্ধে সর্বোচ্চ ৯ ম্যাচের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কার্যকর হয়, তাহলে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ভবিষ্যতের আন্তর্জাতিক সূচিতে বড় ধাক্কা খেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছুটির দিনে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর পরিচ্ছন্নতা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৮:০৯ পি.এম


ছুটির দিনে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর পরিচ্ছন্নতা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন সড়ক পরিদর্শন করেছেন ছুটির দিনে। এই বিষয়ে উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি তথ্য দিয়েছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী শুক্রবার বিকালে রাজধানীর উত্তরাংশের বিভিন্ন সড়কের পরিচ্ছন্নতা কেমন তা দেখতে নিজে গাড়ি চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর গাড়ি স্থানীয় সময় বিকাল ৬টা ১০ মিনিটে শ্যামলী মোড় অতিক্রম করেছে।

জাহিদুল ইসলাম রনি বলেছেন, প্রধানমন্ত্রী বার বার মন্তব্য করেছেন যে, তিনি রাজধানী ঢাকাকে একটি ক্লিন সিটি রূপে দেখতে চান। সেজন্য তিনি সিটি কর্পোরেশনের রাস্তা সরজমিনে ঘুরে দেখছেন।

প্রধানমন্ত্রীর সাথে গাড়িতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম এবং সহকারি একান্ত সচিব আব্দুর রহমান সানী।

উপ-প্রেস সচিব জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী বিকাল ৪টা ৫ মিনিটে গুলশানের বাসা থেকে বের হয়েছেন। তিনি নিজে গাড়ি চালাচ্ছিলেন।’

প্রধানমন্ত্রী তাঁর গাড়িতে শ্যামলী, বিজয় সরণি, রোকেয়া সরণি, মিরপুর-১০, কচুক্ষেত, শেওড়াপাড়া প্রভৃতি সড়ক পরিদর্শন করেন। প্রায় আড়াই ঘন্টার অধিক সময় ধরে সড়কসমূহ ঘুরে প্রধানমন্ত্রী মাগরিবের নামাজের সময়ে গুলশানের বাসায় ফিরে গেছেন বলে জানিয়েছেন উপ-প্রেস সচিব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%