ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

ঝিনাইদহে আধুনিক কসাইখানা নির্মিত, ঘণ্টায় ১২টি গরু ও ২০টি ছাগল জবাই হবে


ঝিনাইদহে আধুনিক কসাইখানা নির্মিত, ঘণ্টায় ১২টি গরু ও ২০টি ছাগল জবাই হবে

 ১৬ জুন, ২০২৬, ঝিনাইদহ পৌরসভায় আধুনিক স্বাস্থ্যসম্মত উপায়ে গবাদিপশু জবাই করার লক্ষ্যে দেশের অন্যতম সর্বাধুনিক কসাইখানাটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট (খউউচ)’ এর আওতায় এই মেগা প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। আগামী বুধবার সকালে (১৭ জুন) আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান এই সর্বাধুনিক কসাইখানাটির উদ্বোধন করবেন।

প্রকল্পের তথ্যমতে, কসাইখানাটির নির্মাণের লক্ষ্যে ২০২৩ সালের ১৫ জানুয়ারি এলডিডিপি এবং ঝিনাইদহ পৌর কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছিল। এর পর ২০২৩ সালের ৬ আগস্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ক্রিস্টালটেক-এনএকে (জেভি)’ কসাইখানার নির্মাণ কাজ শুরু করে। দীর্ঘ আড়াই বছরের প্রক্রিয়া শেষে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি (১৮-০২-২০২৬) আনুষ্ঠানিকভাবে আধুনিক এই কসাইখানাটি ঝিনাইদহ পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পূর্ণ আধুনিক কসাইখানাটির নির্মাণে মোট ব্যয় হয়েছে ১০ কোটি ৮২ লাখ ৩১ হাজার টাকা। ৪৯ শতক জমির ওপর নির্মিত এই কসাইখানার মূল উৎপাদন বা পশু জবাইয়ের স্থানটি আড়াই হাজার বর্গফুট এলাকার মধ্যে বিস্তৃত।

আরও পড়ুন: দুর্গাপুরে সাংবাদিক হত্যার ২৪ ঘণ্টা পর স্ত্রীর মামলা, আসামি ৮ জনই অজ্ঞাত

ঝিনাইদহে পৌর প্রশাসক রথীন্দ্র নাথ রায় জানান, এই সর্বাধুনিক কসাইখানাটিতে গরু ও ছাগল আলাদাভাবে জবাই এবং প্রক্রিয়াজাতকরণের জন্য দুটি পৃথক ‘স্লটার লাইন’ রয়েছে। এই স্বয়ংক্রিয় কসাইখানায় প্রতি ঘণ্টায় ১০ থেকে ১২টি গরু এবং ২০টি ছাগল সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত উপায়ে প্রক্রিয়াজাত করা সম্ভব।

তিনি আরো জানান, পশু জবাইয়ের আগে ধৌতকরণ এবং তাদের প্রয়োজনীয় মেডিকেল বা স্বাস্থ্য পরীক্ষা করার জন্য রয়েছে বিশেষ হোল্ডিং জোন। সম্পূর্ণ জীবাণুমুক্ত ও স্বাস্থ্যসম্মত উপায়ে চামড়া ছড়ানো এবং কাটার জন্য রয়েছে স্লটার বক্স, ওভারহেড রেল, নিউমেটিক কাটার, ওয়ার্কিং প্ল্যাটফর্ম, ওজন মাপার স্কেল, চামড়া তোলার মেশিন, ইলেকট্রিক করাত এবং বিশেষ হুক। মাংসের গুণগত মান ঠিক রাখতে এবং সংরক্ষণের জন্য রয়েছে আধুনিক চিলিং রুম ও কম্প্রেশার রুম।

সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধার জন্য কসাইখানায় নিজস্ব জেনারেটর, সাব-স্টেশন ও পরিবেশবান্ধব সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। কসাইখানায় রয়েছে শক্তিশালী ওয়াটার পাম্প, গরম পানি সরবরাহের বিশেষ ব্যবস্থা, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট (ডঞচ) এবং বর্জ্য পরিশোধনের জন্য ফিল্টার বেডসহ বায়োগ্যাস প্ল্যান্ট।

ঝিনাইদহ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোস্তাক আহম্মেদ মিল্টন জানান, আধুনিক কসাইখানাটি চালু হওয়ার ফলে ঝিনাইদহ পৌরবাসী সম্পূর্ণ রোগমুক্ত ও স্বাস্থ্যসম্মত মাংসের নিশ্চয়তা পাবেন এবং যত্রতত্র পশু জবাইয়ের ফলে সৃষ্ট পরিবেশ দূষণ থেকে শহর রক্ষা পাবে।

আরও পড়ুন: আশুলিয়ায় ৪ দিন পর ১১ বছরের শিশু ফাহিমকে উদ্ধার করলো পুলিশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে ম্যাচের আগেই ইংল্যান্ড দলে জরুরি পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১০:০৩ পি.এম


বিশ্বকাপে ম্যাচের আগেই ইংল্যান্ড দলে জরুরি পরিবর্তন

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে ইংল্যান্ড দলে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। পায়ের পেশির চোটে ডিফেন্ডার টিনো লিভরামেন্টো দলে থেকে বাদ পড়েছেন। তার পরিবর্তে জাতীয় দলে ডাক পেয়েছেন চেলসির ট্রেভোহ চ্যালোবাহ।

‘এল’ গ্রুপে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে ইংল্যান্ড বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে। তবে ম্যাচের আগে অনুশীলনের সময় চোট পেয়ে বসে গেছেন ২৩ বছর বয়সী লিভরামেন্টো। এর আগে উরুর চোটের কারণে মৌসুমের শেষের দিকেও মাঠে খেলতে পারেননি তিনি, ফলে তার ফিটনেস নিয়ে অনেক আগে থেকেই শঙ্কা ছিল।

ফিফার নিয়ম অনুসারে, প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগে গুরুতর চোটের কারণে দলে পরিবর্তনের সুযোগ রয়েছে, এ কারণে চ্যালোবাহকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে ম্যাচের আগে পুরো স্কোয়াডের সঙ্গে যোগ দিতে তাকে কিছুটা সময় প্রয়োজন।

এছাড়া, ইংল্যান্ড দলে রাইট-ব্যাক পজিশনে রিস জেমস প্রথম পছন্দ হলেও তার ফিটনেস নিয়েও অনিশ্চয়তা রয়েছে। বিকল্প হিসেবে জেড স্পেন্স ও এজরিল কোনসাও দলে রয়েছেন।

চ্যালোবাহ মূলত সেন্টার-ব্যাক হলেও প্রয়োজনে রক্ষণভাগে একাধিক পজিশনে খেলার ক্ষমতা রাখেন। যদিও জাতীয় দলের হয়ে তার অভিজ্ঞতা সীমিত, তবে বড় মঞ্চে নিজেকে প্রমাণের সুযোগের মুখোমুখি হলেন তিনি।

এদিকে, বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ড দল চুরির ঘটনা নিয়েও সমস্যার সম্মুখীন হয়েছিল। কানসাস সিটির বেস ক্যাম্পে অনুশীলন সামগ্রী বহনকারী গাড়ি থেকে কিছু সরঞ্জাম চুরি হয়েছিল। পরে, সেগুলোর বেশিরভাগই উদ্ধার করা সম্ভব হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলজেরিয়া ম্যাচে শুরু থেকেই খেলবেন মেসি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১০:০৪ পি.এম


আলজেরিয়া ম্যাচে শুরু থেকেই খেলবেন মেসি

বিশ্বকাপ ধরে রাখার মিশনে আগামীকাল সকালে মাঠে নামছে আর্জেন্টিনা। এই ম্যাচকে ঘিরে আর্জেন্টাইন ভক্তদের উন্মাদনা একেবারে তুঙ্গে। সবচেয়ে স্বস্তির খবর হলো, আলজেরিয়া ম্যাচের আগে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন আর্জেন্টাইন প্রাণভোমরা লিওনেল মেসি। ফলে, আলজেরিয়া ম্যাচের শুরু থেকেই খেলবেন তর্কসাপেক্ষে সর্বকালের সেরা এই ফুটবলার।

মঙ্গলবার এক প্রতিবেদনে এবিষয়ে তথ্য জানিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

কিছু দিন আগে মেসি চোটে ছিলেন। এর ফলে মেসির ভক্তদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছিল। তবে এখন তাদের দুশ্চিন্তা অনেকটাই কমে গেছে। গত রবিবার থেকে তিনি পূর্ণদমে অনুশীলন শুরু করেছেন। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে আইসল্যান্ডের বিরুদ্ধে সাব হয়ে মাঠে নেমেছিলেন মেসি। তিনি পেনাল্টি থেকে গোলও করেছিলেন। ম্যাচের পর মেসি জানিয়েছিলেন, তিনি অনেকটাই সুস্থ আছেন। কোনও সমস্যা নেই। অনুশীলনেও সেটাই দেখা গিয়েছে। পুরনো ছন্দের মেসিকে দেখা গেছে।

আলজেরিয়া ম্যাচের পর আগামী ২২ জুন রাত ১০.৩০ মিনিটে অস্ট্রিয়া ও ২৮ জুন সকাল ৭.৩০ মিনিটে জর্ডনের বিরুদ্ধে গ্রুপের বাকি দুই ম্যাচ খেলবেন মেসিরা। একটি আরেক বার বিশ্বকাপ জেতার লক্ষ্যে নামছে আর্জেন্টিনা। মেসির ওপরেই তাদের ভরসা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোরেলগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থীর মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


মোরেলগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থীর মতবিনিময় সভা

 ১৬ জুন, ২০২৬, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৫নং মোরেলগঞ্জ সদর ইউনিয়নের কাঁঠালতলা এলাকায় ইউপি সদস্য পদপ্রার্থী এইচ. এম. আসলাম হোসেনের উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় ২নং ওয়ার্ডের কাঁঠালতলায় আয়োজিত এই সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অর্ধেক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকার ভোটাররা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা রাখার ব্যাপারে মতামত তুলে ধরেন।

সভায় সভাপতিত্ব করেন আব্দুস ছালাম শেখ। বক্তব্য রাখেন সুশীল কুমার বিশ্বাস, মো. খলিল শেখ, সালাম শিকদার, আব্দুস ছাত্তার শেখ, আবুল হাসেম শেখ, শহিদুল আকন, আব্দুল বারেক শেখ, মোস্তফা শেখ, আলমঙ্গীর শেখ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. ফারুক হোসেন।

ইউপি সদস্য পদপ্রার্থী তরুণ সমাজ সেবক এইচ. এম. আসলাম হোসেন বলেন, নির্বাচিত হলে তিনি তাঁর ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, সামাজিক সম্প্রীতি এবং জনগণের মৌলিক সেবা নিশ্চিত করতে কাজ করবেন। তিনি এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। সভা শেষে উপস্থিত ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন ইউপি সদস্য পদপ্রার্থী আসলাম হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘ বিরতির পর ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন, লক্ষ্যমাত্রা ২ কোটির বেশি শিশু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


দীর্ঘ বিরতির পর ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন, লক্ষ্যমাত্রা ২ কোটির বেশি শিশু

দীর্ঘ বিরতির পর দেশে আবারও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন আয়োজন করা হচ্ছে। এই ক্যাম্পেইন আগামী ২৮ জুন, রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

ক্যাম্পেইন বাস্তবায়নের দায়িত্বে থাকা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এবারের ক্যাম্পেইনে ২ কোটি ৩৫ লাখ ১৪ হাজার ৯৭২ জন শিশুকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের সংখ্যা, যাদের নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে, তা ২৮ লাখ ৩৮ হাজার ৭৯৪ জন। অন্যদিকে, ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের সংখ্যা, যাদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে, তা ২ কোটি ৫ লাখ ৭৬ হাজার ১৭৮ জন।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউনূস আলী গণমাধ্যমকে বলেন, ‘আমরা আগামী ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য ইতোমধ্যে ১ লাখ ২০ হাজার কেন্দ্র প্রস্তুত করেছি। এছাড়া, আরও ৫০০টি মোবাইল কেন্দ্র স্থাপন করা হয়েছে। আমাদের কাছে ক্যাপসুল ইতোমধ্যে পৌঁছেছে। কিছু ক্যাপসুল বাকি আছে, আমরা আশা করছি সেগুলো আগামী ১৯ তারিখের মধ্যে হাতে পাব। ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের অভিভাবকেরা তাদের সন্তানের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য কাছাকাছি কেন্দ্রগুলোতে যাবেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%