ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

মোরেলগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থীর মতবিনিময় সভা


মোরেলগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থীর মতবিনিময় সভা

 ১৬ জুন, ২০২৬, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৫নং মোরেলগঞ্জ সদর ইউনিয়নের কাঁঠালতলা এলাকায় ইউপি সদস্য পদপ্রার্থী এইচ. এম. আসলাম হোসেনের উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় ২নং ওয়ার্ডের কাঁঠালতলায় আয়োজিত এই সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অর্ধেক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকার ভোটাররা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা রাখার ব্যাপারে মতামত তুলে ধরেন।

সভায় সভাপতিত্ব করেন আব্দুস ছালাম শেখ। বক্তব্য রাখেন সুশীল কুমার বিশ্বাস, মো. খলিল শেখ, সালাম শিকদার, আব্দুস ছাত্তার শেখ, আবুল হাসেম শেখ, শহিদুল আকন, আব্দুল বারেক শেখ, মোস্তফা শেখ, আলমঙ্গীর শেখ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. ফারুক হোসেন।

আরও পড়ুন: এবার একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

ইউপি সদস্য পদপ্রার্থী তরুণ সমাজ সেবক এইচ. এম. আসলাম হোসেন বলেন, নির্বাচিত হলে তিনি তাঁর ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, সামাজিক সম্প্রীতি এবং জনগণের মৌলিক সেবা নিশ্চিত করতে কাজ করবেন। তিনি এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। সভা শেষে উপস্থিত ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন ইউপি সদস্য পদপ্রার্থী আসলাম হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘ বিরতির পর ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন, লক্ষ্যমাত্রা ২ কোটির বেশি শিশু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


দীর্ঘ বিরতির পর ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন, লক্ষ্যমাত্রা ২ কোটির বেশি শিশু

দীর্ঘ বিরতির পর দেশে আবারও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন আয়োজন করা হচ্ছে। এই ক্যাম্পেইন আগামী ২৮ জুন, রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

ক্যাম্পেইন বাস্তবায়নের দায়িত্বে থাকা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এবারের ক্যাম্পেইনে ২ কোটি ৩৫ লাখ ১৪ হাজার ৯৭২ জন শিশুকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের সংখ্যা, যাদের নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে, তা ২৮ লাখ ৩৮ হাজার ৭৯৪ জন। অন্যদিকে, ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের সংখ্যা, যাদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে, তা ২ কোটি ৫ লাখ ৭৬ হাজার ১৭৮ জন।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউনূস আলী গণমাধ্যমকে বলেন, ‘আমরা আগামী ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য ইতোমধ্যে ১ লাখ ২০ হাজার কেন্দ্র প্রস্তুত করেছি। এছাড়া, আরও ৫০০টি মোবাইল কেন্দ্র স্থাপন করা হয়েছে। আমাদের কাছে ক্যাপসুল ইতোমধ্যে পৌঁছেছে। কিছু ক্যাপসুল বাকি আছে, আমরা আশা করছি সেগুলো আগামী ১৯ তারিখের মধ্যে হাতে পাব। ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের অভিভাবকেরা তাদের সন্তানের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য কাছাকাছি কেন্দ্রগুলোতে যাবেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক ম্যাচ খেলেই যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ শেষ ইরানি ফুটবলারের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১০:০৮ পি.এম


এক ম্যাচ খেলেই যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ শেষ ইরানি ফুটবলারের

২০২৬ বিশ্বকাপে মাঠের লড়াইয়ের পাশাপাশি ইরান দলের ভিসা জটিলতার সঙ্গেও লড়াই করতে হচ্ছে। প্রথম ম্যাচ শেষ হওয়ার পরই একটি ফুটবলারের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দলের শিবিরে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ইরান জাতীয় দলের উইঙ্গার মেহদি তোরাবি যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য সিঙ্গেল-এন্ট্রি ভিসা পেয়েছিলেন। তার ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলে দলে ফিরে আসার পরই তার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, তোরাবি এখন আর বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। ফলে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে তার অংশগ্রহণ হয়তো অনিশ্চিত হয়ে পড়েছে। এই বিষয়টি সমাধানের জন্য নতুন ভিসার জন্য ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে ইরান ফুটবল ফেডারেশন।

বিশ্বকাপে অংশ নিতে যাওয়ার পর থেকেই ইরান দলের ভিসা জটিলতা দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ শুরুতে ভিসা দিতে গড়িমসি করে এবং পরে শর্তসাপেক্ষে অনুমতি দেয়, ম্যাচের দিন এসে খেলা শেষে দ্রুত দেশ ত্যাগ করতে হবে।

এই অবস্থা বিবেচনায় নিয়ে ইরান দল যুক্তরাষ্ট্রের বদলে মেক্সিকোর তিহুয়ানায় বেস ক্যাম্প স্থাপন করেছে। এর ফলে প্রতিটি ম্যাচ খেলার জন্য তাদের বারবার সীমান্ত পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে।

এছাড়া, দলের বেশ কয়েকটি কর্মকর্তা ও স্টাফ ভিসা না পাওয়ার অভিযোগও তুলেছেন। এমনকি অধিনায়ক মেহদি তারেমি ও এক স্টাফ সদস্য লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতার মুখে পড়েছেন বলে জানা গেছে।

ইরানের কোচ আমির গালেনো অভিযোগ করেছেন, বিশ্বের আসরে তাদের দল সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে। তিনি দাবি করেছেন, ম্যাচ শেষে বিশ্রামের সুযোগ না দিয়ে দ্রুত মেক্সিকোয় ফিরতে বাধ্য করা হচ্ছে।

গ্রুপ ‘জি’-তে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইরান। সামনে বেলজিয়াম ও মিশরের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। তবে মাঠের প্রস্তুতির পাশাপাশি এখন ভিসা সমস্যা তাদের জন্য বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক মেসিকে নিয়ে আলাদা পরিকল্পনা নেই আলজেরিয়া কোচের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১০:০৯ পি.এম


এক মেসিকে নিয়ে আলাদা পরিকল্পনা নেই আলজেরিয়া কোচের

আর্জেন্টিনা আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে বিশ্বকাপের মুকুট ধরে রাখার মিশনে মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছে। বুধবার বাংলাদেশ সময় সকালে ৭টায় কানসাস সিটিতে তাদের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন দল। ১২ বছর পর বিশ্বমঞ্চে ফিরছে আলজেরিয়া, আর আলবিসেলেস্তেরা পরিষ্কার ফেভারিট হলেও ম্যাচটি নিয়ে রোমাঞ্চের কমতি নেই। বিশেষ করে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির জন্য এবারের ম্যাচটি একটি ঐতিহাসিক মাইলফলক তৈরি করবে।

তবে, এই হাইভোল্টেজ ম্যাচের আগে আলজেরিয়া কোচ ভ্লাদিমির পেটকোভিচ স্পষ্ট করে জানিয়েছেন, বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে ম্যান-মার্কিং বা আটকে রাখার জন্য কোনো বিশেষ ট্যাকটিক্যাল পরিকল্পনা তিনি গ্রহণ করছেন না।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আলজেরিয়ার বসনিয়ান কোচ ভ্লাদিমির পেটকোভিচ বলেন, "আমি প্রতিটি খেলোয়াড় এবং প্রতিপক্ষকে সম্মান করি, তবে আমাদের নিজেদের শক্তির ওপরেও আমার ভরসা আছে। আমি কখনোই নির্দিষ্ট একজন খেলোয়াড়কে আটকানোর জন্য ছক কষি না, আর আগামীকালও তা করব না। একজন ব্যক্তির জন্য পুরো দলকে প্রস্তুত করা অর্থহীন।"

পেটকোভিচ আরও বলেন, "আমাদের মূল লক্ষ্য হচ্ছে মেসির আশেপাশে থাকা অন্যান্য খেলোয়াড়দের পাসিং লাইন বা সাপ্লাই কেটে দেওয়া, যাতে বিশ্বমানের এই খেলোয়াড়েরা নিজেদের মেলে ধরার সুযোগ না পায়। আমাদের একটি সুনির্দিষ্ট ‘প্ল্যান এ’ আছে এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী রিয়্যাক্ট করার জন্য ‘প্ল্যান বি’-ও তৈরি রাখা হয়েছে। আমরা ফেভারিট নই, তবে এই বিশ্বকাপেই আমরা অঘটন ঘটতে দেখেছি, আমরাও একটা চমক দিতে চাই।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে রবীন্দ্রনাথ ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১০:১০ পি.এম


কুড়িগ্রামে রবীন্দ্রনাথ ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন

কুড়িগ্রামে একই সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। আলোচনায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোসেন সরকার। আলোচনা সভাটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি সদস্য মোশাররফ হোসেন।

বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুল হাই সিদ্দিকী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব, জেলা শিক্ষা অফিসের পরিদর্শক হামিদুল ইসলাম, জেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি খন্দকার একরামুল হক সম্রাট, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, কমিটির সভাপতি আলতাফ হোসেন, সিনিয়র শিক্ষক বাবু বিদ্যুত কুমার গৌস্বামী, খালেদা আক্তার ও তাসাদ্দুক হোসেন তাপস প্রমুখ।

বক্তা হিসেবে তারা রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংস্কৃতি ও সমাজচিন্তায় অবদান নিয়ে কথা বলেন। বক্তারা বলেন, রবীন্দ্রনাথ মানবতাবাদ, অসাম্প্রদায়িকতা ও বিশ্বজনীন চেতনার বার্তা দিয়েছেন। অন্যদিকে নজরুল সাম্য, বিদ্রোহ ও মানবমুক্তির কণ্ঠস্বর হিসেবে বাঙালির হৃদয়ে চিরস্মরণীয় হয়ে আছেন।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, রবীন্দ্র ও নজরুল সংগীত পরিবেশনসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%