ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং
হাইকোর্টের রুল

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধুমাত্র পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়


বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধুমাত্র পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়

 

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ ও সংবিধানবিরোধী ঘোষণা করা হবে না, তা জানার জন্য সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।

একই সঙ্গে প্রাপ্তবয়স্ক দুই ব্যক্তির সম্মতিমূলক সম্পর্ককে ‘বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি’ হিসাবে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার বিধান কেন অকার্যকর ও বাতিল করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

মঙ্গলবার (৪ আগস্ট) বিচারক হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানিতে এই রুল জারি করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান।

এর আগে একই বিষয়ে রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট প্রাথমিক রুল জারি করেছিল। আজ সম্পূরক রুলের মাধ্যমে আদালত ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন, ২০২৬’-এর মাধ্যমে সংযোজিত এই নতুন বিধানটির সাংবিধানিক বৈধতার প্রশ্নটি স্পষ্টভাবে নির্ধারণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাব দিতে নির্দেশ দেয়।

আদালতে পেশকৃত রিট আবেদনে উল্লেখ করা হয়েছে, দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির সম্মতিমূলক ব্যক্তিগত সম্পর্ককে কেবল ‘বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি’র অজুহাতে এককভাবে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার বিধানটি অত্যন্ত অস্পষ্ট, বৈষম্যমূলক এবং সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী প্রদত্ত নাগরিকদের মৌলিক অধিকারের সাথে সরাসরি সাংঘর্ষিক। আইনের চোখে নারী-পুরুষের সমতা রক্ষার স্বার্থে এই ধারাটির বৈধতা চ্যালেঞ্জ করে এই আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসিনার ভার্চুয়াল বক্তব্যে ভারতের কোনো সংশ্লিষ্টতা নেই: নয়াদিল্লি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১০:০৮ পি.এম


হাসিনার ভার্চুয়াল বক্তব্যে ভারতের কোনো সংশ্লিষ্টতা নেই: নয়াদিল্লি

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যকে কেন্দ্র করে, নয়াদিল্লিতে আয়োজিত অনুষ্ঠানটির সঙ্গে ভারতের সরকার কোনো সংযুক্তি নেই, এটি স্পষ্ট করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানের আয়োজন করেছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। এই অনুষ্ঠানটির সঙ্গে ভারতের সরকারের কোনো সম্পর্ক নেই বলে উল্লিখিত হয়েছে।

আগামী ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে, দক্ষিণ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে ভারত সরকারের অবস্থান জানার জন্য নয়াদিল্লির সঙ্গে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছিল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাণ দেবে তারুণ্য, ভুগবে পরিবার, সুবিধা নেবে এলিট শ্রেণি: আসিফ আকবর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১০:১০ পি.এম


প্রাণ দেবে তারুণ্য, ভুগবে পরিবার, সুবিধা নেবে এলিট শ্রেণি: আসিফ আকবর

সংগীতশিল্পী আসিফ আকবর দেশের রাজনীতি, অর্থনীতি ও সামাজিক অবক্ষয়ের চিত্র তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, ছোটখাটো চুরি ও অনিয়মের খবর গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশ পেলেও লুটেরা গোষ্ঠীর দেশবিরোধী কর্মকাণ্ড নিয়ে তেমন আলোচনা হয় না।

তিনি রাজনৈতিক মন্তব্য করে বলেন, সাফ ফুটবলের নেতৃত্ব, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়েও সমালোচনা করেছেন। আসিফের দাবি হলো, এসব বিষয় ‘একই সূত্রে গাঁথা পুরোনো নকশার অংশ’ হিসেবে অন্তর্ভুক্ত।

সোমবার সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সেসব মন্তব্য তুলে ধরেন আসিফ আকবর।

পোস্টে তিনি লেখেন, স্কুলের টিফিন সরানোর অপরাধে এক শিক্ষককে পাকড়াও ও হেনস্তা করা হয়। পত্রিকা আর সোশ্যাল মিডিয়ায় অহরহ ছোটখাটো চুরি ও অন্যায়ের খবর খুব ফলাও করে প্রচার করা হয়। নড়ে ওঠে তথাকথিত নেটিজেনরা, পাবলিক রিঅ্যাকশনও থাকে খুব তীব্র। সামান্য খাবার চুরির অপরাধে এ দেশে পিটিয়ে মেরে ফেলা হয় মানুষ কিংবা বোবা প্রাণী।

তিনি আরো লেখেন, ওদিকে লুটেরা গোষ্ঠী লুটেই যাচ্ছে দেশটাকে। রাজনীতিকে হাতিয়ার বানিয়ে দেশটাকে খোকলা করে এরাই আবার হয়ে যায় জনপ্রতিনিধি। সাধারণ জনতাই তাদের নেতা বানায়, অভিভাবক বানায়, প্রতিশ্রুতির ফাঁদে পড়ে পেছনে পেছনে ঘোরে আর ‘আমার ভাই, তোমার ভাই’ বলে চিৎকার করে। তারাই আন্দোলন-সংগ্রাম করে ত্যাগী ও মজলুম হয়, পরে তারাই আবার নিজেদের তৈরি ফ্রাঙ্কেনস্টাইনকে নেতার পদ ফিরিয়ে দিয়ে প্যাদানি খায়।

আসিফ বলেন, এই চক্রেই চলছে বাংলাদেশের রাজনীতি ও সমাজব্যবস্থা। উচ্চশিক্ষিত চর্বিওয়ালারা জানে চুরির সব অভিনব কৌশল, কাঙালের দল সেই কৌশলের ফাঁদে পড়ে লোভী হয়ে ওঠে; তারাই আবার সেই চোরকে দেয় প্রাতিষ্ঠানিক অবয়ব।

পোস্টে আসিফ ১৯৫৬ সালের ৩ আগস্ট মুক্তিপ্রাপ্ত প্রথম সবাক বাংলা চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর প্রসঙ্গও উল্লেখ করেন। তিনি পাশাপাশি ২০২৪ সালের ৩ আগস্টের একটি রাজনৈতিক ঘটনার সঙ্গে তুলনা টেনে নিজের মতামত তুলে ধরেন।

তিনি বলেন, কয়েক দিন আগে দেখলাম, সাফ ফুটবলের বসও হলেন সেই ফ্যাসিস্টেরই রেপ্লিকা। নির্বাচিত বাফুফে আর অথর্ব ক্রীড়ামন্ত্রণালয় ‘স্পিকটি নট’। খুব হিসাব কষে চলছে তাদের নতুন নির্বাক ছবির শুটিং। এগুলো সাধারণ কোনো ঘটনা নয়, একই সূত্রে গাঁথা পুরোনো ডিজাইন।

নিজের পোস্টের শেষাংশে আসিফ লেখেন, এই দেশের মানুষের শত্রুর প্রয়োজন নেই, নিজেদের বিনাশে নিজেরাই যথেষ্ট। বিষাক্ত কালচারাল ফ্যাসিস্ট আর তেলের মতো ভেসে থাকা কিছু দালাল মিডিয়া দেশের অভ্যন্তরের ফ্রন্টলাইন শত্রু। এই সত্যটা বুঝলে ভালো, না বুঝলে পরিস্থিতি একই রকম আছে, সমস্যার কিছু নেই। প্রাণ দেবে তারুণ্য, ভুগবে তার পরিবার, এনজয় করবে এলিট শ্রেণি, আর হাততালি দেবে কাঙালের দল—এটাই নিয়ম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাথায় হেলমেট, হাতে লাঠি, সংঘর্ষের নেতৃত্বে যুবদল নেতা নয়ন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১০:১৩ পি.এম


মাথায় হেলমেট, হাতে লাঠি, সংঘর্ষের নেতৃত্বে যুবদল নেতা নয়ন

ঢাকা আলিয়া মাদরাসা এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের সময় যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে দেখা গেছে। তিনি পরনে সাদা পাঞ্জাবি, মাথায় হেলমেট এবং হাতে পাইপ নিয়ে মাঠে ছিলেন। তাকে এক স্থান থেকে আরেক স্থানে দৌড়াতে এবং ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে অবস্থান নিতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় তিনি ছাত্রদলের পক্ষে সংঘর্ষে নেতৃত্ব দেন।

মঙ্গলবার বিকেল ৫টার পর ঢাকা আলিয়া মাদরাসা মোড় এলাকায় সংঘর্ষের এই ঘটনা ঘটে। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের পৃথক সংঘর্ষের ফলে আলিয়া মাদরাসা সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়ে যায়।

রবিউল ইসলাম নয়ন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সদস্য সচিব। সংঘর্ষের সময় সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায়, মাথায় হেলমেট পরা এবং হাতে লাঠি বা জিআই পাইপ নিয়ে অবস্থান করতে দেখা যায় তাকে। তিনি এক স্থান থেকে অন্য স্থানে ছুটে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে অবস্থান নেন।

সংঘর্ষের একপর্যায়ে তিনি পুলিশের সঙ্গেও বিতর্কে জড়িয়ে পড়েন। ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তাকে বলতে শোনা যায়, “তারা (শিবির) গুলি করছে, আপনারা কিছু করছেন না কেন?”

প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেন, সংঘর্ষের সময় উভয় পক্ষ পরস্পরকে ধাওয়া ও পাল্টা ধাওয়া করে। এতে কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকে। তবে সংঘর্ষের সময় পুলিশের ভূমিকা নিয়েও দুই পক্ষের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আলিয়া মাদরাসা সংলগ্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেলেদের ৩০ লাখ টাকা নিয়ে উধাও বন কর্মকর্তা টাকা ফেরত চেয়ে ভুক্তভোগীদের মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

(পটুয়াখালী) রাঙ্গাবালী প্রতিনিধি,,,মোঃ আসাদ মিয়া

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১০:১৪ পি.এম


জেলেদের ৩০ লাখ টাকা নিয়ে উধাও বন কর্মকর্তা টাকা ফেরত চেয়ে ভুক্তভোগীদের মানববন্ধন

পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের রাঙ্গাবালী রেঞ্জের মৌডুবি বিট কর্মকর্তা শোহেব খানের বিরুদ্ধে জেলেদের ৩০ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ সামনে এসেছে। এই অভিযোগে গতকাল সোমবার ভুঁইয়াকান্দা বাজারে ওই কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন পালন করেছেন ভুক্তভোগী জেলে ও স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে ভুক্তভোগী বাদল হাওলাদার, মহসিন ভুঁইয়া, মনির তালুকদাসসহ অর্ধশতাধিক জেলে তাদের অভিযোগ তুলে ধরছেন। অভিযোগ পাওয়ার পর বন বিভাগ ইতোমধ্যে কর্মকর্তাকে বদলি করার উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

মানববন্ধনে বক্তারা জানান, বিট কর্মকর্তা চর হেয়ার, চর তুফানিয়া, চর তালুকদার, চর তালেব, চর বগলা, চর আশাবাড়িয়া, জাহাজমারা, চর তোফাজ্জেল, গ্যাপের চর, মৌডুবির ভাঙারখাল, কেউর হাওলা, কাজিকান্দাসহ নিজকাটা এলাকার নদী তীরবর্তী চরের অববাহিকায় প্রায় ৬০ কিলোমিটার দীর্ঘ স্ট্রিপ বনায়ন (বেড়িবাঁধ বনাঞ্চল) ইজারা দিয়ে ঘুষ বাণিজ্য করেছেন। তারা অভিযোগ করেন, অর্ধশতাধিক জেলের কাছ থেকে ৩০ লাখ টাকা ঘুষ নিয়েছেন। জেলেরা চর ও নদীর মোহনায় ইলিশ, কোরাল, চিংড়ি সহ বিভিন্ন সামুদ্রিক মাছ ধরেন এবং জীবিকা নির্বাহ করেন; অথচ বিট কর্মকর্তা শোহেব খান এই সব সাগরের জেগে উঠা চরগুলো লাখ লাখ টাকার বিনিময়ে ইজারা দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

বক্তারা আরও বলেন, একটি চর দেওয়ার নামে অন্তত ২ থেকে ৫ জনের কাছে ঘুষ নিয়েছেন। স্থানীয় জেলে মহসীন ভুঁইয়ার কাছ থেকে নিয়েছেন দেড় লাখ, বাদল হাওলাদারের কাছ থেকে ১ লাখ ১০ হাজার, মিজানুর ভুঁইয়ার কাছ থেকে ১ লাখ ৫০ হাজার, মনির তালুকদারের কাছ থেকে ১ লাখ ৩২ হাজার, কালাম ভুঁইয়ার কাছ থেকে ৬০ হাজার, নজরুল হাওলাদারের কাছে ৭০ হাজার, মোশাররফের (হাফেজকান্দা) কাছ থেকে আশারবাড়িয়ার চরের জন্য ২ লাখ ২০ হাজার, মোশারফ মাতব্বরের কাছে খালের জন্য ২৫ হাজার, ইলিয়ার পাটোয়ারির কাছে ১ লাখ ৫০ হাজার, মহিবুল্লাহ ভুঁইয়ার কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা ঘুষ নিয়েছেন। এছাড়া অন্যান্য জেলেদের কাছ থেকে লাখ লাখ টাকার বিনিময়ে চর দিয়েছেন বিট কর্মকর্তা শোহেব খান।

মানববন্ধনে সামসুল আলম হাওলাদারের ছেলে শামীম হাওলাদার বলেন, বিট কর্মকর্তা শোহেব খান ১ লক্ষ টাকা নিয়েছে চর তালুকদার দিবে বলেছিল। সরকারি হিসাব তো আমরা বুঝি না। তিনি আমাদের ‘মদন’ বানিয়ে টাকা নিয়েছেন। একই চর দেখিয়ে একাধিক লোকের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েছেন। গোপনে বন কর্মকর্তা ১ লাখ, দেড় লাখ, দুই লাখ এমনকি তিন লাখ টাকা পর্যন্ত নিয়েছেন।

মানববন্ধনে আরেক জেলে বলেন, আমি সুদের উপর টাকা নিয়ে এসে ৬০ হাজার টাকা দিয়েছি। যদি টাকা না দিই তাহলে তিনি বলেন যে গাছ কাটার মামলা দিবে, বিষ দেওয়ার মামলা দিবে। বিভিন্ন ভয় দেখিয়ে কায়দা করে তিনি টাকাগুলো নিয়ে গেছেন। টাকা না দিলে টোটালি ঢুকতে দিবে না চরে। আমরা সাধারণ মানুষ কি করতে পারি? এমনকি কাঁকড়া ধরতে গেলেও টাকা দিতে হয়।

মৌডুবির ৬ নং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মহসিন ভুঁইয়ার কাছ থেকে বিট কর্মকর্তা শোহেব খান মোট সাড়ে ৩ লাখ টাকা নিয়েছেন। প্রথমে দেড় লাখ পরে ২ লাখ টাকা নিয়েছেন। মহসিন ভুঁইয়া বলেন, আমরা মাছ ধরেই খেয়ে জীবন ধারণ করি। আমার কাছে মোট সাড়ে ৩ লাখ টাকা নিয়েছে বিট কর্মকর্তা শোহেব খান। চর তুফানিয়া দেওয়ার নামে টাকা নিয়েছে প্রথমে দেড় লাখ পরে ২ লাখ। আমার জানা আছে, একই চরের জন্য বাদল হাওলাদারের কাছ থেকেও টাকা নিয়েছে। এখন আমরা চাই, আমাদের কাছে টাকা নিয়ে চর দেওয়ার কথা ছিল- দিতে পারে নাই। এখন টাকা ফেরত চাই। গতবছর একই কর্মকর্তা নিয়ে গিয়েছিলেন পৌঁনে ৩ লাখ টাকা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মৌডুবি বিট কর্মকর্তা শোহেব খান বলেন, যেসব চর যাকে দেওয়ার কথা ছিল, তাদেরকে সেসব চর দেওয়া হয়েছে। উর্দ্ধতন কোনো কর্মকর্তাকে টাকা দেওয়ার কথা হয়নি। আর আপনারা যা খুশি করেন।

রাঙ্গাবালী রেঞ্জ কর্মকর্তা আমির হোসেন বলেন, জেলেরা যদি কর্মকর্তাকে ঘুষ দিয়ে থাকেন তাহলে তারা অন্যায় করেছেন। ঘুষ দেওয়া-নেওয়া সমান অপরাধ। বন বিভাগ তার অপরাধ জানার পর তাকে সরিয়ে দিয়েছে। আমার হাতে বিট কর্মকর্তার অনিয়মের অভিযোগ আসার পর আমি তাকে সরিয়ে দিয়েছি। টাকা যদি জেলেরা পায় তাহলে তার কাছে ব্যক্তিগতভাবে আদায় করবে। আর বন আইনে যে শাস্তির বিধান রয়েছে সেটাই করা হবে।

এর আগে একই অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপকূলীয় অঞ্চলের (বরিশাল) বন রক্ষক ড. মোল্যা রেজাউল করীম বলেন, আমার কাছে টাকা নেওয়ার কোনো অভিযোগ আসেনি। আর আমাকে সে টাকা দেয় বলছেন- আমাকে সেই কর্মকর্তা কি চিনে? আমি ওই ধরনের কোনো কর্মকর্তাকে চিনি না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%