০৪:১৬ পি.এম
খুলনার পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারির মধ্যে রয়েছে রাজনৈতিক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাও।
শুক্রবার (৯ অক্টোবর) থেকে শনিবার (১০ অক্টোবর) পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার পাইকগাছা থানার ডিউটি কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) একরামুল ইসলাম জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবিরের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার হরিঢালী ইউনিয়নের নগরশ্রীরামপুর এলাকা থেকে মান্নান হাজরা (৫৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা।
আরও পড়ুন: উদার মানসিকতার একজন মানুষ খন্দকার নিপুণ হোসাইনঃ কল্পনা গল্প লেখক বাদল চৌধুরী
পুলিশ জানায়, মান্নান হাজরাকে ২০২৪ সালে থানায় দায়ের করা ১৬ নম্বর নাশকতা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ১৮ জনের মধ্যে জুয়া আইনে ছয়জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুইজন, নিয়মিত মামলায় দুইজন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজন রয়েছেন। বাকি পাঁচজনকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।
পাইকগাছা থানার ওসি শেখ আব্দুল আউয়াল কবির বলেন, সমাজ থেকে মাদক, জুয়া ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী এ অভিযান চলবে। অপরাধ দমনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক , মোঃ রায়হান কবির, দূর্গা পূজার শুভেচ্ছা জ্ঞাপন করেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন