ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নার্সদের পোশাকে পরিবর্তন চান কঙ্গনা


নার্সদের পোশাকে পরিবর্তন চান কঙ্গনা

কঙ্গনা রানাউত নার্সদের পোশাকে পরিবর্তন আনার দাবি তুলে ধরে বলেছেন।

ভারত ভাগ্য বিধাতা ছবিতে নার্সের চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। সম্প্রতি, একটি সাক্ষাৎকারে নার্সদের পেশা ও ছবির বিষয়বস্তু নিয়ে কথা বলার সময়, নার্সদের পোশাকে পরিবর্তন আনার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন তিনি।

কঙ্গনার মতে, চিকিৎসকদের পোশাকেও স্বাধীনতা বেশি থাকলেও নার্সদের এখনও নির্দিষ্ট ও ঐতিহ্যবাহী ইউনিফর্ম পরতে হয়। তিনি মন্তব্য করেন, 'আমার মনে হয় ব্রিটিশ আমলের নার্সদের ড্রেস কোড আমাদের দেশে এখনও বর্তমান। চিকিৎসকেরা নিজেদের পছন্দমতো পোশাক পরতে পারেন, কিন্তু নার্সদের ক্ষেত্রে গরম বা শীত—সব ঋতুতেই এক ধরনের বিদেশি দৃষ্টিভঙ্গির ইউনিফর্ম পরতে দেখা যায়।'

আরও পড়ুন: ইসরাইলের নির্বাচনে ১৯ আসন নিয়ে কিংমেকার ফিলিস্তিনি দলগুলো

তিনি ইউনিফর্মের ইতিহাস উল্লেখ করে বলেন, এই পোশাকের সঙ্গে ব্যবহৃত পিন, ক্যাপ বা বেল্ট প্রধানত প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার মার্কিন নৌবাহিনীর প্রভাব থেকে এসেছে।

কঙ্গনা আরও বলেন, ভবিষ্যতে ইউনিফর্মে কোনো পরিবর্তন এলেও তা নার্সদের নিজেদের প্রয়োজন ও মতামতের ভিত্তিতে হওয়া উচিত। তিনি মনে করেন, যদি নার্সদের স্বস্তির কথা মাথায় রেখে ইউনিফর্মে একটি 'ভারতীয় ছোঁয়া' আনা যায়, তবে তা অত্যন্ত ইতিবাচক হবে।

নার্সিং পেশাকে কেন্দ্র করে কঙ্গনা সমাজের কিছু নোংরা মানসিকতারও সমালোচনা করেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, নার্সদের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এই পেশাকে প্রায়ই 'যৌনতার' সঙ্গে যুক্ত করে নানা রকমের মন্তব্য করা হয়।

তিনি বলেন, 'আমার মনে হয় নার্সিং এমন একটি পেশা, যেটিকে সমাজে সবচেয়ে বেশি যৌনতার দৃষ্টিতে দেখা হয়। মানুষের এই ধারণা ও মনোভাব দ্রুত পরিবর্তন হওয়া উচিত।'

আরও পড়ুন: ২ বছরের বেতনবৃদ্ধি স্থগিত, ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১৭টি প্রমাণিত

ছবিতে নিজের চরিত্রটি নিয়ে কঙ্গনা বলেন, তারা সিনেমাটিতে অত্যন্ত সততা ও মর্যাদার সঙ্গে কাজ করেছেন। হাসপাতালের পুরো ব্যবস্থাকে সচল রাখতে নার্সদের অবদান চিকিৎসকদের চেয়ে কম নয় উল্লেখ করে কঙ্গনা বলেন, হাসপাতালের কথা ভাবলেই আমরা শুধু চিকিৎসকদের কথা মনে করি। তাদের অবদান অপরিসীম, কিন্তু যিনি লক্ষ লক্ষ নার্স ও কর্মী প্রতিদিন এই পুরো ব্যবস্থাকে সচল রাখছেন, আমাদের তাদের কথাও ভাবা উচিত।

সূত্র : এই সময়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন খলিলুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

১০:৫০ এম


আজ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন খলিলুর রহমান

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বৈঠকে বসছেন। আজ (৮ জুন) মস্কোতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী একত্রিত হচ্ছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আমন্ত্রণে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। দুদেশের সম্পর্ক ও সহযোগিতাকে আরও উন্নত করতে এই বৈঠক আয়োজন করা হয়েছে।

