ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী


বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী বলেছেন, প্রধানমন্ত্রী যে ভিশন নিয়ে দেশ পরিচালনা করছেন, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নে একজন কর্মী ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে ভূমিকা রাখতে চাই। তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সব পক্ষকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্ত্রী বলেন, পাহাড়ে শান্তি, সম্প্রীতি, সংহতি ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করতে সরকার, রাজনৈতিক দল, আঞ্চলিক সংগঠন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। রবিবার সচিবালয়ে দায়িত্ব নেওয়ার পর, এটি ছিল তার প্রথম কার্যদিবস, এসময় মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

মতবিনিময়কালে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠার বিষয়ে মন্ত্রী বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পর কাজ শুরু করেছেন। সময়ই বলে দেবে কীভাবে বিভিন্ন বিষয়কে সমাধানের পথে নিয়ে যাওয়া যায়। তবে সবকিছু রাষ্ট্রের কাঠামো, সার্বভৌমত্ব ও জাতীয় পতাকাকে সামনে রেখে সম্মিলিত প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

পার্বত্য চট্টগ্রামের দায়িত্বকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কি না– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাচিং প্রু জেরী বলেন, বৃহত্তর পার্বত্য অঞ্চল রক্ষা করা এবং শান্তি প্রতিষ্ঠা কোনো ব্যক্তি, দল বা একক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। পাহাড়ে বসবাসকারী সব জাতিসত্তা, জাতীয় ও আঞ্চলিক রাজনীতির সাথে জড়িত ব্যক্তি, বিভিন্ন সংগঠন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে। রাষ্ট্রের সার্বভৌমত্ব, সংবিধান ও রাষ্ট্রীয় নির্দেশনার প্রতি সম্মান রেখে সবাইকে শান্তিপূর্ণভাবে বসবাসের মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।

সাচিং প্রু জেরী বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের সমানুভূতি, চিন্তাধারা ও উপলব্ধির জায়গা থেকে পার্বত্য অঞ্চলের জনগণের প্রতি বিশেষ মনোযোগ রাখা প্রয়োজন। একইসঙ্গে পাহাড়ের জনগণের উচিত দেশের বৃহত্তর জনগণের প্রতি পারস্পরিক শ্রদ্ধা ও আস্থা রেখে কাজ করা।

গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও বিশ্লেষণের প্রভাব বাংলাদেশে এবং সারা বিশ্বেও পড়ে। তাই পাহাড়ের যেকোনো পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সঙ্গে তুলে ধরতে হবে। ইতিবাচকভাবে বিষয়গুলো উপস্থাপন করা হলে পার্বত্য অঞ্চলের বিষয়ে দেশ-বিদেশে ইতিবাচক ধারণা তৈরি হবে।

মন্ত্রী বলেন, ‘পিস’ বা শান্তি হচ্ছে অত্যন্ত পবিত্র একটি শব্দ। শান্তি প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে একই লক্ষ্যে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ও উদ্যোগের মাধ্যমেই পার্বত্য অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

এর আগে রবিবার সকাল ৯টার পর সচিবালয়ে এসে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী। পরে বেলা ১১টায়, মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় ফুল দিয়ে তাকে স্বাগত জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাতার আমিরের অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০১:২৪ পি.এম


মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাতার আমিরের অভিনন্দন

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন। শনিবার (২২ আগস্ট) কাতার আমিরের প্রশাসনিক কার্যালয় আমিরি দিওয়ানে এক বার্তার মাধ্যমে এ শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা বার্তায় উল্লেখ করা হয়, কাতার রাষ্ট্রের মহামান্য আমির শেখ তামিম বিন হামাদ আল থানি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মহামান্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ উপলক্ষে তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

বার্তায় আরো জানানো হয়, কাতারের আমির বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির দায়িত্ব পালনে সাফল্য কামনা করেছেন এবং দুই দেশের সম্পর্কের আরো উন্নয়ন ও প্রসার কামনা করেছেন।

এর আগে ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে জয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর রবিবার রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে প্রবেশ করেছেন তিনি।

এ সময় রাষ্ট্রপতি বঙ্গভবন এলাকায় পৌঁছালে সুসজ্জিত অশ্বারোহী দল তার গাড়িবহরকে স্বাগত জানিয়ে বঙ্গভবনের ভেতরে নিয়ে যায়। পরে বঙ্গভবন লেনে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জ শুনানি পেছাল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০১:২৭ পি.এম


আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জ শুনানি পেছাল

রাজধানীর বনানী থানায় অস্ত্র আইনে করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে চার্জ গঠন প্রসঙ্গে শুনানির তারিখ পিছিয়ে ২৪ সেপ্টেম্বর নির্ধারণ করেছে আদালত।

রবিবার (২৩ আগস্ট) ঢাকার ৪ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মঈন উদ্দিন চৌধুরীর আদালত আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন এ তারিখ নির্ধারণ করেন।

আসামিপক্ষের আইনজীবী সুমন হোসাইন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আনিসুল হকের নামে একটি লাইসেন্সপ্রাপ্ত পিস্তল রয়েছে। তবে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ওই পিস্তলের কাগজপত্র হারিয়ে গেছে। বর্তমানে সেগুলোর ডুপ্লিকেট কপি সংগ্রহের জন্য চেষ্টা চলছে।

কাগজপত্র সংগ্রহ করতে অক্ষমতায় চার্জ গঠন শুনানি পেছানোর জন্য আদালতে সময়ের আবেদন করা হয়। আদালত আবেদনটি মঞ্জুর করে ২৪ সেপ্টেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।

শুনানির সময়ে আদালতে আনিসুল হককে কারাগার থেকে হাজির করা হয়।

 

মামলার অভিযোগে বলা হয়, আনিসুল হক বনানী থানার অধীনে নিজের নামে লাইসেন্সপ্রাপ্ত একটি পিস্তলের মালিক।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য দেওয়া সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেয়।

অভিযোগে আরো বলা হয়েছে, আনিসুল হক ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ৫ মে পর্যন্ত তার লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রটি থানায় জমা দেননি এবং সংশ্লিষ্ট থানাকেও এ বিষয়টি অবহিত করেননি। তার ঠিকানায় গিয়ে কাউকে পাওয়া যায়নি এবং অস্ত্র জমা দেওয়ার সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়াও তার দ্বারা কোনো গুলি কেনার তথ্যও পাওয়া যায়নি, মামলার অভিযোগে এমনটি উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় বনানী থানার উপপরিদর্শক মো. জানে আলম দুলাল বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে, ২০২৫ সালের ২৯ আগস্ট বনানী থানার উপপরিদর্শক মো. ইয়াদুল হক আনিসুল হকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালিয়ে যাওয়ার সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁকে বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলিয়ারচরে মাদকের সাম্রাজ্য ভেঙে দেওয়ার হুঁশিয়ারি ছাত্র প্রতিনিধি রাজিবের

আন্তর্জাতিক ডেস্ক

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০১:৩৪ পি.এম


কুলিয়ারচরে মাদকের সাম্রাজ্য ভেঙে দেওয়ার হুঁশিয়ারি ছাত্র প্রতিনিধি রাজিবের

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর এলাকায় মাদক ও জুয়ার বিস্তার নিয়ে ক্ষোভ প্রকাশ করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কঠোর বার্তা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি ও স্থানীয় ‘জুলাই যোদ্ধা’ ফয়সাল আহমেদ রাজিব।

রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই হুঁশিয়ারি দেন।

ফেসবুক পোস্টে ফয়সাল আহমেদ রাজিব লেখেন, “কুলিয়ারচর পৌরসভায় কে কে মাদক বিক্রি করে সবাই জানে এবং সন্ধ্যার পর কোন কোন জায়গায় মাদক-জুয়ার আসর বসে এটাও সবাই চিনে। কিন্তু প্রশ্ন হচ্ছে সবকিছু জানার পরও কেনো তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয় না? তাহলে কি ধরে নিবো মাদক ব্যবসায়িদের শেল্টার দাতাদের কাছে সবাই পরাজিত?”

আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সরাসরি মাঠে নামার ঘোষণা দেন এই ছাত্র প্রতিনিধি। তিনি আরও লেখেন, “আমার কোন পিছুটান নেই। ৯টি ওয়ার্ডে মাদকবিরোধী অভিযানের ব্যাটেলিয়ান প্রস্তুত আছে। আপনারা না পারলে আমাদের বলুন, কসম আল্লাহ একটার অস্তিত্বও থাকবে না ইনশাআল্লাহ।”

রাজিবের এই স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পরপরই স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সাধারণ নাগরিক ও যুবসমাজ তাঁর এই উদ্যোগকে স্বাগত জানালেও, অবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনীকে পৌরসভার ৯টি ওয়ার্ডেই সজাগ হয়ে মাদক ও জুয়ার আড্ডার বিরুদ্ধে দৃশ্যমান ও কঠোর অভিযান পরিচালনার জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রচলিত আমলাতন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে: বিমানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০১:৩৭ পি.এম


প্রচলিত আমলাতন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে: বিমানমন্ত্রী

‘প্রচলিত আমলাতন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে’—এমন মন্তব্য করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, মন্ত্রণালয়ের কাজকে আরো গতিশীল করতে উদ্ভাবনী পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে।

ভালো কাজের জন্য পুরস্কার এবং খারাপ কাজের জন্য তিরস্কারের ব্যবস্থাও থাকবে।

রবিবার (২৩ আগস্ট) সকালে মন্ত্রণালয়ে যোগ দেওয়ার পর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নতুন নেতৃত্বের অধীনে টিম গঠন করে মন্ত্রণালয়ের কাজ এগিয়ে নিতে চান তিনি। মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা দূর করাকে তিনি নিজের প্রথম কাজ হিসেবে উল্লেখ করেন।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘ভালো কাজের জন্য যেমন পুরস্কার রয়েছে, তেমনি খারাপ কাজের জন্য তিরস্কারের ব্যবস্থাও রয়েছে। মন্ত্রণালয়ের কাজকে আরো গতিশীল করতে প্রচলিত আমলাতান্ত্রিক ব্যবস্থার বাইরে গিয়ে কাজ করতে হবে। উদ্ভাবনী পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।’

তিনি আরো বলেন, কাজের সুবিধার্থে সপ্তাহে একদিন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) অথবা বিমান বাংলাদেশ এয়ারলাইনসে অফিস করার পরিকল্পনা রয়েছে তার।

এর মাধ্যমে মন্ত্রণালয় ও অধীন সংস্থাগুলোর কার্যক্রম আরো কাছে থেকে সমন্বয় করা সম্ভব হবে বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় তিনি কৃতজ্ঞ। নেতৃত্বে পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া উল্লেখ করে তিনি নতুন নেতৃত্বে সবাইকে নিয়ে একটি কার্যকর টিম হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আগামী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালুর বিষয়ে তারা আশাবাদী। বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার প্রস্তুতি ঘটার কারণে সাম্প্রতিক সময়ে সেখানে নিয়মিত ফ্লাইট পরিচালনায় পরিবর্তন ঘটেছে। এতে পর্যটক ও স্থানীয় যাত্রীদের ভোগান্তি তৈরি হয়েছে। বিমানবন্দরটি পুরোপুরি চালু হলে কক্সবাজারের সঙ্গে দেশ-বিদেশের বিমান যোগাযোগ আরো বাড়বে বলে আশা করা হচ্ছে।

মন্ত্রী বলেন, কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে বিমান যোগাযোগ আরো শক্তিশালী করা প্রয়োজন। এ জন্য বিমানবন্দরের অবকাঠামো ও নিরাপত্তাব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নীত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ ছাড়াও, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সফট ওপেনিং আগামী ১৬ ডিসেম্বর করার পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী। এ বিষয়ে জাপানি একটি কোম্পানির সঙ্গে আগামী সেপ্টেম্বরে চুক্তি করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরো জানান, আগামী বছর ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর লক্ষ্যে কাজ চলমান রয়েছে। বিমানের বহরে শিগগিরই লিজ নেওয়া ১০টি উড়োজাহাজ যুক্ত করারও আশা রয়েছে।

ঈশ্বরদী বিমানবন্দর প্রসঙ্গে মন্ত্রী বলেন, পাবনার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য তেজস্ক্রিয় সামগ্রী পরিবহনের সুবিধার্থে সেখানে শিগগির ফ্লাইট চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। যশোর বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইট কমে যাওয়ায় ইউএস-বাংলা এয়ারলাইনসের সঙ্গে ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা হয়েছে। বগুড়া বিমানবন্দর নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাই চলছে বলেও জানান তিনি।

এর আগে সকাল ৯ টায় মন্ত্রণালয়ে যোগ দেন নবনিযুক্ত মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে তিনি মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%