ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

ক্লিন কলাপাড়া উদ্যোগে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়


ক্লিন কলাপাড়া উদ্যোগে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শহর গড়ে তোলার লক্ষ্যে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার দুপুরে কলাপাড়া পৌরসভা ও আলভিনা কর্পোরেশনের উদ্যাগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন গ্রীন কলাপাড়া ক্লিন কলাপাড়ার সমন্বয়কারী মুশফিকুর রহমান লিটু বিশ্বাস। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুজ্জামান। সভায় উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, বিআরডিবি সভাপতি ফোরকান তালুকদার, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, মেজবাহউদ্দিন মাননু, সাধারণ সম্পাদক অমল মুখার্জি, সদস্য মিলন কর্মকার রাজু, স্থপতি মো. ইয়াকুব খান, আমরা কলাপাড়াবাসীর সাবেক সভাপতি নাজমুস সাকিব, রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাসেল মোল্লা এবং স্বেচ্ছাসেবী সংগঠন রংধনু ক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ মোশাররফ কল্লোল বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই গ্রীন কলাপাড়া, ক্লিন কলাপাড়া কার্যক্রমের আয় ও ব্যয় হিসাব প্রদান করা হয়েছে। উল্লেখ্য, গ্রীন কলাপাড়া ও ক্লিন কলাপাড়ার আওতায় পৌর শহরের মোট তিন হাজার ২'শ পরিবার এই সেবা গ্রহণ করছেন। এর ফলে শহরের ড্রেনেজ খালে প্লাস্টিক পলিথিনসহ ৭০ শতাংশ বর্জ্য ফেলা বন্ধ হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রায় ৪২ কোটি টাকায় বিক্রি হলো আলোচিত ‘হ্যান্ড অব গড’ ফুটবল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

১১:০৫ পি.এম


প্রায় ৪২ কোটি টাকায় বিক্রি হলো আলোচিত ‘হ্যান্ড অব গড’ ফুটবল

প্রায় ৪২ কোটি টাকায় বিক্রি হলো ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত ফুটবলটি।

রঙচটা সেই বলটি নিলামে তোলার আগে বিশেষজ্ঞ নিলামকারী বললেন, ‘এটা সত্যিই এক অদ্বিতীয় বল। নিঃসন্দেহে এখন পর্যন্ত টিকে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবল সামগ্রী।’

এটি সেই ফুটবল সম্পর্কে বলা হচ্ছে, যা দিয়ে আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা ‘হ্যান্ড অব গড’ গোল করেছিলেন। যুক্তরাষ্ট্রের হেরিটেজ অকশানে এই ফুটবল বিক্রি হয়েছে ২.৫ মিলিয়ন পাউন্ডে, যা বাংলাদেশি টাকায় ৪১ কোটি ৮৩ লাখ টাকারও বেশি। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের জয়ে প্রতিপক্ষ কিপার পিটার শিল্টনকে বোকা বানিয়ে পাঞ্চ করে বল জালে পাঠান ম্যারাডোনা।

ম্যাচ শেষে সেই গোলের বর্ণনা করতে গিয়ে তিনি বিখ্যাত উক্তি করেছিলেন, ‘গোলটি হয়েছে কিছুটা ম্যারাডোনার মাথা দিয়ে এবং কিছুটা ঈশ্বরের হাত দিয়ে।’

তবে এখানেই শেষ নয়, ওই ফুটবল নিয়েই মাঝমাঠ থেকে দৌড়ে ইংল্যান্ডের পাঁচ ডিফেন্ডারকে কাটিয়ে শিল্টনকে আরেকবার পরাস্ত করেন ম্যারাডোনা। ওই গোলটি সেদিন শতাব্দির সেরা গোল হিসেবে বিবেচিত হয়েছিল।

যদিও ফুটবলের দাম প্রত্যাশার চেয়ে ৫ মিলিয়ন পাউন্ড কম পাওয়ার কথা জানিয়েছে নিলামকারী সংস্থাটি। এই ফুটবলটি তিন দশক ধরে নিজের কাছে রেখেছিলেন সেই ম্যাচের রেফারি আলী বিন নাসের। ম্যাচ শেষ হওয়ার পর তিনি অ্যাডিডাস অ্যাজটেকা বলটি সংগ্রহে রাখেন। ২০২৩ সালে এক চিঠিতে স্বাক্ষর করে নিশ্চিত করেন, ওই ম্যাচে শুধুমাত্র এই বলেই খেলা হয়েছিল।

২০২২ সালে ১.৭৪ মিলিয়ন পাউন্ডে বলটি বিক্রি করে দেন বিন নাসের। এরপর নতুন মালিক ২০২৩ সালে সেটি নিলামে তোলেন। কিন্তু সর্বনিম্ন দামও না ওঠায় ফুটবলের আর বেচাকেনা হয়নি। উল্লেখ্য, ম্যারাডোনার সেই ম্যাচে পরা জার্সি ২০২২ সালে এক নিলামে ৭.১ মিলিয়ন পাউন্ডে বিক্রি হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তরুণ নিহত, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ২

আন্তর্জাতিক ডেস্ক

এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

১১:০৭ পি.এম


ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তরুণ নিহত, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ২

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় সালাউদ্দিন মোল্লা (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তাঁর দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় বৃষ্টির মধ্যে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালাউদ্দিন মোল্লা নগরকান্দা উপজেলার কুমারদিয়া গ্রামের আদম মোল্লার ছেলে।

আহতরা হলেন একই এলাকার সাব্বির শেখ (১৮) ও তামিম হোসেন (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে নগরকান্দা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন।

তারা মালিগ্রাম এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তবে চিকিৎসাধীন অবস্থায় সালাউদ্দিনের মৃত্যু হয়।

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মামুন মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।

দুর্ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

১১:০৭ পি.এম


প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

বরিশালের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা করেছেন। এই সভাটি মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে গৌরনদী উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীের রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন এমপি।

সভাটিতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার। গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের সভাপতিত্বে বিভিন্ন বক্তা বক্তব্য প্রদান করেন। বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, উপেজলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন, পৌর জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান প্রমুখ।

এখনকার সভার শুরুতেই প্রশাসনের কর্মকর্তা এবং উপস্থিত সকলকে ভার্চুয়ালে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান অতিথি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন এমপি। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কসবায় ১০ কেজি গাঁজা ও ১ হাজার ৪৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

১১:১০ পি.এম


কসবায় ১০ কেজি গাঁজা ও ১ হাজার ৪৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও ১ হাজার ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৩ August) রাত ১০টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল উপজেলা কুটি ইউনিয়নের কুটি চৌমুহনী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি পিকআপ গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আব্দুল মান্নান নামে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

এরপর রাত ১১টা ১০ মিনিটে, উপজেলার বায়েক ইউনিয়নের হরিপুর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ধৃত আসামির বসতঘরে তল্লাশি চালিয়ে ১ হাজার ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে মো. শফিকুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম নামে আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও সংশ্লিষ্ট মালামাল বিধি অনুযায়ী জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের পরিচয়:—

১. আব্দুল মান্নান, পিতা- মৃত আব্দুল জলিল, সাং- মইজদিপুর, থানা- সেনবাগ, জেলা- নোয়াখালী; বর্তমানে রৌফবাদ কলোনী, থানা- বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম সিএমপি।

২. মো. শফিকুল ইসলাম, পিতা- আলী আশরাফ, সাং- হরিপুর, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।

৩. মো. সাইফুল ইসলাম, পিতা- কাদের মিয়া, সাং- খাদলা, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃত আব্দুল মান্নানের বিরুদ্ধে ইতিপূর্বে দুটি, শফিকুল ইসলামের বিরুদ্ধে একটি এবং সাইফুল ইসলামের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় কসবা থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%