ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

১০ হাজার কোটি টাকার তহবিল সহায়তা চাইল ইসলামী ব্যাংক


১০ হাজার কোটি টাকার তহবিল সহায়তা চাইল ইসলামী ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তহবিল সহায়তা চেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ, কারণ সিআরআর (ক্যাশ রিজার্ভ রেশিও) বা নগদ সংরক্ষণ হার কমে গেছে।

বর্তমানে ব্যাংকটিতে নতুন চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়ার ঘিরে গ্রাহকরা গত কয়েক দিনে প্রায় ৪ হাজার ২৪০ কোটি টাকা তুলে নিয়েছেন।

ব্যাংকটির পক্ষ থেকে সহযোগিতা চাওয়ার ঘটনাটি ঘটে এই ঘটনার পরপরই।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

আজ মঙ্গলবার ইসলামী ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানান। কর্তৃপক্ষ বলেছেন, ‘খুরশীদ আলমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার আগে ব্যাংকটির সিআরআর বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত চাহিদার তুলনায় বেশি ছিল। তবে গত এক সপ্তাহে গ্রাহকদের আতঙ্কজনিত অর্থ উত্তোলনের কারণে সিআরআর নেগেটিভে চলে গেছে।’

তিনি আরো বলেন, ‘আমাদের রিকোয়ারমেন্ট (চাহিদা) রয়েছে প্রায় সাত হাজার কোটি টাকার। আমরা এর চেয়েও বেশি রাখতে সক্ষম ছিলাম। তবে বর্তমান সংকটের কারণে তা কমে ২,৬০০ কোটি টাকায় নেমে এসেছে। তবে বাংলাদেশ ব্যাংকে থাকা আমাদের কারেন্ট অ্যাকাউন্ট এখনও পজিটিভ রয়েছে।’

তিনি জানিয়েছেন, সিআরআর ঘাটতিতে চলে যাওয়ার পর ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তহবিল সহায়তা চাইছেন তারা।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমালোচনার জবাব দিলেন নাজনীন নীহা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৪:৪১ পি.এম


সমালোচনার জবাব দিলেন নাজনীন নীহা

ঈদুল আজহা উপলক্ষে প্রচারিত নাটকগুলোর মধ্যে ‘মায়া পাখি’ দর্শকমহলে ব্যাপক আলোচনায় এসেছে। নাটকটির গল্প, নির্মাণশৈলী এবং অভিনয় প্রশংসিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এর কিছু বিষয় নিয়ে কিছু সমালোচনাও দেখা গেছে। বিশেষ করে, নেটিজেনদের একটি অংশ নাটকে কর্মজীবী নারীদের নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেছেন।

এই বিষয়ে মুখ খুলেছেন নাটকের কেন্দ্রীয় চরিত্র ‘মায়া’-এর অভিনেত্রী নাজনীন নীহা। তিনি বলেছেন, নাটকে যে ঘটনাগুলো উপস্থাপন করা হয়েছে, সেগুলোর বাস্তব ভিত্তি রয়েছে এবং গল্পের জন্য সেগুলো তুলে ধরা হয়েছে।

নীহা জানিয়েছেন, বাস্তব সমাজে এমন অনেক ঘটনা ঘটে এবং সেই বাস্তবতাকেই নাটকের গল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। তার মতে, নাটকে অবাস্তব বা অপ্রাসঙ্গিক কিছু দেখানো হয়নি। বরং, এতে দর্শকদের জন্য একটি শিক্ষণীয় বার্তাও রয়েছে। কারণ, খারাপ কাজের পরিণতি কখনো ভালো হয় না—এটি নাটকটি দেখলে দর্শকরা বুঝতে পারবেন।

নাটকটির ইতিবাচক সাড়ার বিষয়েও আলোকপাত করেছেন এই অভিনেত্রী। তিনি জানিয়েছেন, সহশিল্পী জিয়াউল ফারুক অপূর্ব এবং নির্মাতা জাকারিয়া সৌখিনের সহযোগিতার কারণেই কাজটি সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব হয়েছে। নীহা তার ভাষায় বলেন, অভিনয়ের বিভিন্ন দিক নিয়ে তারা তাকে নিয়মিত নির্দেশনা দিয়েছেন এবং তিনি নিজের জায়গা থেকে সর্বদা সর্বাধিক চেষ্টা করেছেন।

তিনি আরও উল্লেখ করেছেন, তিনি এখনও নিজেকে নতুন শিল্পী মনে করেন এবং শেখার প্রক্রিয়ার মধ্যেই আছেন। দর্শকদের ভালোবাসা এবং ইতিবাচক প্রতিক্রিয়া তাকে আরও ভালো কাজের জন্য অনুপ্রাণিত করছে।

উল্লেখ্য, জাকারিয়া সৌখিন পরিচালিত নাটক ‘মায়া পাখি’-তে নাজনীন নীহার বিপরীতে জিয়াউল ফারুক অপূর্ব অভিনয় করেছেন। নাটকটির গল্প ও ভাবনাও অপূর্বর। প্রকাশের পর নাটকটি ইউটিউবে ব্যাপক দর্শকপ্রিয়তা লাভ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাউদকান্দিতে আ. লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৪:৪২ পি.এম


দাউদকান্দিতে আ. লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিন জন আওয়ামী লীগ সদস্যকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহিদুর রহমান (৫০), বিটেশ্বর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি নবীর হোসেন (৩৮) এবং জিংলাতলী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আসিফ ভূইয়া (১৯)। মঙ্গলবার (৯ জুন) দুপুরে তাদেরকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মডেল পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের রামনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কিছু সক্রিয় নেতাকর্মী একটি ঝটিকা মিছিল বের করেন। ওই সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে অভিযুক্ত হন।

এ ঘটনার প্রেক্ষিতে দাউদকান্দি মডেল থানায় মঙ্গলবার (৯ জুন) ১৯ জন নামীয় এবং অজ্ঞাত ২০/২৫ জন নামে মামলা দায়ের করা হয়। মামলার পর দাউদকান্দি মডেল থানার ওসি মো. আব্দুল বারীর নেতৃত্বে পুলিশের একাধিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা ও সদস্য হিসেবে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা সংগঠনের কার্যক্রমকে সমর্থন ও উৎসাহিত করার উদ্দেশ্যে মিছিলে অংশগ্রহণ করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. আবদুল বারী জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং রাষ্ট্রবিরোধী বা উস্কানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতের ‘ছায়া বাজেটে’ ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৪:৪৫ পি.এম


জামায়াতের ‘ছায়া বাজেটে’ ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাব

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য একটি বিকল্প বা প্রস্তাবিত বাজেট পেশ করেছে, যার পরিমাণ ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকা। এই প্রস্তাবিত বাজেটে দলটির পক্ষ থেকে দেশের জনপ্রশাসন, অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশোধ, এবং শিক্ষা ও প্রযুক্তি খাতে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) মগবাজার আল ফালাহ মিলনায়তনে জামায়াতের পক্ষ থেকে 'ছায়া বাজেট প্রস্তাবনা উপলক্ষে সংবাদ সম্মেলনে বাজেটটি উপস্থাপন করা হয়। জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল ইসলাম খান মিলন বাজেটটি উপস্থাপন করেন।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উত্থাপিত বাজেটের বরাদ্দ পর্যালোচনা করলে দেখা যায়, মোট বাজেটের ২৪.০৯ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে জনপ্রশাসন খাতে। এর অর্থ পরিমাণ ২ লাখ ২ হাজার ২৪৫ কোটি টাকা।

এছাড়া শিক্ষা এবং প্রযুক্তি খাতে দ্বিতীয় সর্বোচ্চ ১২৫,৫৭৫ কোটি টাকা (১৪.৯৬%) বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বাজেট বিশ্লেষণে দেখা যায়, ঋণের সুদ পরিশোধের জন্য বিশাল অঙ্কের অর্থ বরাদ্দ রাখতে বাধ্য হয়েছে দলটি। সুদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা, যা মোট প্রস্তাবিত বাজেটের ১৫.১৯ শতাংশ। দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য পরিবহন ও যোগাযোগ খাতে ৬৫,৩৪০ কোটি টাকা (৭.৭৮%) বরাদ্দের রূপরেখা দেওয়া হয়েছে।

জামায়াতের এই বাজেটে দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি খাতে ৫১,৬৭০ কোটি টাকা (৬.১৫%) বরাদ্দের কথা বলা হয়েছে এবং গরিব ও দুস্থ মানুষের সহায়তায় সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে ৪৮,১৫০ কোটি টাকা (৫.৭৪%) বরাদ্দ রাখা হয়েছে।

এছাড়া জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্য খাতে ৪৫,২৪০ কোটি টাকা (৫.৩৯%) এবং তৃণমূলের উন্নয়নে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে ৪৫,২২০ কোটি টাকা (৫.৩৯%) বরাদ্দ দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

অন্যান্য খাতে দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরক্ষা খাতে ৪৩,৪৬২ কোটি টাকা (৫.১৮%), অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে ৩৪,৪৫৭ কোটি টাকা (৪.১০%), এবং দেশের শিল্প ও উৎপাদন সচল রাখতে জ্বালানি ও বিদ্যুৎ খাতে ২৪,৯৫০ কোটি টাকা (২.৯৭%) বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

নোয়াখালীর সুবর্ণচরে পল্লী বিদ্যুতের নষ্ট মিটার থেকে সৃষ্ট শর্ট সার্কিটের আগুনে এক কৃষকের বসতঘর, গোয়ালঘর ও চারটি গরু পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত খামারি সোহরাব কবিরাজ এ ঘটনার জন্য পল্লী বিদ্যুতের অবহেলাকে দায়ী করে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন।

মঙ্গলবার (৯ জুন) ভোররাতে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সোহরাব কবিরাজের বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক সোহরাব কবিরাজ বলেন, প্রায় চার থেকে পাঁচ মাস আগে তার বিদ্যুতের মিটারে ত্রুটি দেখা দেয়। এ সময় প্রতি মাসে ৫ থেকে ৬ হাজার টাকার অতিরিক্ত বিল আসতে থাকে। বিষয়টি জানিয়ে তিনি সুবর্ণচর পল্লী বিদ্যুতের জোনাল অফিসে চার মাসে চারবার লিখিত অভিযোগ করেন। তবে মিটার পরিবর্তনের পরিবর্তে তাকে প্রতি মাসে আনুমানিক ২০০ থেকে ৩০০ টাকা কাল্পনিক বিল পরিশোধ করতে বলা হয় এবং পরে মিটার বদলে দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

তিনি অভিযোগ করেন, দীর্ঘ প্রায় পাঁচ মাস পার হলেও কর্তৃপক্ষ মিটার পরিবর্তন করেনি। মঙ্গলবার ভোররাতে ওই নষ্ট মিটার থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। এতে তার চারটি গরু, একটি মোটরসাইকেল ও একটি সাইকেলসহ দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার সবকিছু শেষ হয়ে গেছে। পল্লী বিদ্যুতের অবহেলার কারণেই এ ক্ষতি হয়েছে। আমি ১০ লাখ টাকা ক্ষতিপূরণ চাই।

এ বিষয়ে সুবর্ণচর উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম আরব আলী শেখ বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে কৃষকের অভিযোগের কোনো কপি অফিসে খুঁজে পাওয়া যায়নি। ঘটনাস্থলে কর্মকর্তাদের পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. রুবেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোররাতে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%