ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে মন্ত্রিপরিষদ সভা


প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে মন্ত্রিপরিষদ সভা

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা শুরু হয়েছে।

আজ সোমবার বিকেল ৫টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

মন্ত্রিপরিষদে যুক্ত হওয়া নতুন সদস্যরাও এই সভায় অংশগ্রহণ করেছেন।

আরও পড়ুন: আব্বাসউদ্দীনের ভাওয়াইয়া গান নিয়ে উৎসবের আয়োজন করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে একই পরিবারের ৪ জন হত্যায় যেভাবে শনাক্ত দুই আসামি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


রংপুরে একই পরিবারের ৪ জন হত্যায় যেভাবে শনাক্ত দুই আসামি

রংপুর মহানগরীর মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় পুলিশ সিদ্ধার্থ ও মুগ্ধ নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে। ঘটনাস্থল থেকে খেজুরের বিচি, কামড়ানো শসা, পোড়ানো চুরি এবং অন্যান্য আলামত সহ স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের শনাক্ত করা হয়। এর মধ্যে খেজুরের বিচিটি ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

রোববার (২৩ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য রংপুর মহানগর পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদ প্রকাশ করেন। তিনি জানান, ‘যে বাসায় ঘটনাটি ঘটে, সেখানে আমরা ইয়াবা খাওয়ার আলামত পেয়েছি। তখন আমাদের সন্দেহ হয় যে, যারা এটি ঘটিয়েছে, তারা সম্ভবত ইয়াবা এবং খেজুর খেয়েছিল। খেজুরের যে বিচি রয়েছে, সেটি আমরা ডিএনএ টেস্টের জন্য দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘পরে ফ্রিজ থেকে বের করে শসা খেয়েছে তারা। শসা অর্ধ কামড় দেওয়া রয়েছে। তাদের বক্তব্যের সাথে এটি মিলে গেছে। তারা বলছে যে, খুন করার পর তাদের শরীর খুব উত্তেজিত ছিল। তখন তারা শসা বের করে খায়। এরপর তারা গোসল করে। বাতলাতে গিয়ে তারা যে চুরি পেয়েছিল, সেটি আগুনে পরীক্ষা করেছে। এটি গোল্ড, নাকি গোল্ড নয় তা জানার চেষ্টা করা হয়েছে। সম্ভবত গোল্ডের ব্যাপারে অভিজ্ঞ লোক এখানে জড়িত থাকতে পারে। এসব তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা আমাদের কাজে অগ্রগতি হয়েছে এবং আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।’

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামি পরস্পরের মামাতো ভাই এবং নিহত শিক্ষকের প্রতিবেশী। তারা পরিবারের চারজনকে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার মুগ্ধর (২৩) বাবা কানুদাস এবং সিদ্ধার্থর (১৯) বাবা বিনয়চন্দ্র দাস। তাদের বাড়ি কোতোয়ালি থানার মাছুয়াপাড়া এলাকায়।

পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, ‘গণপতি চক্রবর্তী ছিলেন সম্মানিত লোক। গ্রেপ্তাররা উনার ফ্যামিলি ছিল। কারো সাথে কোনো কলহ-বিবাদ ছিল না। তিনি এখানে বাড়ি করেছেন। পার্শ্ববর্তী বিল্ডিংয়ের উপর দিয়ে দুজন খুনি, যারা মুগ্ধ এবং সিদ্ধার্থ, তারা ওই ছাদে আসে।’

তিনি বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত শেষ রাতে তারা দুজন মামাতো ভাই ছাদে এসে নেশা করে, ইয়াবা সেবন করে। এসময় শিক্ষক গণপতি যখন ওপরে শব্দ শুনে ছাদে গিয়ে বসে আড্ডা দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করেন। তিনি খালি গায়ে কাঁধে গামছা ছিল। তিনি তাদেরকে চ্যালেঞ্জ করলে দুজন খুনি তাদের পরিচয় প্রকাশ না করার জন্য হত্যা করে। এরপর পরিবারের অন্য সদস্যদেরও হত্যা করেছে।’

পুলিশের তথ্য অনুযায়ী, সিদ্ধার্থ একটি স্বর্ণের দোকানে কারিগর হিসেবে কাজ করেন। হত্যাকাণ্ডের পর বাড়িতে থাকা একটি চুরি করা অলংকার আগুনে পুড়িয়ে পরীক্ষা করে তারা। হত্যাকাণ্ডকে ডাকাতি হিসেবে দেখাতে ঘরের জিনিসপত্র ইচ্ছাকৃতভাবে এলোমেলো করে। বের হওয়ার আগে বাড়ির দুটি ফোনও ডিটারজেন্ট মিশ্রিত পানিতে ভিজিয়ে রাখে, যাতে আঙুলের ছাপ না থাকে।

এই বিষয়ে পুলিশ কমিশনার বলেন, ‘সিদ্ধার্থ স্বর্ণের দোকানের কারিগর। একটি চুরি করা অলংকার আগুন দিয়ে পরীক্ষা করে। আলামত পেয়ে আমরা অনুমান করেছিলাম যে, স্বর্ণের কাজে অভিজ্ঞ কেউ থাকতে পারে। পরে অনুমানটি সঠিক হয়, সিদ্ধার্থ স্বর্ণের কাজে অভিজ্ঞ। এরপর তারা ঘটনাকে ডাকাতি বলে যেন পুলিশ মনে করে সেজন্য ইচ্ছাকৃতভাবে জিনিসপত্র এলোমেলো করে। বের হয়ে যাওয়ার আগে বাসার দুটি ফোনও ডিটারজেন্ট দিয়ে বালতিতে ভিজিয়ে রাখে যাতে কোনও ফিঙ্গারপ্রিন্ট না থাকে। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ঘটনাটি সারাদিন ঘটে।’

সংশ্লিষ্টরা জানান, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করে। একপর্যায়ে সিদ্ধার্থ ও মুগ্ধকে আটক করা হয়। তাদের একজন অভিযানের খবর টের পেয়ে রেশম উন্নয়ন বোর্ডের তুতবাগানে লুকিয়ে ছিল। পরে পাশের দখীগঞ্জ শ্মশান এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের বলেন, ‘ঘটনাস্থলে পাওয়া আলামতের ভিত্তিতে আমরা স্থানীয়ভাবে খোঁজ নিয়েছি। পরে মাদক সেবন করা ব্যক্তিদের খোঁজ দেয় আমাদের স্থানীয় সোর্স। তাদের তথ্য এবং ভুক্তভোগীর আত্মীয়স্বজনের তথ্যের সঙ্গে মিল করে আমাদের মূল আসামীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।’

আসামিদের ডিএনএ পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, ‘আসামিদের ডিএনএ টেস্ট করার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণ করা হবে।’

নিহতরা হলেন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা (৫০), মেয়ে আগামী চক্রবর্তী (২৫) ও ছেলে আয়ুশ চক্রবর্তী (১২)।

গণপতি চক্রবর্তী গত বছরের ডিসেম্বরে রংপুর জিলা স্কুল থেকে শিক্ষকতা পেশা থেকে অবসর নেন। পরে রংপুর সমবায় মার্কেটে একটি হোমিওপ্যাথি চেম্বারে নিয়মিত চিকিৎসাসেবা দিতেন।

তার মেয়ে আগামী চক্রবর্তী কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। সম্প্রতি তিনি মাস্টার্স সম্পন্ন করেন। আর ১২ বছর বয়সী ছেলে প্রিয়ম চক্রবর্তী রংপুর জিলা স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

বগুড়ার গাবতলীতে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ না করে উপকারভোগীদের নামের পাশে ভুয়া টিপসই দিয়ে ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টার অভিযোগে আব্দুর রশিদ নামের এক ডিলারকে আটক করেছে পুলিশ। সোমবার অর্থাৎ ২৪ আগস্ট বেলা ১১টার দিকে উপজেলার সোনারায় ইউনিয়নের সাবেকপাড়া বাজার এলাকায় পুলিশ অভিযানে এসে তাকে আটক করে।

আব্দুর রশিদ ৫৩ বছর বয়সী। তিনি আগবাড়িয়া গ্রামের কছিম উদ্দিনের পুত্র এবং সোনারায় ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির নিবন্ধিত ডিলার হিসাবে পরিচিত।

এছাড়া জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় গাবতলী উপজেলার ১২টি ইউনিয়নে ২৮ জন ডিলারের মাধ্যমে তালিকাভুক্ত কার্ডধারীদের জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে। নিয়ম অনুযায়ী, বরাদ্দকৃত পুরো চাল ডিলার পয়েন্টে পৌঁছানোর পর একযোগে বিতরণ করা উচিত।

কিন্তু আব্দুর রশিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তার নামে বরাদ্দ করা ৭০৭ বস্তা চালের মধ্যে ৪০০ বস্তা আগে পৌঁছেছে। তবে ওই চাল তিনি উপকারভোগীদের মধ্যে বিতরণ না করে দুইজনের কাছে বিক্রি করে দেন। উক্ত চাল বিতরণ না করেই মাস্টাররোলে উপকারভোগীদের অগ্রিম ভুয়া টিপসই নিয়ে রাখার অভিযোগও রয়েছে।

খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদের অধীনে পুলিশ সাবেকপাড়া বাজারের ডিলার পয়েন্টে তদন্ত অভিযান চালায়। তদন্তকালে দেখা যায়, ১৫১ জন উপকারভোগীর কাছে চাল বিতরণের আগে মাস্টাররোলে তাদের কাছে ভুয়া টিপসই নেওয়া হয়েছে। উপকারভোগীরা জানিয়েছেন, প্রত্যেকের ৩০ কেজি চাল পাওয়ার কথা ছিল, কিন্তু তাদের কেউই সেই চাল পাননি।

অভিযানের ফলস্বরূপ ৪০০ বস্তার মধ্যে ৩৯৮ বস্তা চাল উদ্ধার করা হয়। বাকি দুই বস্তা চাল আগেই বিক্রি করে দেয়া হয়েছিল। আটক ডিলার আব্দুর রশিদ জানিয়েছেন, যেসব উপকারভোগী চাল নেবেন না, তাদের বরাদ্দকৃত চাল তিনি কিনে নিয়ে বাজারে বিক্রি করার পরিকল্পনা করেছিলেন।

অন্যদিকে, বরাদ্দের বাকি ৩০৭ বস্তা চালও বিক্রির জন্য তার পরিকল্পনায় ছিল বলে তিনি জানান। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, চাল বিতরণ না করে অগ্রিম জাল টিপসই নেওয়ার অপরাধে তাকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। উদ্ধার করা চাল স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় দিয়ে প্রকৃত উপকারভোগীদের মধ্যে বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে। আটক ডিলারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

গাবতলী উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা হারুনুর রশিদ জানান, ভুয়া মাস্টাররোল তৈরি করে চাল আত্মসাতের চেষ্টার অভিযোগে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন জানান, ভ্রাম্যমাণ আদালত চাল বিতরণে অনিয়মের অভিযোগে আব্দুর রশিদকে আটক করে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতিকে বিচার বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করলেন প্রধান বিচারপতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৩ পি.এম


রাষ্ট্রপতিকে বিচার বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করলেন প্রধান বিচারপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

সোমবার রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে এই সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টসহ দেশব্যাপী বিচার বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এছাড়া বিচার বিভাগের উন্নয়নে নেওয়া নানা পদক্ষেপের কথাও তিনি রাষ্ট্রপ্রধানের কাছে তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৫ আগস্ট ঘিরে নাশকতার পরিকল্পনা: রিমান্ড শেষে কারাগারে ১৫ জন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


১৫ আগস্ট ঘিরে নাশকতার পরিকল্পনা: রিমান্ড শেষে কারাগারে ১৫ জন

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৬ : রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা ঘিরে ১৫ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় এক দিনের রিমান্ড শেষে ১৫ জন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ, এক দিনের রিমান্ড শেষে, তাদেরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলাটির তদন্ত এখনও শেষ না হওয়ার কারণে তদন্তকারী কর্মকর্তা তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানির পর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন।

যারা কারাগারে গেছেন তারা হলেন- লিমন খান (২৪), দেওয়ান ইসমাইল (২১), ফাহিম মিয়া (২২), রতন (২২), রাব্বি ওরফে রাফি (১৯), রাতুল শীল (২১), মিনারুল মিয়া (২২), মাসুদ রানা ওরফে লিমু (৩৬), জিহাদ হাসান (২০), আবু সাইম ওরফে সায়েম বাবু (৪৫), ফাহিম (১৯), শাকিল মিয়া (১৯), রাজিব (১৯), সানি (১৯) ও রাজন মিয়া (১৯)।

ভাটারা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক কামাল হোসেন বাসসকে তথ্যটি নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিয়াদ হাসানের আদালতে তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

মামলার অভিযোগ অনুসারে জানা যায়, গত ১৩ আগস্ট রাতে ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার এম-ব্লক, রোড-২৮-এর একটি বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে পুলিশ অভিযান চালায়। অভিযানের সময় পুলিশ পৌঁছানোর কথা জানার পর কয়েকজন পালিয়ে গেলেও ৫২ জনকে আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন যুবলীগ, যুব মহিলা লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন। তারা ১৫ আগস্ট উপলক্ষে একত্রিত হয়ে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। অভিযানের সময় তাদের কাছ থেকে দু'টি আইফোন, একটি স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা মোবাইল ফোন এবং তিনটি ব্যানার জব্দ করা হয় বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে। জব্দকৃত ব্যানারগুলোর মধ্যে ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজনের কথাও ছিল।

এ ঘটনার পর ভাটারা থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%