ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

রেকর্ড দামে সিটির তরুণ ব্রাজিলিয়ানকে দলে টানছে টটেনহাম


রেকর্ড দামে সিটির তরুণ ব্রাজিলিয়ানকে দলে টানছে টটেনহাম

দলবদলের বাজারে টাকার গরম বোঝা যাচ্ছে ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পারের মধ্যে। এবার তারা ডিফেন্স ও মিডফিল্ডের পর আক্রমণে গতি বাড়াতে ম্যানচেস্টার সিটি থেকে ব্রাজিলিয়ান উইঙ্গার সাভিনহোকে উড়িয়ে আনছে।

২২ বছর বয়সী এই উইঙ্গারকে দলে ভেড়াতে সিটির সঙ্গে ৮৫ মিলিয়ন পাউন্ডের (প্রায় ১,৩৫০ কোটি টাকা) বিশাল এক চুক্তি চূড়ান্ত করেছে স্পার্সরা। এই চুক্তির মধ্যে রয়েছে ৭৫ মিলিয়ন পাউন্ড ফি এবং বাকি ১০ মিলিয়ন পাউন্ড অ্যাড-অনস।

মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করার পর সাভিনহো টটেনহামের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি চুক্তিতে সই করবেন। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে উত্তর লন্ডনে টানার মিশনটি আসলে এক বছরের পুরনো। গত গ্রীষ্মেই তাকে ভেড়াতে জোর চেষ্টা চালিয়েছিল স্পার্স, কিন্তু ব্যর্থ হয়েছিল।

আরও পড়ুন: ঢাকায় জরুরি অবতরণে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে গেল, রোগীর মৃত্যু

গত বছর সেবার, তিনি ইতিহাদ স্টেডিয়ামে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেও পেপ গুয়ার্দিওলার অধীনে খেলতে খুব একটা সুযোগ পাননি। গত মৌসুমে প্রিমিয়ার লিগে মাত্র ৭টি ম্যাচে মূল একাদশে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি।

চলতি মৌসুমে ওয়েস্ট হ্যাম থেকে মাতেউস ফার্নান্দেস এবং নিউক্যাসল থেকে সান্দ্রো তোনালিকে আনতে, স্পার্স কোচ রবার্তো দে জার্বি ১৮৫ মিলিয়ন পাউন্ড খরচ করে ফেলেছেন। তবে টটেনহাম সাভিনহোকে পেয়েই তাদের কেনাকাটা থামাচ্ছে না।

সূত্রের খবর, সিটিতে নিয়মিত সুযোগ না পাওয়া মিশরীয় ফরোয়ার্ড ওমর মারমুশকে আনতেও তারা জোর দরকষাকষি চালিয়ে যাচ্ছে। ২০১৫ সালে ৫৯ মিলিয়ন পাউন্ডে ইন্তরাখট ফ্রাঙ্কফুর্ট থেকে সিটিতে আসা এই ফরোয়ার্ডের টটেনহামে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল।

উল্লেখ্য, সাভিনহোর আগমনের মধ্য দিয়ে চলতি দলবদল মৌসুমে টটেনহামের মোট খরচ ৩০০ মিলিয়ন পাউন্ড ছাড়িয়ে গেল। তবে ক্লাবটি ক্রিশ্চিয়ান রোমেরো, জেড স্পেন্স ও লুকা ভুস্কোভিচকে বিক্রি করে ইতিমধ্যে প্রায় ১৪০ মিলিয়ন পাউন্ড ঘরেও তুলেছে।

আরও পড়ুন: নেপালে ফ্র্যাঞ্চাইজি দলের প্রধান কোচ হলেন মিসবাহ-উল-হক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তরুণদের জন্য কর্মসংস্থানভিত্তিক পলিসি তৈরি হবে: মাহদী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০২:২১ পি.এম


তরুণদের জন্য কর্মসংস্থানভিত্তিক পলিসি তৈরি হবে: মাহদী আমিন

নারীদের উচ্চশিক্ষা নিশ্চিত করার পাশাপাশি মানসম্মত শিক্ষার মাধ্যমে আধুনিক ও দক্ষ জনশক্তি গড়তে সরকারের প্রচেষ্টা চলছে, জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

এটি শুক্রবার (২১ আগস্ট) সাভারের ব্র্যাক সিডিএম সেন্টারে উচ্চশিক্ষা নিয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে আয়োজিত সংলাপে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, শিক্ষাব্যবস্থার মাধ্যমে সুনাগরিকের গুণাবলি তৈরি করতে হবে। এই ব্যবস্থার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে কর্মক্ষম করে তুলতে হবে। এতে সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ে কাজ হবে এবং উদ্যোক্তা তৈরি হবে।

এ সময় নারীদের স্নাতক স্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা এবং প্রতিটি কারিকুলামের পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন চলমান রাখতে হবে বলেও জানান তিনি।

তরুণদের শক্তি সঠিকভাবে কাজে লাগানোর ব্যাপারে মাহদী আমিন বলেন, আমাদের মধ্যে একটি বিপুল পরিমাণ তরুণ জনগোষ্ঠী রয়েছে। তরুণরা দক্ষ ও যোগ্য হয়ে উঠছে কিনা, তার ওপর ভিত্তি করে আগামীর রাষ্ট্র গঠিত হবে। কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে সে ধরনের পলিসি তৈরি করতে হবে। পাবলিক ও প্রাইভেট পার্টনারশিপ বাড়াতে হবে; সম্ভব হলে ইন্টার্নশিপের সুযোগ তৈরি করতে হবে। পার্ট টাইম জবের ব্যবস্থা করা হবে।

এ সময় তিনি তৃতীয় ভাষা শিক্ষা সেন্টার শুরুর উপরও গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন হচ্ছে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব গঠন করা, জব ফেয়ার আয়োজন করা। এতে চাকরিপ্রার্থী এবং চাকরিদাতাদের মধ্যে কানেকশন তৈরি হবে। এছাড়া দক্ষতাসম্পন্ন শিক্ষার্থীরা যেন বিভিন্ন প্রশাসনিক কাজে পলিসি সাপোর্ট দিতে পারে, তার জন্য একটি ইকো-সিস্টেম তৈরি করারও আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশে সামার স্কুলের কালচার তৈরি করার জন্য কাজ চলছে। এর মাধ্যমে বৈচিত্র্য তৈরির আশা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, আমরা র‌্যাঙ্কিংয়েও ভালো করব। একই মেধারা বিদেশে ভালো করছেন, তাই যদি তাদের দেশে ওই সুবিধা দেওয়া হয়, তবে তারা দেশের ভিতরেই ভালো করতে পারবে।

এছাড়া, ৬৫০০০ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার চারদিকে ৮ লেনের রাস্তা করবে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০২:২২ পি.এম


ঢাকার চারদিকে ৮ লেনের রাস্তা করবে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, সরকার ঢাকা নগরীর চারপাশে আট লেনের রাস্তা এবং ঢাকার সসব নদী সংস্কার করবে। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে ঢাকার জেলা প্রশাসন ও বিডি ক্লিনের যৌথ উদ্যোগে কামরাঙ্গীচরে দিরাই খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়ার পর তিনি এই মন্তব্য করেন।

মীর শাহে আলম বলেন, ‘বাংলাদেশে যারা কাজ করে, তাদের আলোচনার পরিমাণ কম, কিন্তু সমালোচনার পরিমাণ বেশি থাকে। সমালোচনা সেই সমস্ত মানুষের কাছ থেকে আসে, যারা বাসায় বসে কাজ করে না এবং যারা ভালো কাজ সহ্য করতে পারে না।’

তিনি উল্লেখ করেন, সবকিছুর মধ্যেই দলবাজি এবং দলকে টেনে আনার চেষ্টার বিষয় রয়েছে। তিনি বলেন, ‘ক্লিন বাংলাদেশ এবং গ্রিন বাংলাদেশ গড়তে চায় সরকার। এখানে দলমত নির্বিশেষে সকলকে এক হয়ে কাজ করার প্রয়োজন।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘রাজধানীর চারপাশে নদী ও খালগুলো পরিকল্পিতভাবে সংস্কার ও দখলমুক্ত করা হলে, নৌপথের পাশাপাশি সড়ক যোগাযোগে মানুষের সুবিধা বৃদ্ধি পাবে। ঢাকার চারপাশে আট লেনের সড়ক নির্মাণের পরিকল্পনা নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলমান রয়েছে।’

তিনি আরো উল্লেখ করেন, ‘নগর পরিবেশ রক্ষা, জলাবদ্ধতা মোকাবেলা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য নদী-খাল রক্ষার কোনো বিকল্প নেই। এই লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’

দিরাই খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের প্রসঙ্গে তিনি জানান, ‘এই প্রচেষ্টা শুধুমাত্র সরকারি উদ্যোগে নয়, নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে খাল, নদী ও জলাশয় রক্ষায় এগিয়ে আসতে হবে। পরিচ্ছন্ন নগরী তৈরি করতে জনসম্পৃক্ততা বাড়ানোর প্রয়োজন রয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে মাদক কারবারিকে ৪ মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০২:২৫ পি.এম


কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে মাদক কারবারিকে ৪ মাসের কারাদণ্ড

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বসতঘরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান চালিয়ে তিন পিস ইয়াবা ট্যাবলেটসহ নাছির মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বীরকাশিমনগর পশ্চিম পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন খন্দকারের নেতৃত্বে বাংলাদেশ আনসার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভৈরব সার্কেলের সমন্বয়ে গঠিত মাদকবিরোধী টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বীর কাশিমনগর পশ্চিম পাড়ায় নাছির মিয়ার দুই কক্ষবিশিষ্ট টিনের ছাউনি দেওয়া বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে তিন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

আটককৃত নাছির মিয়া বীরকাশিমনগর পশ্চিম পাড়া এলাকার মো. ইউসুফের ছেলে।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর নাছির মিয়ার বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে প্রসিকিউশন দাখিল করেন। শুনানি শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন খন্দকার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন।

মাদকবিরোধী টাস্কফোর্সের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন রাষ্ট্রপতির জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


নতুন রাষ্ট্রপতির জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন

রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার আগে, নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন।

শুক্রবার (২১ আগস্ট) দুপুর পরবর্তী ২ টার দিকে, রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে তিনি তাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল সেখানে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। সেই সঙ্গে, এদিন সন্ধ্যা সাড়ে ৭ টায় বঙ্গভবনে তিনি দেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে।

এর আগে, গতকাল দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। এই নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।

এ নির্বাচনে সাধারণ সংসদ সদস্য ও সংরক্ষিত সদস্য মিলিয়ে মোট ৩৪৯ জন ভোটার ছিলেন, তাদের মধ্যে ৯ জন অনুপস্থিত ছিলেন। নির্বাচনে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন, আর অলি আহমদ ৮৮ ভোট পান।

পরে, ভোট গণনা শেষে বিকেলে সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। সন্ধ্যায় ফলের গেজেট প্রকাশ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%