০২:৩২ পি.এম
পবিত্র ওমরাহ পালনার্থে পরিবারসহ সৌদি আরবের জেদ্দায় অবস্থান করছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পবিত্র এই সফরের মুহূর্ত তুলে ধরে তার অনুভূতি প্রকাশ করেছেন।
শুক্রবার (২৬ জুন) ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন ভাবনা। প্রকাশিত ছবিগুলোতে দেখা যাচ্ছে, হালকা গোলাপি রঙের হিজাব ও বোরকা পরে ভাবনা পবিত্র কাবা শরীফের সামনে সপরিবারে দাঁড়িয়ে আছেন। এই সময় তাঁর পাশে উপস্থিত ছিলেন বাবা, মা ও বোন।
ছবির ক্যাপশনে প্রথমবার পবিত্র স্থান কাবা শরীফ দেখার অনুভূতির কথা উল্লেখ করে আবেগী বার্তা তিনি দিয়েছেন। ভাবনা লেখেন, "প্রথমবার যখন কাবা ঘরের ওপর আমার দৃষ্টি পড়লো, আমি স্তব্ধ হয়ে গেলাম।"
আরও পড়ুন: অনেক শিক্ষার্থীর প্রাণের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি - মো. তমিজ উদ্দিন এমপি
তিনি আরও লিখেছেন, "আমার ভেতরের আবেগ, সেই পরম শান্তি আর মনের গভীর থেকে আসা কৃতজ্ঞতা কোনো কথা দিয়ে বোঝানো সম্ভব না। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ-ই মালিক।"
এমন একটি পোস্টে মন্তব্যের ঘরে প্রিয় অভিনেত্রীকে শুভেচ্ছা ও ভালোবাসার বন্যায় ভাসাচ্ছেন তার ভক্তরা। প্রিয় অভিনেত্রীর এই পবিত্র যাত্রা দেখে অনুপ্রাণিত হচ্ছেন অনেক অনুরাগী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন