ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

ডেঙ্গুতে আক্রান্ত ‘যাও পাখি বলো তারে’ গায়িকা কৃষ্ণকলি


ডেঙ্গুতে আক্রান্ত ‘যাও পাখি বলো তারে’ গায়িকা কৃষ্ণকলি

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে। এবার জনপ্রিয় সংগীতশিল্পী কৃষ্ণকলি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চারদিন ধরে জ্বরে ভোগার পর গত বৃহস্পতিবার তার ডেঙ্গু শনাক্ত হয়। বর্তমানে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন, এমনটি জানিয়েছেন গায়িকার মেয়ে অমৃতাঞ্জলি শ্রেষ্ঠশ্বরী।

তিনি জানান, ‘মা বাসাতেই আছেন। চারদিন ধরে জ্বর থাকার পর বৃহস্পতিবার তার ডেঙ্গু ধরা পড়েছে। শনিবার আরেকটি টেস্ট করা হবে। এতে যদি দেখা যায় প্লাটিলেট অনেক কমে গেছে, তখন হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হবে।’

২০০৭ সালে ‘সূর্যে বাঁধি বাসা’ অ্যালবামের মাধ্যমে সংগীতজগতে তার আত্মপ্রকাশ ঘটে। তবে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ সিনেমার ‘যাও পাখি বলো তারে’ গানটি তাকে শ্রোতাদের কাছে বিশেষভাবে পরিচিত করে তোলে। এই গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এর জন্য তিনি চন্দনা মজুমদারের সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন।

আরও পড়ুন: নিজের অভিনীত ১১টি সিনেমাকে সেরা মনে করেন পরেশ রাওয়াল

দীর্ঘ সংগীতজীবনে কৃষ্ণকলি একাধিক অ্যালবাম ও মৌলিক গান উপহার দিয়েছেন। ‘সূর্যে বাঁধি বাসা’ ছাড়াও তার ‘আলোর পিঠে আঁধার’ ও ‘বুনোফুল’ অ্যালবাম রয়েছে। তিনি নিয়মিত নতুন গান প্রকাশ করছেন, যেগুলো শোনা যাচ্ছে তার ইউটিউব চ্যানেলে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়া লালন সাঁইয়ের মাজারের দানবাক্সে ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা পাওয়া গেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


কুষ্টিয়া লালন সাঁইয়ের মাজারের দানবাক্সে ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা পাওয়া গেছে

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের মাজারে থাকা দানবাক্সের টাকা প্রথমবারের মতো প্রকাশ্যে খোলা ও গণনা করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে দানবাক্সের তালা খুলে গণনা শুরু হয়। গণনা চলতে থাকে বিকেল পর্যন্ত। দান বাক্সে মোট ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা পাওয়া যায়।

দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো ভক্ত এই অর্থ দান করেন ফকির লালন সাঁইয়ের মাজারের ভেতরে রক্ষিত দানবাক্সে। স্থানীয়রা প্রকাশ্যে টাকা গণনার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা দাবি করেছেন, দানের অর্থের সঠিক ব্যবহার ও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন।

স্থানীয় আলমাস হাসান মামুন মন্তব্য করেন, "এইবার প্রথম বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের মাজারের রক্ষিত দানবাক্স প্রকাশ্যে খোলা ও টাকা গণনা করা হয়েছে। আমরা চাই এই টাকা সঠিকভাবে আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবহার করা হোক।"

কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন জানান, "এবারই প্রথম লালন অ্যাকাডেমি সিন্দুক প্রকাশ্যে খোলা এবং গণনা করা হয়েছে। এই গণনাকৃত টাকা লালন অ্যাকাডেমির ফান্ডে জমা হবে।"

এ কার্যক্রমে কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ারসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের চিন্তা বাড়াচ্ছে মালিক-রহমত জুটি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


বাংলাদেশের চিন্তা বাড়াচ্ছে মালিক-রহমত জুটি

আবুধাবি টেস্টের আজকের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনটি বাংলাদেশের জন্য খুব একটা সুখকর ছিল না।

ওপেনার আবদুল মালিক অধিনায়ক রহমত শাহকে নিয়ে পরিস্থিতি ভালোভাবে সামাল দিচ্ছেন। এই দুজন মিলে ৬৭ রানের একটি অবিচ্ছিন্ন জুটি গড়ে বাংলাদেশের চিন্তা বাড়িয়ে তুলেছেন।

মালিক বর্তমানে ৬০ রানে অপরাজিত রয়েছেন। সাত টেস্টের ক্যারিয়ারে এটি তার প্রথম ফিফটি।

প্রথম ইনিংসে আফগানিস্তান ২ উইকেটে ১৩১ রান তুলে চা বিরতিতে যায়। দ্বিতীয় সেশনে আফগানরা ৯৭ রান যোগ করে; তাদের কেবল শহীদউল্লাহ কামালের উইকেটটি হারাতে হয়েছে। তাকে ফিরিয়েছেন ইবাদত হোসেন।

বাংলাদেশ প্রথম ইনিংসে তিনটি ফিফটি এবং নাঈম হাসানের দৃঢ়তার মাধ্যমে ৩৪৬ রানে অলআউট হয়। আফগানিস্তান এখন ৮ উইকেট হাতে নিয়ে ২১৫ রানে পিছিয়ে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, জরুরি অবতরণে রক্ষা পেলেন যাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, জরুরি অবতরণে রক্ষা পেলেন যাত্রীরা

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের চাকা উড্ডয়নের পর বিচ্ছিন্ন হয়ে পড়ার ঘটনা ঘটেছে। পরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি জরুরি অবতরণ করে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন উড়োজাহাজের যাত্রীরা ও ক্রুরা। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG 436 কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। উড়োজাহাজটি ড্যাশ ৮-৪০০ মডেলের বলে জানা গেছে। উড্ডয়নের পরপরই এর পেছনের একটি চাকা বিচ্ছিন্ন হয়ে পড়ার খবর প্রকাশিত হয়। এ পরিস্থিতিতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটির জরুরি অবতরণ করা হয়। দুর্ঘটনার আশঙ্কায় বিমানবন্দরের রানওয়ে প্রায় আধা ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রাথমিক তথ্যানুযায়ী, উড়োজাহাজটিতে প্রায় ৮০ জন যাত্রী ছিলেন বলে জানা গেলেও যাত্রীসংখ্যার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। একইভাবে, ঠিক কী কারণে চাকা বিচ্ছিন্ন হয়েছে এবং উড্ডয়নের পর থেকে অবতরণ পর্যন্ত কী ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল, তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য প্রয়োজন।

এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ অধিদপ্তরের এক বার্তায় জানানো হয়, কক্সবাজার থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলাচলকারী ফ্লাইট BG 436 শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে নিরাপদে অবতরণ করেছে। অনিবার্য অপারেশনাল ও কারিগরি কারণে ফ্লাইটটির সময়সূচিতে কিছুটা বিলম্ব হয়েছিল। যাত্রী ও ক্রুরা নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন বলেও বার্তায় উল্লেখ করা হয়।

তবে উড্ডয়নের পর উড়োজাহাজের চাকা বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি নিয়ে বিমান কর্তৃপক্ষের বিস্তারিত ও আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। যান্ত্রিক ত্রুটির প্রকৃত কারণ, উড়োজাহাজটির কারিগরি অবস্থা এবং এ ঘটনায় দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে তদন্তের দাবি করেছেন ভোক্তভোগীরা।

বিমান চলাচলের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ক্ষেত্রে এ ধরনের ঘটনা উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ, উড্ডয়ন-পূর্ব কারিগরি পরীক্ষা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলোকে নতুন করে সামনে এনেছে। ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত ও বিস্তারিত তথ্য প্রকাশ জরুরি বলে মনে করেন সচেতন মহল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত এখন মোদি-শাহর একনায়কতন্ত্র, গণতন্ত্র নেই: প্রিয়াঙ্কা গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


ভারত এখন মোদি-শাহর একনায়কতন্ত্র, গণতন্ত্র নেই: প্রিয়াঙ্কা গান্ধী

কংগ্রেসের শীর্ষস্থানীয় নেত্রী ও সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র মন্তব্য করেছেন যে, ভারত আর গণতান্ত্রিক দেশ হিসেবে টিকে নেই।

তিনি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে কঠোর একনায়কতন্ত্রের অভিযোগ তুলেছেন। দেশের চলমান রাজনৈতিক সংকট এবং বিরোধী নেতা ও আন্দোলনকারীদের নির্বিচারে আটকের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি এই মন্তব্য করেন।

প্রিয়াঙ্কা গান্ধী সাম্প্রতিক বিক্ষোভ ও বিরোধী এমপিদের আটকের ঘটনার প্রেক্ষাপটে বলেন, "যদি এটি প্রমাণ না করে যে নির্বাচন কমিশনের সাথে যোগসাজশ করে তারা নির্বাচনে কারচুপি করেছে এবং নিজেদের সরকারের অবৈধতা প্রকাশ পেয়ে যাওয়ার ভয়ে তারা তত্রাচ আতঙ্কিত—তবে কোনটি তা প্রমাণ করে?" তিনি সরকারের জবাবদিহিতা এড়ানোর প্রবণতা এবং বিরোধী কন্ঠস্বর দমনের তীব্র সমালোচনা করেন।

কংগ্রেস নেতাদের মতে, নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা ও বিতর্কিত ভূমিকার প্রতিবাদে এবং স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে বিরোধী দলগুলোর আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নজিরবিহীনভাবে ব্যবহার করছে শাসকদল। বিরোধী নেতারা অভিযোগ করেন যে, গণগ্রেফতার ও পুলিশি হয়রানির মাধ্যমে দেশের মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলোকে পদদলিত করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%