ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

সরকারকে অর্থনীতি পুনরুদ্ধারে সময় দিতে হবে: আবু আহমেদ


সরকারকে অর্থনীতি পুনরুদ্ধারে সময় দিতে হবে: আবু আহমেদ

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ’র (আইসিবি) চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেছেন, স্বৈরাচার আমলে কোনো বড় বিজনেস হাউজ সেই সরকারকে সন্তুষ্ট না করে ব্যবসা করতে পারতো না। ব্যবসা-বাণিজ্যে অনিয়ম-দুর্নীতিসহ দলের স্বার্থ প্রাধান্য পেত। তিনি উল্লেখ করেন, পালিয়ে যাওয়া সরকার পদ্মা রেলসেতু, কর্ণফুলি টানেল, পায়রা বন্দর ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ বহু মেগা প্রকল্পই রাজনৈতিক উদ্দেশ্যে করেছিল। এসব প্রকল্পে দুর্নীতির উদ্দেশ্যে জাতীয় স্বার্থ বিবেচনা করা হয়নি।

শনিবার এফডিসিতে বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারে এবারের বাজেট শীর্ষক এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতাটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

আবু আহমেদ বলেছেন, বর্তমান সরকার মেগা প্রকল্প গ্রহণে রক্ষণশীল। মানব উন্নয়নকেন্দ্রীক প্রকল্পকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফর আমাদের অর্থনীতি পুনরুদ্ধারে ‘গেমচেঞ্জার’ হিসেবে কাজ করবে। তিনি বলেছেন, এই সফর উন্নয়ন সহায়তা, নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে।

আরও পড়ুন: সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় বন্ধ থাকবে দোকানপাট ও মার্কেট

বড় বাজেট দোষের কিছু নয়। নির্বাচিত সরকার তার কর্মসূচি বাস্তবায়নে বড় বাজেট দিতেই পারে। তবে বাজেট বাস্তবায়নে দক্ষতা বাড়াতে হবে। তিনি এ প্রসঙ্গে উল্লেখ করেন, এই সরকারকে অর্থনীতি পুনরুদ্ধারে সময় দিতে হবে। অতীতে টানেলের শেষে কোন আলো খুঁজে পাওয়া যেত না, কিন্তু এখন আমরা আশাবাদী। হতাশা কাটিয়ে টানেলের শেষের আলো দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতিকে সচল রাখতে হলে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। ভারত, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, সিঙ্গাপুরের মতো দেশে কর্পোরেট করের হার বাংলাদেশের তুলনায় কম। তিনি সতর্ক করে বলেন, আমরা যদি করের হারকে অন্তত এ দেশগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ করতে না পারি তাহলে বিদেশী বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে না।

‘এবারের বাজেট বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুদ্ধার করতে সক্ষম’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির বিতার্কিকদের পরাজিত করে ঢাকা কলেজের বিতার্কিকরা বিজয়ী হয়।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন-অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, সাংবাদিক মাঈনুল আলম, সাংবাদিক আবুল কাশেম ও সাংবাদিক মাইদুর রহমান রুবেল। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। ছায়া সংসদটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

আরও পড়ুন: আমি খুবই চিন্তিত: নেতানিয়াহু আসন্ন নির্বাচনে জয় নিয়ে সংশয় প্রকাশ করেছেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ের ৮ বছর পর মা হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


বিয়ের ৮ বছর পর মা হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী

জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী পিয়ান সরকার এবং নির্মাতা রাজা চন্দ। এই তারকা দম্পতি বিয়ের আট বছর পর প্রথমবার বাবা-মা হতে যাচ্ছেন।

স্বামীর জন্মদিনেই তারা ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সুখবরটি।

শুক্রবার (৩ জুলাই) ছিল রাজা চন্দের জন্মদিন। এই বিশেষ দিনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে পিয়ান তার অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি প্রকাশ করেন। তারা এতদিন বিষয়টি একান্ত ব্যক্তিগত পরিসরে রেখেছিলেন।

ঘনিষ্ঠজন ছাড়া টালিউডের অনেকেই এ সম্পর্কে জানতেন না।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে পিয়ান ছয় মাসের অন্তঃসত্ত্বা। চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি বিশ্রামে রয়েছেন। অনাগত সন্তানের সুস্থতার কথা চিন্তা করে আপাতত নতুন কোনো কাজও হাতে নিচ্ছেন না এই অভিনেত্রী।

অন্যদিকে, রাজা চন্দ পেশাগত ব্যস্ততায় কলকাতা ও মুম্বাইয়ের মধ্যে নিয়মিত যাতায়াত করলেও স্ত্রীর যত্নে কোনো কমতি রাখছেন না বলে জানা গেছে। স্বামীর জন্মদিন উপলক্ষে শেয়ার করা ছবিতে স্পষ্টভাবে দেখা যায় পিয়ানের বেবি বাম্প।

সেই পোস্টে পিয়ান লেখেন, ‘শুভ জন্মদিন মাম্মা…ধন্যবাদ আমার জীবনটা এত সুন্দর, নিরাপদ এবং মায়া-মমতায় ভরিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এই বছরটা আমরা তোমাকে একটু বেশি হাসি আর জড়িয়ে ধরার ওমে উদযাপন করছি।’

বর্তমানে কলকাতার বাড়িতে পরিবারের সদস্যদের সান্নিধ্যে সময় কাটাচ্ছেন পিয়ান।

প্রতি বছরের মতো এবারও রাজার জন্মদিন এসেছে, তবে এবারের উদযাপন তাদের জীবনে একেবারেই ভিন্ন মাত্রা যোগ করেছে। কারণ, খুব শিগগিরই তাদের সংসারে আসতে চলেছে নতুন অতিথি।

এই তারকা দম্পতির সুখবর প্রকাশ্যে আসার পর থেকেই রাজা চন্দ ও পিয়ান সরকারকে শুভেচ্ছায় ভাসিয়ে দিয়েছেন সহকর্মী, বন্ধু ও অনুরাগীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


গাইবান্ধায় হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্রীল শ্রমিক জহুরুল ইসলামকে হত্যার খুনীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকাল ৫টায় পৌর শহরে পশ্চিম চারমাথায় ও থানার সামনে গোবিন্দগঞ্জ পৌরবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক কমরেড এম এ মতিন মোল্লা, নিহতের স্ত্রী শিরিন আক্তার, কন্যা জেরিন ও জানুফা, রাশেদ প্রমুখ। বক্তারা অবিলম্বে গ্রীল শ্রমিক জহুরুলের খুনীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসি দাবি জানান।

মানববন্ধন শেষ হওয়ার পর এলাকাবাসী ঢাকা-দিনাজপুর আঞ্চলিক সড়ক অবরোধ করলে কার্যত প্রায় ৩০ মিনিট যানচলাচল বন্ধ থাকে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১১টার দিকে জহুরুল প্রধান একটি অটোরিকশায় করে উপজেলার কাটামোড়ে যাচ্ছিলেন। রিকশাটি কাটামোড়ে পৌছানোর ঠিক মুহূর্তে হর্ণ দেওয়ায় স্থানীয় এরশাদ আলীসহ আরও দুই থেকে তিনজন অটোরিকশার চালককে মারধর শুরু করেন। এ সময় ওই রিকশার যাত্রী জহুরুল প্রধান চালককে মারধরে বাধা দেন। এ সময় এরশাদ আলী জহুরুল প্রধানের বুকে সজোরে ঘুষি মারেন। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জহুরুল প্রধানকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত এরশাদ আলীকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনার পর রাতে নিহতের স্ত্রী শিরিন বেগম বাদী হয়ে নামীয় তিনজন ও অজ্ঞাতনামা দুই থেকে তিনজনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে সন্দ্বীপ–চট্টগ্রাম নৌপথে অচলাবস্থা: ফেরিঘাটে শতাধিক যানবাহন আটকা, চরম দুর্ভোগে যাত্রী ও চালকরা

আন্তর্জাতিক ডেস্ক

সন্দ্বীপ চট্টগ্রাম প্রতিনিধি

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে সন্দ্বীপ–চট্টগ্রাম নৌপথে অচলাবস্থা: ফেরিঘাটে শতাধিক যানবাহন আটকা, চরম দুর্ভোগে যাত্রী ও চালকরা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
বৈরী আবহাওয়ার কারণে গত তিন দিন ধরে সন্দ্বীপ-চট্টগ্রাম নৌপথে যান চলাচল কার্যত বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে যাত্রীবাহী ও পণ্যবাহী নৌযান চলাচল। অন্যদিকে যান্ত্রিক ত্রুটির কারণে এক সপ্তাহ ধরে শিপ মালঞ্চ চলাচলও বন্ধ থাকায় ভোগান্তি আরও বেড়েছে। এতে সীতাকুণ্ড থেকে সন্দ্বীপগামী এবং সন্দ্বীপ থেকে সীতাকুণ্ড ও চট্টগ্রামগামী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ফেরি কপোতাক্ষ-এ পারাপারের অপেক্ষায় থাকা পণ্যবাহী গাড়ির চালকরা। শনিবার বিকেলে গুপ্তছড়া ফেরিঘাটে গিয়ে দেখা যায়, টার্মিনালে শতাধিক ট্রাক ও পণ্যবাহী যানবাহন আটকা পড়ে আছে।
আটকে থাকা কয়েকজন চালক জানান, বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে গেলেও ঘাট এলাকায় তাদের থাকার জন্য কোনো হোটেল, রেস্টুরেন্ট কিংবা বিশ্রামাগারের ব্যবস্থা নেই। এমনকি প্রয়োজনীয় ওয়াশরুম ও গোসলের সুবিধাও না থাকায় মানবেতর পরিস্থিতির মধ্যে দিন কাটাতে হচ্ছে।
একই চিত্র দেখা গেছে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাটেও। সেখানে সন্দ্বীপগামী শতাধিক পণ্যবাহী যানবাহন আটকা রয়েছে। দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে থাকায় কাঁচামাল পরিবহনে বিঘ্ন ঘটছে। বিশেষ করে মাছ, শাকসবজি ও অন্যান্য দ্রুত নষ্ট হওয়া পণ্য নিয়ে উদ্বেগে রয়েছেন ব্যবসায়ীরা। তারা আশঙ্কা করছেন, দ্রুত নৌ যোগাযোগ স্বাভাবিক না হলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।
স্থানীয়রা দ্রুত নৌ চলাচল স্বাভাবিক করা এবং ফেরিঘাটে আটকে পড়া চালক ও যাত্রীদের জন্য প্রয়োজনীয় বিশ্রাম, খাবার ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীতে পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


নরসিংদীতে পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর

নরসিংদীর মনোহরদীতে পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। শনিবার বিকেলে জেলার মনোহরদী উপজেলার চর আহাম্মদপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা প্রকাশ পায়।  এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।  নিহতদের মধ্যে রয়েছে সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা, তুহিন মিয়ার মেয়ে আশামনি ও শুককুর আলীর মেয়ে সুমাইয়া।  তাদের সকলের বাড়ি ময়মনসিংহ জেলার গফর গাও।  এরা ২ জন মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্রী এবং একজন পঞ্চম শ্রেণীর ছাত্রীর তালিকায় রয়েছে।  পারিবারিক সূত্রে জানা যায়, ফাতেমা ও আশামনি চর আহমদপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলের এবং মেয়ের ঘরের নাতনি। অপরদিকে, সুমাইয়া হচ্ছে খোরশেদ মিয়ার ছোট ভাইয়ের মেয়ে।  শনিবার দুপুরের দিকে তারা বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়।  এ সময় শিশু সুমাইয়া যখন পানিতে ডুব দেয়, তখন তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।  এরপর তাকে খুঁজতে অন্য দুই শিশু পানিতে নামেন।  এবং পরে তারাও পানিতে তলিয়ে যায়।  পরবর্তীতে দীর্ঘ সময় পার হলেও তিন শিশুকে না পেয়ে তাদের স্বজন ও স্থানীয় লোকজন পুকুরে নেমে তাদের মরদেহ উদ্ধার করে।  স্থানীয় সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে দুইজন স্থানীয় কওমি মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল এবং একজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের অকালে মৃত্যু পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে।  স্বজনদের আহাজারিতে পুরো গ্রাম ভারী হয়ে উঠেছে।  মনোহরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা।  এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%