০১:২৪ পি.এম
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন। শনিবার (২২ আগস্ট) কাতার আমিরের প্রশাসনিক কার্যালয় আমিরি দিওয়ানে এক বার্তার মাধ্যমে এ শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা বার্তায় উল্লেখ করা হয়, কাতার রাষ্ট্রের মহামান্য আমির শেখ তামিম বিন হামাদ আল থানি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মহামান্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ উপলক্ষে তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
বার্তায় আরো জানানো হয়, কাতারের আমির বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির দায়িত্ব পালনে সাফল্য কামনা করেছেন এবং দুই দেশের সম্পর্কের আরো উন্নয়ন ও প্রসার কামনা করেছেন।
আরও পড়ুন: পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব: প্রধানমন্ত্রী
এর আগে ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে জয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর রবিবার রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে প্রবেশ করেছেন তিনি।
এ সময় রাষ্ট্রপতি বঙ্গভবন এলাকায় পৌঁছালে সুসজ্জিত অশ্বারোহী দল তার গাড়িবহরকে স্বাগত জানিয়ে বঙ্গভবনের ভেতরে নিয়ে যায়। পরে বঙ্গভবন লেনে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়।
আরও পড়ুন: ধর্মকে রাজনৈতিক বিভাজনের জন্য ব্যবহার কাম্য নয়: টেলিযোগাযোগমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন