ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

কলাপাড়ায় কৃষকদের চাষাবাদে উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত


কলাপাড়ায় কৃষকদের চাষাবাদে উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের চাষাবাদে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে “রাস্তার পাশে সবজি ক্ষেত” প্রদর্শনী এবং মাঠ দিবসের আয়োজন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১ টায় কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কলাপাড়ার পশ্চিম টিয়াখালী গ্রামের সিক্সলেন সড়কের পাশে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. নজরুল ইসলাম শিকদার। খরিপ-২ মৌসুমে বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরিয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা খায়রুল ইসলাম মল্লিক, প্রকল্পের মনিটরিং এন্ড ইভুলুয়েশন কর্মকর্তা মো. তৌহিদ, কলাপাড়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মশিউর রহমান এবং কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির প্রমুখ।

এ মৌসুমে কলাপাড়ায় এ প্রকল্পের আওতায় ৬০ টি রাস্তার পাশে সবজি চাষ প্রদর্শনী করা হয়েছে। কৃষি বিভাগের সহায়তায় প্রতিটি কৃষি প্রদর্শনীতে কৃষকরা মাত্র দুই থেকে পাঁচ হাজার টাকা খরচ করে প্রতি কৃষক ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকার লাউ, কুমড়া, শিম, বরবটি বিক্রি করে আর্থিক লাভবান হচ্ছেন।

আরও পড়ুন: পাবনায় শ্রমিক লীগ ও বিএনপির দুই নেতাকে গুলি করে হত্যা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাজিরপুরে আওয়ামী লীগের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৩২ এম


নাজিরপুরে আওয়ামী লীগের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

পিরোজপুরের নাজিরপুর এলাকায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের পাঁচজন নেতা কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এই তথ্য নিশ্চিত করেছেন নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহামুদ আল ফরিদ ভূঁইয়া। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে পুলিশ তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের হোগলা বুনিয়া গ্রামের মো. আজাহার আলী শেখের ছেলে হাবিবুর রহমান শেখ (৬৫), যিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এছাড়া শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাই মহল গ্রামের ইউনুস উদ্দিন হাওলাদারের ছেলে মোঃ আবুল বাশার হাওলাদার (৬১), যিনি শ্রীরামকাঠী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

শেখমাটিয়া ইউনিয়নের খালেক গাজীর ছেলে মো. কামরুল গাজী (৪২) শেখমাটিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। কলারদোয়ানিয়া ইউনিয়নের আ: খালেক মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম ডাকুয়া (৫০), যিনি কলারদোয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। দেউলবারী দোবড়া ইউনিয়নের আবুল আউয়াল ফকিরের ছেলে মোঃ কামরুজ্জামান মিন্টু (৪৫), যিনি দেউলবারি দোবড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ আল ফরিদ ভূঁইয়া জানান, আসামিদের বিরুদ্ধে নাজিরপুর থানায় বিএনপির অফিস ভাঙচুর, বিস্ফোরক মামলা এবং ঘড় পোরানো মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) ওই পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাকরির প্রলোভনে দুই লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৩৩ এম


চাকরির প্রলোভনে দুই লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার ডিপার্টমেন্টের শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি মন্ত্রণালয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে দুই লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এ বিষয়ে শনিবার বিকেলে পলিটেকনিকের অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভূক্তভোগী।

রবিবার দুপুরে ভুক্তভোগী প্রসেনজিত জানান, তার বোন প্রিয়ন্তি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। এই সূত্রে শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সাথে তার পরিচয় ঘটে। পরে ২০২৩ সালে পানি সম্পদ মন্ত্রণালয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি স্ট্যাম্পে চুক্তিপত্র করে মা পাপড়ির কাছ থেকে দুই লাখ টাকা গ্রহণ করেন। তবে প্রায় এক বছর অতিবাহিত হলেও চাকরির বিষয়ে কথা বললে শিক্ষক মামুন নানা তালবাহানা করতে থাকেন। সর্বশেষ গত মাসে তিনি জানিয়ে দেন যে, চাকরি দেওয়া সম্ভব নয় এবং টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তা পালন করেননি।

অভিযুক্ত শিক্ষক মামুন বলেন, "আমি টাকাটা নিয়ে চাকরি দেওয়ার জন্য আরেক শিক্ষক সোয়েবকে দিয়েছি। শিক্ষক সোয়েব ও আমার গ্রামের বাড়ি হিজলা উপজেলায়। আমি চেষ্টা করছি প্রসেনজিতের টাকাটা ফেরত দেওয়ার।" বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী নুরুল আমিন মন্তব্য করেন, "একজন সরকারি প্রতিষ্ঠানের শিক্ষক কখনোই এমন কাজ করতে পারেন না।" অভিযোগ পাওয়ার পর দ্রুত বিষয়টি সমাধানের জন্য অভিযুক্ত শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উজিরপুরে গো-খাদ্যে আগুন দিয়ে শত্রুতা, ৩০ হাজার টাকার ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৩৩ এম


উজিরপুরে গো-খাদ্যে আগুন দিয়ে শত্রুতা, ৩০ হাজার টাকার ক্ষতি

জেলার উজিরপুর উপজেলার কালিহাতা গ্রামে শনিবার দিবাগত রাত দুইটার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গো-খাদ্যের পালায় আগুন লাগিয়েছে। রবিবার সকালে ওই গ্রামের রুবেল ঘরামী অভিযোগ করেন, দুর্বৃত্তদের আগুনে তার সম্পূর্ণ গো-খাদ্য (খড়কুটা) পুড়ে গেছে।

তিনি জানান, এতে তার প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। রুবেল ঘরামী আরও বলেন, এর আগে তার ইজিবাইজের ব্যাটারি চুরি হয়েছে।

পর পর দুইটি ঘটনায় তিনি চরম হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন। উজিরপুর মডেল থানার এসআই মো.

আলমগীর হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমতলীতে সড়ক দুর্ঘটনায় মা রিনা বেগম নিহত, আহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৩৪ এম


আমতলীতে সড়ক দুর্ঘটনায় মা রিনা বেগম নিহত, আহত ৬

বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় মা রিনা বেগম নিহত হয়েছেন এবং তার শিশু পুত্র ও কন্যাসহ মোট ৬ জন গুরুতর আহত হয়েছে। রবিবার সকাল ৫ টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর কালীবাড়ি নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রিনা বেগমের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পুলিশ কর্তৃক পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রিনা বেগমের বাড়ি যশোরের পুলিশ লাইন কালী খোলা গ্রামে। তার স্বামীর নাম মামুনুর রশিদ। জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা শুরভী পরিবহনে মামুনুর রশিদ স্ত্রী, ছেলে ও মেয়ে নিয়ে কুয়াকাটার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে রবিবার সকালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ওই গাড়ীতে থাকা ৭ জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মনিরুজ্জামান গুরুতর আহত রিনা বেগমকে মৃত ঘোষণা করেন। অপর আহতদের মধ্যে রয়েছেন নিহতের মেয়ে মালিহা (৬), আড়াই বছরের শিশুপুত্র রায়হান, কলাপাড়ার হাজীপুর গ্রামের আকলিমা (৪৭), সানজিদা (২৩) এবং মাগুরা শ্রীপুর উপজেলার রাজু মিয়া (২৪)। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে সংকটজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আমতলী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মোঃ হানিফ জানিয়েছেন, ভোর রাতে কুয়াকাটাগামী সুরভী পরিবহন দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলে ১ জন নারী নিহত এবং ৬ জন আহত হন। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান বলেন, রিনা নামের এক নারী নিহত এবং ৬ জন আহত হয়েছে। আহত ছয়জনকে প্রাথমিক চিকিৎসা শেষে সংকটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ জানান, নিহত রিনা বেগমকে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%