ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নারী কেলেঙ্কারির অভিযোগে অবশেষে মুখ খুললেন ইনফান্তিনো


নারী কেলেঙ্কারির অভিযোগে অবশেষে মুখ খুললেন ইনফান্তিনো

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এবার বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনার মধ্যেই, ইনফান্তিনোর ব্যক্তিগত জীবন নিয়ে গুরুতর অভিযোগ ওঠেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফায় দায়িত্ব পালনকালে ইনফান্তিনোর সঙ্গে কথিত সম্পর্ক থাকা এক নারীকে ছয় অঙ্কের অর্থ প্রদান করা হয়েছিল।

তবে এ অভিযোগ সরাসরি নাকচ করেছে ইনফান্তিনোর পক্ষ। ফিফা সভাপতির মুখপাত্র অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে বিবেচনা করেছেন। তার ভাষ্য, ইনফান্তিনোর বিরুদ্ধে কোনো অনুপযুক্ত আচরণের ঘটনা ঘটেনি এবং এই প্রসঙ্গে উয়েফা কিংবা ফিফার কোনো কর্মীও কখনো অভিযোগ করেননি।

২০০০ সালে উয়েফায় যোগ দিয়েছিলেন ইনফান্তিনো। ২০০৯ সালে সংস্থাটির মহাসচিবের দায়িত্ব নিয়েছিলেন এবং ২০১৬ সালে ফিফা সভাপতি হওয়ার আগে তিনি ওই পদে ছিলেন। দ্য টেলিগ্রাফের তদন্তে সেখানেও বলা হয়েছে, ওই সময় ইনফান্তিনোর সঙ্গে কথিত সম্পর্ক থাকা এক নারীকে ছয় অঙ্কের অর্থ প্রদান করেছিল উয়েফা।

আরও পড়ুন: শক্তিশালী ডানপন্থি সরকার গঠন করতে হবে: নেতানিয়াহুর আহ্বান

উয়েফা, এ অর্থ দেওয়ার বিষয়টি অবশ্য অস্বীকার করেনি। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ওই নারীকে একটি ‘বিদায়ী অর্থ’ দেওয়া হয়েছিল। একইসঙ্গে একটি স্থানীয় ব্যবসায়িক শিক্ষাপ্রতিষ্ঠানে তার এমবিএ সম্পন্ন করার খরচও ওই অর্থের অংশ ছিল বলে উয়েফা জানিয়েছে।

উয়েফার বক্তব্য অনুযায়ী, সে সময়কার প্রচলিত নিয়ম মেনে অর্থপ্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে সংস্থাটির নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে এবং বর্তমানে সেগুলো একটি আধুনিক ও উচ্চমানের প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত করা হয়েছে।

অন্যদিকে ইনফান্তিনোর মুখপাত্র অভিযোগের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন। তার দাবি, ইনফান্তিনোর আচরণ নিয়ে উয়েফা বা ফিফার কোনো কর্মকর্তা-কর্মচারী কখনো অভিযোগ করেননি। কারণ, ইনফান্তিনোর সঙ্গে সংশ্লিষ্ট কোনো অনুপযুক্ত ঘটনায় যে ঘটেনি, তা আবারও তিনি দাবি করেছেন।

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ পদে ইনফান্তিনোর ভবিষ্যৎ নিয়ে যখন নানা প্রশ্ন উঠছে, তখনই নতুন এই অভিযোগ তার ওপর আরও চাপ বাড়িয়েছে। এর আগে, ফিফার বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের ২০ শতাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে প্রায় ৪২০ কোটি ডলার সংগ্রহের পরিকল্পনা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল। ইউরোপসহ বিভিন্ন মহলের তীব্র বিরোধিতার মুখে, শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে আসে ফিফা।

আরও পড়ুন: সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার ভিএআর প্রযুক্তির ব্যবহার

ওই ঘটনার জন্য কিছু ‘ভুলের’ জন্য দুঃখ প্রকাশ করেছিলেন ইনফান্তিনো। তবে পদত্যাগের সিদ্ধান্ত নেননি বরং ফিফার শীর্ষ কর্মকর্তাদের সমর্থন নিয়ে দায়িত্বে বহাল রয়েছেন তিনি। এদিকে, ইউরোপের কয়েকটি দেশ তার প্রতি সমর্থন প্রত্যাহার করে ফিফার বিভিন্ন প্রতিযোগিতা বয়কটের হুমকিও দিয়েছে।

তবে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার ফুটবল প্রশাসনের বেশ কয়েকজন প্রভাবশালী কর্মকর্তা এখনো ইনফান্তিনোর পাশে রয়েছেন। ফলে, তাকে ঘিরে বিশ্ব ফুটবলে তৈরি হওয়া মতবিরোধ ও বিভাজন আরও স্পষ্ট হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি: ৯ আগস্ট ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৬ এম


আজকের নামাজের সময়সূচি: ৯ আগস্ট ২০২৬

সালাত বা নামাজ ইসলাম ধর্মের অন্যতম একটি স্তম্ভ। প্রতিটি মুসলমান নর ও নারীর ওপর নামাজ পড়া ফরজ। কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। জীবে যত ব্যস্ততা থাকুক না কেন, ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ।

প্রতিটি মুসলমান নর ও নারীর জন্য সময়মতো নামাজ পড়া ফরজ। এজন্য জরুরি হলো নামাজের সময়সূচি জানা।

আজকের নামাজের সময় শুরু-

ফজর: ০৪:১১ মিনিট

যোহর: ১২:০৮ মিনিট

আসর: ০৪:৪১ মিনিট

মাগরিব: ০৬:৪১ মিনিট

এশা: ০৮:০২ মিনিট

নামাজ আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরব রেলস্টেশনে চলন্ত ট্রেনের ধাক্কায় নারীর মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪১ এম


ভৈরব রেলস্টেশনে চলন্ত ট্রেনের ধাক্কায় নারীর মর্মান্তিক মৃত্যু

ভৈরব রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ধাক্কায় এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে, তার নাম মরিয়ম বেগম (৩৬)। এটি ঘটেছে শনিবার রাত ১০.১০ মিনিটে রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্লাটফর্ম এলাকায়। ওই সময় গুরুতর আহত অবস্থায় লোকজন তাকে রেললাইন থেকে তুলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়। হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাত ১০.৪০ মিনিটে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মরিয়ম কিশোরগঞ্জ সদর এলাকার মাহবুব মিয়ার স্ত্রী। তবে তার বাবার বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায়।

রেলওয়ে পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশনে এক যাত্রীর মোবাইল চুরি নিয়ে রাতে ২ নম্বর প্লাটফর্মে যাত্রীরাসহ পুলিশের জটলা সৃষ্টি হয়েছিল। এ সময় মরিয়ম বেগম রেলস্টেশনে কিশোরগঞ্জ যাওয়ার জন্য এগারসিন্ধু ট্রেনের অপেক্ষা করছিলেন। ট্রেন আসতে বিলম্ব হওয়ায় তিনি মানুষের জটলা দেখছিলেন। হঠাৎ করে, ঢাকা-ব্রাক্ষণবাড়িয়ার দিকে চলন্ত তিতাস কমিউটার ট্রেনটি স্টেশনে প্রবেশ করার সময় ২ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা মরিয়ম বেগম চলন্ত ট্রেনের ধাক্কায় রেললাইনে পড়ে যায়।

এ সময় ট্রেনের চাকার নিচে পড়ে তার একটি পা বিচ্ছিন্ন হয় এবং অন্য পায়ে গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃতদেহের খবর তার পরিবারের সদস্যদের জানানো হয়েছে। বর্তমানে লাশ হাসপাতালের মর্গে রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাঃ মমিনুর রহমান জানান, মরিয়ম বেগমকে হাসপাতালে আনার পর দেখা যায় তার একটি পা বিচ্ছিন্ন এবং অন্য পায়ে গুরুতর আঘাত রয়েছে। চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলেও রাত ১০.৪০ মিনিটে তিনি মারা যান।

ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল হাসান জানান, খবর পেয়েছি তিনি ট্রেনের চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন। পরে হাসপাতালে গিয়ে পুলিশ দেখতে পান তিনি মারা গেছেন। তার পরিবারকে ঘটনা সম্পর্কে খবর দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সার্বিয়ায় ঐতিহাসিক সফরে জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৪ এম


সার্বিয়ায় ঐতিহাসিক সফরে জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সার্বিয়ায় প্রথমবারের মতো সরকারি সফরে গেছেন, যেটি রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। ইউক্রেনে রাশিয়া যে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করেছে, তার পরে এটিই জেলেনস্কির প্রথম সার্বিয়া সফর।

এই সফরের উদ্দেশ্য হলো দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে জোরদার করা, এছাড়া নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতাকে বাড়ানোর বিষয়ে আলোচনা করা। ইউরোপে মস্কোর ঘনিষ্ঠ মিত্র সার্বিয়ার অবস্থানকে বিবেচনায় নিয়ে এই সফরটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সার্বিয়ার প্রেসিডেন্টের অফিস মন্ত্রী জানিয়েছে, প্রেসিডেন্সিয়াল প্রাসাদে জেলেনস্কি ও সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুচিচের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হবে। বৈঠকের শেষে দুই নেতা যৌথ সংবাদ সম্মেলন করবেন এবং সেখানে তারা বক্তব্য দেবেন।

ইউক্রেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার প্রকাশিত মন্তব্য অনুযায়ী, জেলেনস্কির এই সফরের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে সার্বিয়াকে রাশিয়ার প্রভাববলয় থেকে মুক্ত করা। এতে বেলগ্রেডের সঙ্গে কিয়েভের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে তোলা হবে।

তবে, ভুচিচ আবারও স্পষ্ট করেছেন যে, পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞায় যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই। তাঁর মতে, সার্বিয়ার অবস্থানে কোনো পরিবর্তন আসেনি এবং বর্তমানে যে নীতি রয়েছে সেটিই চালিয়ে যাবে।

রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রতি নিন্দা জানালেও সার্বিয়া মস্কোর বিরুদ্ধে কোন অর্থনৈতিক বা কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেনি। বেলগ্রেডের এই অবস্থান ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের প্রক্রিয়াকে জটিল এবং দীর্ঘায়িত করছে। একই সঙ্গে পশ্চিমা দেশগুলোর মধ্যেও এ নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৮ এম


সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সড়ক দুর্ঘটনায় শামসুদ্দীন খান নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব বাজারের কালী মন্দিরের এলাকা সামনে এটি ঘটে।

নিহত শামসুদ্দীন খান নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক বারহাট্টা উপজেলা শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাসা থেকে সাজগোজ করে চিরাম ইউনিয়নের দিকে যাওয়ার উদ্দেশ্যে বের হন শামসুদ্দীন খান। তবে, তার আর বাড়ি ফেরা হয়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে পূর্ব বাজারের কালী মন্দির সংলগ্ন মার্কেটের ভেতরে ঢুকে পড়ে। এসময় শামসুদ্দীন খান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সময়ের বর্ণনা দিতে গিয়ে প্রত্যক্ষদর্শী তরিকুল ইসলাম জানান, "আমি তখন পাশের দোকানে কাজ করছিলাম। হঠাৎ দুর্ঘটনার শব্দ শুনে বাইরে এসে দেখি, শামসুদ্দীন খান মাটিতে পড়ে আছেন।"

এদিকে ঘটনার আগে শামসুদ্দীন খানকে কালী মন্দির এলাকার একটি বন্ধ দোকানের বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখেছিল এক ভিক্ষুক নারী। তিনি বলেছিলেন, "আমি ওই ব্যক্তির কাছে ভিক্ষা চেয়েছিলাম। তিনি আমাকে বলেছিলেন- মা, আজকে আমার কাছে ভাংতি নেই, অন্যদিন দেব।"

স্থানীয়দের দাবি, দুর্ঘটনার পর অটোরিকশাচালককে হাসপাতালে খুঁজে পাওয়া যায়নি। তবে, অটোরিকশাটি কীভাবে মূল সড়ক ছেড়ে মার্কেটের ভেতরে ঢুকে পড়ল এবং ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। যদিও কেউ কেউ বলছে, শামসুদ্দিন খান এই অটোরিকশাটিতে ছিলেন। হঠাৎ অটোরিকশার সামনে একজন ব্যক্তি দৌড় দেওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে বারহাট্টা থানার অফির্সাস ইনচার্জ দাম বলেন, "লাশ সুরতহাল করার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।" শামসুদ্দীন খানের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%