ঢাকাস্থ রুশ দূতাবাসের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই উচ্চপর্যায়ের বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে। আলোচনা ছাড়াও, বৈঠকে বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয়বস্তু স্থান পাবে।

সের্গেই ল্যাভরভের ২০২৩ সালের সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত ঐতিহাসিক সফরের পর, এটি দুই পররাষ্ট্রমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক বৈঠক। বর্তমান দায়িত্বে আসার পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের এটি প্রথম মস্কো সফর।

বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে দীর্ঘকালীন ও সুদৃঢ় পার্টনারশিপ রয়েছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর, ১৯৭২ সালে বাংলাদেশকে প্রথম সারির দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। তাদের সহযোগিতা যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে ১৯৭২ থেকে ১৯৭৪ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তার জন্য প্রচেষ্টা দুই দেশের বন্ধুত্বকে দৃঢ় করেছে।

রুশ দূতাবাসের সূত্রে জানা যায়, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি যাই হোক, বাংলাদেশ ও রাশিয়ার কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদের গঠনের পর দুই দেশের পার্লামেন্টের মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও রাশিয়া গঠনমূলক সহযোগিতা বজায় রেখে আসছে।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এই তিন দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা ‘রোসাটোম’-এর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠক করবেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি ও ভবিষ্যতের সহযোগিতা এই আলোচনা কেন্দ্রবিন্দু হতে পারে। রুশ ফেডারেশনের ‘ফেডারেল কাউন্সিল’র নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংক্রান্ত বিষয়েও তার আলোচনা হতে পারে।

গত রবিবার, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এই তিন দিনের গুরুত্বপূর্ণ সফরের জন্য মস্কোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সফরে তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান নতুন করে ইসরাইলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

১০:৫৩ এম


ইরান নতুন করে ইসরাইলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে আবারও ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এ ক্ষেপণাস্ত্রগুলি শনাক্ত করা হয়েছে।

সোমবার (৮ জুন) একটি বিবৃতিতে আইডিএফ বলেছে যে, এই অবস্থানে হুমকি প্রতিহত করার জন্য ইসরাইলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কার্যকর হচ্ছে। আইডিএফ জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে যে, সতর্কবার্তা পেলে নিরাপদ স্থানে আশ্রয় নিতে নিদের্শিত হতে হবে।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কারণে দক্ষিণ ইসরাইলের বিয়ারশেবা ও আশপাশের এলাকায় নতুন করে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, জেরুজালেম, বিয়ারশেবা ও তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর সহ দেশের বিস্তীর্ণ এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজছে।

আইডিএফ জানায়, রোববার রাতে ইসরাইলি বিমান বাহিনী পশ্চিম ও মধ্য ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। হামলার পরেই ইরান থেকে এই ক্ষেপণাস্ত্র হামলা হয়।

এর আগে রবিবার রাতে, লেবাননে অব্যাহত হামলার প্রতিক্রিয়ায় যুদ্ধবিরতির মধ্যে প্রায় দুই মাস পরে ইরান তার ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর থেকে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে।

এদিকে, আইডিএফ জানায়, ইয়েমেন থেকেও ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং তারা সেটি শনাক্ত করতে পেরেছে।

দ্য টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে যে, জেরুজালেম, তেল আবিবসহ মধ্য ইসরাইলের আশপাশের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজছে।

আইডিএফ আরও বলেছে যে, পরিস্থিতি মূল্যায়নের পর দেশজুড়ে মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্র বা সুরক্ষিত স্থান থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

ইসরাইলে জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে যে, হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় কেউ আহত বা কোনো আঘাতের খবর পাওয়া যায়নি। তবে, সংস্থাটি জানিয়েছে, আশ্রয় নিতে যাওয়ার পথে একটি ব্যক্তির চিকিৎসা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে উদ্ধার হলো এক জোড়া কালনাগিনী সাপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

১০:৫৬ এম


বরিশাল ডিআইজির কার্যালয় থেকে উদ্ধার হলো এক জোড়া কালনাগিনী সাপ

বরিশাল ডিআইজি কার্যালয় থেকে এক জোড়া মৃদু বিষধর কালনাগিনী সাপ উদ্ধার করেছে এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা।

এনিমেল লাভার্স সদস্যরা টানা সাড়ে তিন ঘণ্টার অভিযানের মাধ্যমে সাপ দুটি উদ্ধার করে। রোববার (৭ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে বিভাগীয় সদর দফতরের ডিআইজির কক্ষের দেয়াল ভেঙে সাপগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সাপ দুটি পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (৮ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করে এনিমেল লাভার্সের পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা বলেন, রোববার বিকেলে খবর পেয়ে বরিশাল ডিআইজি কার্যালয়ের ডিআইজির রুমে তিনটি সাপ প্রবেশ করেছে বলে জানা যায়। এর পর শুরু হয় উদ্ধার অভিযান, যা বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলাকালীন হয়।

তিনি আরও জানান, সাপ উদ্ধারের জন্য প্রথমে ডিআইজির কক্ষের ছাদের পার্টিশনটি ভাঙতে হয়। এরপর সেখানে সাপ না পেয়ে পরে ওপর দিক থেকে দেয়াল ভাঙা হয়। অবশেষে সেখানে থাকা একজোড়া কালনাগিনী সাপ উদ্ধার করা হয়। তবে সাপ দুটি আসলে মারাত্মক বিষধর নয়। সাপগুলো উদ্ধার করার পর বন বিভাগের বরিশাল সদর রেঞ্জে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক বন বিভাগ বরিশাল সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আরিফ রহমান জানান, এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা সাপ দুটি উদ্ধার করেছে। বর্তমানে সাপগুলো বন বিভাগের হেফাজতে রয়েছে এবং সোমবার সেগুলো অবমুক্ত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের পর ইয়েমেন থেকেও ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে সতর্কতা সাইরেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

১০:৫৯ এম


ইরানের পর ইয়েমেন থেকেও ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে সতর্কতা সাইরেন

গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইরান আর ইসরায়েলি ভূখণ্ডে কোনো হামলা চালায়নি। কিন্তু লেবাননে ইসরায়েলের ধারাবাহিক সামরিক অভিযানের প্রেক্ষাপটে বলে মনে করা হচ্ছে যে, তেহরান তাদের অবস্থান পরিবর্তন করেছে। স্থানীয় সময় রবিবার দিবাগত রাতে, ইসরায়েলের একটি বিমানঘাঁটি লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।

এর জবাবে, ইসরায়েল ইরানের রাজধানী তেহরান, তাবরিজ ও ইসফাহানে ‘আকাশ থেকে নিক্ষেপযোগ্য’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। ইসরায়েলের এই পাল্টা অভিযান শুরু হওয়ার কিছুক্ষণ পরই, ইয়েমেন থেকেও ইসরায়েলের দিকে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হওয়ার সঙ্গে সঙ্গেই, মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। নিরাপত্তার অংশ হিসেবে তার পর পরই, দেশটির আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে, ইরানের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে পাল্টা হামলা না চালানোর আহ্বান জানিয়েছিলেন। ইরানের সঙ্গে স্থায়ীভাবে সংঘাত বন্ধের বিষয়ে অগ্রগতি হয়েছে, এই কথা উল্লেখ করে তিনি বলেন, আশা করি ইসরায়েল পাল্টা জবাব দেবে না। যদি নেতানিয়াহু পাল্টা আঘাত করেন, তাহলে গত ৪৭ বছর কিংবা গত ৩ হাজার বছরের মতো সংঘাত চলতেই থাকবে।

যদিও ট্রাম্পের এই আহ্বানে সাড়া দেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের পাল্টা হামলার পক্ষে যুক্তি তুলে ধরে, যুক্তরাষ্ট্রে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইতার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ইরান আজ ইসরায়েলের দিকে ১১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। প্রতিটি ক্ষেপণাস্ত্র শত শত মানুষের জীবন কেড়ে নিতে পারতো। আত্মসম্মানবোধ আছে এমন কোনো দেশ এই ধরনের আক্রমণ মেনে নেবে না, এবং ইসরায়েলও মেনে নেয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%