০২:২১ পি.এম
নারীদের উচ্চশিক্ষা নিশ্চিত করার পাশাপাশি মানসম্মত শিক্ষার মাধ্যমে আধুনিক ও দক্ষ জনশক্তি গড়তে সরকারের প্রচেষ্টা চলছে, জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
এটি শুক্রবার (২১ আগস্ট) সাভারের ব্র্যাক সিডিএম সেন্টারে উচ্চশিক্ষা নিয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে আয়োজিত সংলাপে তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, শিক্ষাব্যবস্থার মাধ্যমে সুনাগরিকের গুণাবলি তৈরি করতে হবে। এই ব্যবস্থার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে কর্মক্ষম করে তুলতে হবে। এতে সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ে কাজ হবে এবং উদ্যোক্তা তৈরি হবে।
আরও পড়ুন: ১৬ বছর আগের ঘটনায় জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত
এ সময় নারীদের স্নাতক স্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা এবং প্রতিটি কারিকুলামের পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন চলমান রাখতে হবে বলেও জানান তিনি।
তরুণদের শক্তি সঠিকভাবে কাজে লাগানোর ব্যাপারে মাহদী আমিন বলেন, আমাদের মধ্যে একটি বিপুল পরিমাণ তরুণ জনগোষ্ঠী রয়েছে। তরুণরা দক্ষ ও যোগ্য হয়ে উঠছে কিনা, তার ওপর ভিত্তি করে আগামীর রাষ্ট্র গঠিত হবে। কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে সে ধরনের পলিসি তৈরি করতে হবে। পাবলিক ও প্রাইভেট পার্টনারশিপ বাড়াতে হবে; সম্ভব হলে ইন্টার্নশিপের সুযোগ তৈরি করতে হবে। পার্ট টাইম জবের ব্যবস্থা করা হবে।
এ সময় তিনি তৃতীয় ভাষা শিক্ষা সেন্টার শুরুর উপরও গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন হচ্ছে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব গঠন করা, জব ফেয়ার আয়োজন করা। এতে চাকরিপ্রার্থী এবং চাকরিদাতাদের মধ্যে কানেকশন তৈরি হবে। এছাড়া দক্ষতাসম্পন্ন শিক্ষার্থীরা যেন বিভিন্ন প্রশাসনিক কাজে পলিসি সাপোর্ট দিতে পারে, তার জন্য একটি ইকো-সিস্টেম তৈরি করারও আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশে সামার স্কুলের কালচার তৈরি করার জন্য কাজ চলছে। এর মাধ্যমে বৈচিত্র্য তৈরির আশা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, আমরা র্যাঙ্কিংয়েও ভালো করব। একই মেধারা বিদেশে ভালো করছেন, তাই যদি তাদের দেশে ওই সুবিধা দেওয়া হয়, তবে তারা দেশের ভিতরেই ভালো করতে পারবে।
আরও পড়ুন: হুইপ দুলুর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, অনুপস্থিত চিকিৎসকদের শোকজের নির্দেশ
এছাড়া, ৬৫০০০ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে বলেও জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন