০৯:৫৪ এম
সিলেট মহানগরীর জল্লারপাড় এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে কক্সবাজার-০৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক এমপি আবদুর রহমান বদির ছেলে, দুই ভাই এবং টেকনাফের যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোর ৫টার দিকে নগরীর জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্যালেস হোটেল থেকে তাদের আটক করা হয়।
পুলিশের ভাষ্যমতে, নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ওই চারজন সিলেট নগরীতে অবস্থান করছেন, এমন তথ্য পাওয়ার পর প্রযুক্তির সাহায্যে তাদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেপ্তার এড়াতে তারা বারবার অবস্থান পরিবর্তন করছিলেন। এমনকি হোটেলে নারীদের নাম ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কক্ষ ভাড়া নিয়েছিলেন। প্রায় চার থেকে পাঁচ ঘণ্টার অভিযান শেষে গ্র্যান্ড প্লাস হোটেল থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: ১ ডিসেম্বর ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার চারজনের মধ্যে আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, ভাই আমিনুর রহমান আমিন, বদির সহযোগী ও ছোট ভাই সিআইপি আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন রয়েছেন।
ধৃত শাওন আরমান নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহসভাপতি।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর নগরীর জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্লাস হোটেলটি ঘিরে রাখে কোতোয়ালি মডেল থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। রাত পৌনে ১টার দিকে হোটেলে অভিযান শুরু হয়। ওই সময় হোটেলে অবস্থানকারীদের পরিচয় নিশ্চিত করতে পুলিশ সদস্যরা দীর্ঘ সময় ধরে যাচাই-বাছাই করেন। প্রায় পাঁচ ঘণ্টার অভিযান শেষে ভোর ৫টার দিকে আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, দুই ভাই আমিনুর রহমান আমিন ও আব্দুস শুক্কুরসহ চারজনকে আটক করা হয়।
আরও পড়ুন: সিলেটে পারিবারিক ভ্রমণে সাবেক এমপি বদির ছেলে ও ভাইসহ ৪ জন গ্রেপ্তার
সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি খান মোহাম্মদ মাঈনুল জাকির জানান, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে ও তার দুই ভাইসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কক্সবাজারের একটি মামলাসহ ঢাকায়ও মামলা রয়েছে। সংশ্লিষ্ট মামলার তথ্য ও আটকের নির্দেশনার ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করেছে।
তিনি আরও নিশ্চিত করেন, তারা সিলেট নগরীতে অবস্থান করছেন, এমন তথ্য পাওয়ার পর প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেপ্তার এড়াতে তারা বারবার অবস্থান পরিবর্তন করছিলেন। এমনকি হোটেলে নারীদের নাম ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কক্ষ ভাড়া নিয়েছিলেন।
ওসি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনগুলো ফরেনসিক পরীক্ষার জন্য সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হবে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও কক্সবাজার পুলিশের সদস্যরা এসে তাদের জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় যাচাই-বাছাই করবেন।
পুলিশ কর্মকর্তা জানান, পরে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: বাংলাদেশে ১৩০ লাখ কোটি টাকার কয়লা মজুত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন