১১:২৬ এম
ভৈরবে আলোচিত মাসুদ মিয়াকে হত্যা করার ঘটনায় মেঘনা নদীতে লাশ গুমের চেষ্টার মামলার প্রধান ও পলাতক আসামি মো. সাব্বির মিয়া (৩২)-কে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জের কুলিয়াচর বাজার এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নিহত মাসুদ মিয়া (৪৫) বাজিতপুর উপজেলার মাইজচর শ্যামপুরপাড়া এলাকার একজন বাসিন্দা ছিলেন। র্যাবের তথ্যমতে, সাব্বির মিয়া ও তার সহযোগীদের সঙ্গে মাসুদ মিয়ার দীর্ঘদিন ধরে ব্যবসায়িক বিরোধ চলছে। সেই বিরোধের প্রেক্ষিতে অভিযুক্তরা মাসুদের বাড়িতে গিয়ে তার স্ত্রী মোছা. হাছনারা (৩৯)-এর সামনে থেকে তাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে মাসুদ নিখোঁজ ছিলেন। নিখোঁজ হওয়ার পর মাসুদের স্ত্রী বাজিতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ ও পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে মেঘনা নদীতে মাসুদ মিয়ার ভাসমান মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. হাছনারা বাদী হয়ে ভৈরব থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই প্রধান আসামি সাব্বির মিয়া আত্মগোপনে ছিলেন। র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন