ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মাভাবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ অধ্যাপক মো. আনিছুর রহমান


মাভাবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ অধ্যাপক মো. আনিছুর রহমান

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক মো. আনিছুর রহমান। তিনি মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। যোগদান শেষে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

অধ্যাপক মো. আনিছুর রহমান দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে উচ্চশিক্ষা, গবেষণা, পাঠ্যক্রম উন্নয়ন এবং উন্মুক্ত ও দূরশিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের দর্শন বিভাগের অধ্যাপক এবং দর্শন ডিসিপ্লিনের কারিকুলাম কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর স্নাতকোত্তর গবেষণার বিষয় ছিল "Environmental Ethics: A Creative Synthesis"। ১৯৯৪ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকে তিনি অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকসহ বিভিন্ন একাডেমিক পদে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে

উন্মুক্ত ও দূরশিক্ষা ব্যবস্থার উন্নয়নে তাঁর রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য, বোর্ড অব গভর্নরসের সদস্য, বিভিন্ন পাঠ্যক্রম ও একাডেমিক নীতিমালা প্রণয়ন কমিটির সদস্য এবং সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের জার্নালের সম্পাদকমন্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষা উপকরণ প্রস্তুত, টিউটর প্রশিক্ষণ, সেমিনার আয়োজন ও একাডেমিক প্রশাসনে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে।

দেশ-বিদেশে উন্মুক্ত ও দূরশিক্ষা, শিক্ষা উপকরণ উন্নয়ন, শিক্ষামাধ্যম নির্মাণ, সৃজনশীল শিক্ষণ-পদ্ধতি এবং একাডেমিক ব্যবস্থাপনা বিষয়ে তিনি একাধিক প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন। অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞদের পরিচালনায় অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতেও তিনি অংশগ্রহণ করেন।

শিক্ষা, গবেষণা, প্রশাসনিক দক্ষতা ও দূরদর্শী নেতৃত্বের সমন্বয়ে অধ্যাপক মো. আনিছুর রহমানের নেতৃত্বে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে বিশ্ববিদ্যালয় পরিবার আশা প্রকাশ করেছে।

আরও পড়ুন: ঘিওরের ধলেশ্বরী নদীতে দুই দিন নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হবে জুলাই গণঅভ্যুত্থান দিবস

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১০:১৩ পি.এম


রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হবে জুলাই গণঅভ্যুত্থান দিবস

আগামী ৫ জুলাই (বুধবার) সারাদেশের সঙ্গে রাজশাহীতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হবে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টায় রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে জুলাই শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া সুবিধাজনক সময়ে রাজশাহী সিটি করপোরেশন ও জেলার সব পৌরসভায় আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। মহানগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে বিশেষ আলোকসজ্জার ব্যবস্থাও করা হবে।
দিবসটি উপলক্ষে জেলার সব মসজিদে জুলাই শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত, জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
এদিকে সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, শিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, ডে-কেয়ার ও শিশু বিকাশ কেন্দ্র এবং ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে প্রীতিভোজের আয়োজন করা হবে।
পাশাপাশি মহানগরীর প্রধান প্রধান সড়ক, সড়কদ্বীপ ও গুরুত্বপূর্ণ স্থান জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও রঙিন নিশান দিয়ে সজ্জিত করা হবে। জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হবে।
জেলা প্রশাসন দিবসটির সব কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তর ও প্রতিষ্ঠানের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সর্বোচ্চ শাস্তির বিধান রেখে গুম আইনের খসড়া অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১০:১৭ পি.এম


সর্বোচ্চ শাস্তির বিধান রেখে গুম আইনের খসড়া অনুমোদন

বর্তমান বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়াকে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার পক্ষ থেকে। এই আইনের আওতায় গুম করার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

গুমের ফলে যদি মৃত্যু ঘটে, মরদেহ পাওয়া যায়, অথবা পাঁচ বছর অতিবাহিত হলেও সংশ্লিষ্ট ব্যক্তিকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব না হলে, তখন মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বাধিক এক কোটি টাকা অর্থদণ্ড আরোপ করা হবে।সোমবার (৩ আগস্ট) বিকেল বেলা বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই ১৫ তম বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন। বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মানবাধিকার, মানবিক মর্যাদা, ব্যক্তি-স্বাধীনতা এবং আইন শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এই নতুন আইনটি প্রণয়ন করা হচ্ছে। এটি গুম প্রতিরোধ, দায়ী ব্যক্তিদের বিচার, গুম হওয়া ব্যক্তির সন্ধান এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার, ক্ষতিপূরণ এবং পুনর্বাসন নিশ্চিত করার জন্য একটি সমন্বিত আইনগত কাঠামো তৈরি করবে।

সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর আওতায় গুম করার অপরাধের জন্য সাধারণভাবে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান অবশ্যই রাখা হয়েছে। তবে গুমের কারণে মৃত্যুর ঘটনা ঘটলে, মরদেহ যদি পাওয়া যায় অথবা পাঁচ বছর অতিক্রান্ত হয়ে যায় এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব না হয়, সেক্ষেত্রে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড করার বিধান তৈরি করা হয়েছে। পাশাপাশি সর্বোচ্চ এক কোটি টাকা অর্থদণ্ড আরোপের বিধানও এতে যুক্ত হয়েছে।

১২০ দিনে তদন্ত এবং ১২০ দিনে বিচার।

আইনটিতে উল্লেখ করা হয়েছে যে, তদন্ত এবং বিচারকাজ দ্রুততার সঙ্গে শেষ করার জন্য গুরুত্ব দেয়া হয়েছে। এই আইনে প্রতিষ্ঠা করা হবে যে, সর্বোচ্চ ১২০ দিনের মধ্যে তদন্ত এবং পরবর্তী ১২০ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করা হবে। গুম হওয়া ব্যক্তিকে উদ্ধারের জন্য আদালতের মাধ্যমে তল্লাশি পরোয়ানা জারি, অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার এবং ডিজিটাল সাক্ষ্যের গ্রহণযোগ্যতার বিষয়টিও এই আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

পরিবারের অধিকার ও ক্ষতিপূরণ।

গুমের শিকার ব্যক্তির পরিবারের অধিকার রক্ষার জন্য আইনটিতে যুগান্তকারী কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। ভুক্তভোগীদের তদন্তের অগ্রগতি, ঘটনার প্রকৃত তথ্য এবং গুম হওয়া ব্যক্তির অবস্থান বা পরিণতি জানার অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাদের জন্য সরকারী আইনগত সহায়তা, চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য ক্ষতিপূরণ তহবিল গঠন করা হবে। যদি দণ্ডিত ব্যক্তির সম্পত্তি থেকে ক্ষতিপূরণ আদায় করা সম্ভব না হয় তবে রাষ্ট্র কর্তৃক ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

গুম সনদ এবং সম্পত্তি বণ্টন।

আইনের আওতায় গুম হওয়া ব্যক্তির স্ত্রী ও নির্ভরশীল পরিবারের সদস্যদের ভরণপোষণ এবং প্রয়োজনীয় ব্যয় নির্বাহের জন্য সংশ্লিষ্ট ব্যক্তির সম্পত্তি ব্যবহারের অনুমতি দেয়া হতে পারে। হলফ করে যদি পাঁচ বছর অতিক্রান্তের পরেও কোনো তথ্য পাওয়া না যায়, তাহলে উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি বণ্টনের জন্য ‘গুম সনদ’ প্রদান করা হবে।

এছাড়া, নতুন এই আইনে সাক্ষী, অভিযোগকারী, তথ্য প্রকাশকারী এবং ভুক্তভোগীর গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষার বিধান রাখা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় তথ্যভান্ডার সংরক্ষণ এবং গুম সংক্রান্ত আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলোও এতে অন্তর্ভুক্ত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাইক্ষ্যংছড়িতে অসহায় ও দুস্থদের কক্সবাজার বিজিবির সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


নাইক্ষ্যংছড়িতে অসহায় ও দুস্থদের কক্সবাজার বিজিবির সহায়তা

জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নে অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের জন্য চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি বিনামূল্যে পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

একই সঙ্গে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, কিয়াংঘর এবং প্রতিবন্ধীদের মধ্যে বিভিন্ন উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ ৩ নম্বর ঘুমধুম ইউনিয়ন পরিষদ এলাকায় এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

জানা গেছে, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের ‘বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক’Ñ এই ভিশন বাস্তবায়নের অংশ হিসেবে কক্সবাজার রিজিয়নের সীমান্তবর্তী এলাকার অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

এরই ধারাবাহিকতায়, কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসির নেতৃত্বে দুইজন অভিজ্ঞ বিজিবি চিকিৎসকের তত্ত্বাবধানে প্রায় ৬০০ জন অসহায়, গরিব ও দুস্থ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

এছাড়া, কর্মসূচির আওতায় স্থানীয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও কিয়াংঘরে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রমও চলা হয়। একই সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে আর্থিক অনুদান এবং বিভিন্ন প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, ‘বিজিবি শুধু সীমান্ত পাহারা, মাদক ও চোরাচালান প্রতিরোধেই দায়িত্ব পালন করে না; সীমান্তবর্তী অসহায়, দরিদ্র ও বিপন্ন মানুষের কল্যাণেও সবসময় পাশে থাকে। মানবিক দায়িত্ববোধ থেকে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’

স্থানীয়রা জানান, সীমান্ত এলাকার অনেক দরিদ্র মানুষ নিয়মিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত থাকেন। বিজিবির এ উদ্যোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে। এমন মানবিক কার্যক্রম আগামীতে নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানান তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তালাশ বিডি ডট কম-এর টাঙ্গাইল জেলা গোপালপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন মোঃ আমিনুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১০:১৯ পি.এম


তালাশ বিডি ডট কম-এর টাঙ্গাইল জেলা গোপালপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন মোঃ আমিনুল ইসলাম

 

ঢাকা, ৩ আগস্ট ২০২৬: ঢাকা থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল তালাশ বিডি ডট কম-এর গোপালপুর উপজেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম -কে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
তালাশ বিডি ডট কম কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, ৩ আগস্ট ২০২৬ থেকে তিনি গোপালপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। এ দায়িত্বের আওতায় তিনি উপজেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা, উন্নয়ন কর্মকাণ্ড, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে সংবাদ আকারে পরিবেশন করবেন।
তালাশ বিডি ডট কম কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের বিভিন্ন প্রান্তের নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পাঠকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে তাদের সংবাদ নেটওয়ার্ক আরও শক্তিশালী করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলা গোপালপুর উপজেলা সংবাদ সংগ্রহ ও পরিবেশনের দায়িত্ব অর্পণ করা হয়েছে সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম ওপর।
কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম তাঁর সততা, দক্ষতা, পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে টাঙ্গাইল জেলা গোপালপুর উপজেলা গুরুত্বপূর্ণ সংবাদ দ্রুত ও নির্ভুলভাবে পাঠকদের কাছে পৌঁছে দিতে সক্ষম হবেন।
এ উপলক্ষে তালাশ বিডি ডট কম পরিবারের পক্ষ থেকে মোঃ আমিনুল ইসলাম আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। পাশাপাশি তাঁর সফল সাংবাদিকতা জীবন এবং সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%