০২:৪০ পি.এম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জব্দ ইরানি অর্থের একটি অংশ মার্কিন কৃষকদের কাছ থেকে বিপুল পরিমাণ খাদ্যশস্য কেনার কাজে ব্যবহার করা হবে। এই পণ্য বিশেষভাবে ইরানে সরবরাহ করা হবে। তবে ট্রাম্পের এই দাবি ও বক্তব্য প্রত্যাখ্যান করেছে তেহরান।
গত বুধবার (১৭ জুন) যুক্তরাষ্ট্র ও ইরান একটি ১৪ দফা সমঝোতায় পৌঁছায়। এই সমঝোতার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, উত্তেজনা কমানো, ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর সীমাবদ্ধতা এবং নিষেধাজ্ঞা শিথিল করার মতো বিষয়।
ইরানের প্রতিনিধিদলের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ জানান, জব্দ হওয়া সম্পদ অবমুক্ত করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা হয়েছে। এই সমঝোতার ফলে ইরানের ১২ বিলিয়ন ডলার বা ১ হাজার ২০০ কোটি ডলারের তহবিল ছাড়ানোর পথ তৈরি হয়েছে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
যুক্তরাষ্ট্র জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর আলোচনা অব্যাহত রয়েছে। তারা ইরানের জব্দকৃত সম্পদের জন্য একটি ব্যয় পরিকল্পনা তৈরি করেছে। ট্রাম্প প্রশাসন বলছে যে, অবমুক্ত করা অর্থ মার্কিন কৃষিপণ্য কিনতে ব্যবহার করা হবে, যা পরবর্তীতে ইরানকে সরবরাহ করা হবে।
স্থানীয় সময় গত বুধবার (২৫ জুন) রাতে মার্কিন কৃষকদের সম্মানে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প আবারো একই কথা বলেন। তার কথায়, ‘আমরা তাদের (ইরানের) কিছু টাকা নিতে যাচ্ছি।’
অবমুক্ত করা ইরানি সম্পদের দিকে ইঙ্গিত করে তিনি আরও যোগ করেন, ‘আমরা সেই অর্থ খরচ করব এবং বিপুল পরিমাণে গম, সয়াবিন ও ভুট্টা কিনব। শিগগিরই এই প্রক্রিয়াটি শুরু হতে যাচ্ছে এবং এটি বেশ বড়সড় একটা উদ্যোগ হবে।’
ট্রাম্পের প্রশাসনের এই দাবি নাকচ করে দিয়েছেন ইরানি আলোচনাকারী দলের অন্যতম প্রধান ব্যক্তিত্ব এবং দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
আরও পড়ুন: বিএনপি সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ মার্কিন দাবি প্রত্যাখ্যান করে লেখেন, ‘আমেরিকা মিথ্যা দাবি করছে যে আমাদের অবরুদ্ধ মুক্ত সম্পদ দিয়ে তাদের কৃষিপণ্য কেনা হবে। বেশ মজার বিষয়। আমরা এখন কেবল সেই ফসলই ঘরে তুলছি, যা আপনারা বপন করেছিলেন; আর তা হলো কয়েক দশকের গভীর অবিশ্বাস।।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন