ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

আজান সম্প্রচার নিষিদ্ধ করে বিল পাস, ইসরাইলের নিন্দা ওআইসির


আজান সম্প্রচার নিষিদ্ধ করে বিল পাস, ইসরাইলের নিন্দা ওআইসির

ইসরাইলের পার্লামেন্ট নেসেটে পাস হওয়া একটি বিলের তীব্র নিন্দা প্রকাশ করেছে মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)।

সংস্থাটি এটাকে ধর্মীয় আচার-অনুষ্ঠান তথা ইসলামের পবিত্র স্থানগুলোর মর্যাদার ওপর সরাসরি আঘাত হিসেবে দক্ষতার সঙ্গে অভিহিত করেছে।

বিলটিতে ইসরাইলের মসজিদগুলোতে লাউডস্পিকারের মাধ্যমে আজান প্রচারে বিধিনিষেধ আরোপের প্রস্তাব রাখা হয়েছে। এ নিয়ে ওআইসি এক বিবৃতিতে জানিয়েছে, এই বিল ‘অকার্যকর ও বাতিলযোগ্য একটি পদক্ষেপ’ এবং এটি ‘বৈষম্যমূলক ও বর্ণবাদী প্রকৃতির একটি আইনগত অপরাধ’ বলে চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন: মুম্বাইয়ে বাংলাদেশি স্ত্রী সোনিয়া খাতুনকে হত্যা: স্বামী রঞ্জিত গ্রেপ্তার

সংস্থাটির মতে, এটি একটি উদ্যোগ ধর্মীয় স্বাধীনতা, ইবাদতের অধিকার এবং আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবাধিকার আইনে নিশ্চিত সাংস্কৃতিক ও ধর্মীয় অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

১২০ সদস্যের নেসেটে এই বিলটি ৫০-৩৬ ভোটে পাস হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো মসজিদে শব্দবর্ধক যন্ত্র স্থাপন বা ব্যবহার করার অনুমতি থাকবে না। তবে, বিলটি এখনই আইনে পরিণত হচ্ছে না। কার্যকর আইন হতে হলে এটি আরও তিনটি পর্যালোচনা (রিডিং) পাস করতে হবে।

ওআইসি আরও বলেছে, এই বিল ফিলিস্তিনি উপস্থিতি সীমিত করার এবং আরব ও ইসলামি পরিচয়কে লক্ষ্যবস্তু বানানোর উদ্দেশ্যে নেওয়া ইসরাইলের ধারাবাহিক বৈষম্যমূলক সিদ্ধান্ত, আইন ও পদক্ষেপের একটি বিপজ্জনক সম্প্রসারণ।

আরও পড়ুন: বিএনপি নেতার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে অব্যাহতি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্ষেতলালে তিন দিনব্যাপী নজরুল উৎসবের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১১:৩৫ পি.এম


ক্ষেতলালে তিন দিনব্যাপী নজরুল উৎসবের উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘নজরুল বর্ষ (২৫ মে ২০২৬-২৫ মে ২০২৭)’ উদযাপন করার জন্য দেশের সকল জেলা ও উপজেলায় একযোগে ভার্চুয়াল প্ল্যাটফর্মে উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এর অংশ হিসেবে জয়পুরহাটের ক্ষেতলালে তিন দিনব্যাপী নজরুল উৎসবের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তিন দিনব্যাপী নজরুল জয়ন্তী বর্ষ উদ্বোধন করেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ, শিশু নিকেতল স্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক আজিজার রহমান।

উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোফাজ্জল হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া উপস্থিত ছিলেন ক্ষেত্রে উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, বিএনপি নেতা সাবেক কমিশনার আলীমুজ্জামান সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বেলা ১১ টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে দেশব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্ত হয়ে নজরুল উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন। তিনি বলেন, বিদ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি কাজী নজরুল ইসলাম বাঙালির জাতীয় জীবনে এক অনন্য প্রেরণার নাম। তাঁর সাহিত্য, সংগীত ও দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া কে জিতবে, জানালো সুপার কম্পিউটার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১১:৩৮ পি.এম


পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া কে জিতবে, জানালো সুপার কম্পিউটার

বিশ্বকাপের নকআউট পর্বে আজ দেখা হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়ার। আজ বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৫টায় মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত এই শেষ ষোলোর ম্যাচ। জয়ী দল কোয়ার্টার ফাইনালে উঠে যাবে, আর পরাজিত দলকে শিরোপার লড়াই থেকে বিদায় নিতে হবে।

ম্যাচটির সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে দাঁড়িয়ে আছেন দুই কিংবদন্তি ফুটবলার, ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচ। আন্তর্জাতিক ফুটবলের এই দুই মহাতারকার ক্যারিয়ারের শেষ পর্যায়ে এটি তাদের শেষ বিশ্বকাপও হতে পারে। ফলে ব্যক্তিগত গৌরবের পাশাপাশি দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জও তাদের কাঁধে থাকবে।

গ্রুপ পর্বের ‘কে’ গ্রুপ থেকে একটি জয় ও দুটি ড্রয়ের মাধ্যমে পাঁচ পয়েন্ট সংগ্রহ করে রানার্সআপ হিসেবে নকআউট পর্বে পা রাখে পর্তুগাল। অন্যদিকে, ‘এল’ গ্রুপে দুটি জয় ও একটি হারে ছয় পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় অবস্থানে থেকে শেষ ষোলোতে উঠেছে ক্রোয়েশিয়া।

সাম্প্রতিক পারফরম্যান্স এবং ফিফা র‌্যাঙ্কিংয়ে পর্তুগাল কিছুটা এগিয়েও রয়েছে। বর্তমানে, ফিফা র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান অষ্টম, যেখানে ক্রোয়েশিয়া রয়েছে ১৩ নম্বরে।

দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসও পর্তুগালের পক্ষেই। এখন পর্যন্ত তারা ১০ বার মুখোমুখি হয়েছে, এর মধ্যে সাতটিতে জয় পেয়েছে পর্তুগাল, ক্রোয়েশিয়া জয় পেয়েছে মাত্র একবার। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের ১৮ নভেম্বর উয়েফা নেশন্স লিগে দুই দল ১-১ গোলে সমতায় মাঠ ছাড়ে।

পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণেও পর্তুগালকে এগিয়ে রাখা হয়েছে। অপ্টা সুপার কম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে পর্তুগালের জয়ের সম্ভাবনা ৫৬.৭ শতাংশ, ক্রোয়েশিয়ার জয়ের সম্ভাবনা ১৯.৬ শতাংশ। একই সঙ্গে, ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনার হারও ১৯.৬ শতাংশ বলে জানিয়েছে অপ্টা।

তবে, নকআউটের কঠিন লড়াইয়ে পরিসংখ্যান সবসময় চূড়ান্ত সিদ্ধান্ত দেয় না। চাপের মুহূর্তে যেই দল নিজেদের পরিকল্পনাকে সফলভাবে বাস্তবায়ন করতে পারবে এবং সুযোগগুলোকে কাজে লাগাতে পারবে, তারাই নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনালের টিকিট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুর মেডিকেলে বিরল ঘটনা, একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম

আন্তর্জাতিক ডেস্ক

এস এম সাহান,ফরিদপুর জেলা প্রতিনিধি

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১১:৪০ পি.এম


ফরিদপুর মেডিকেলে বিরল ঘটনা, একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক প্রসূতি স্বাভাবিক প্রসবের মাধ্যমে একসাথে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। জন্ম নেওয়া পাঁচ নবজাতকের মধ্যে একজন মারা গেছে। বাকি চার নবজাতক বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। মা ও জীবিত চার নবজাতক বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভবকদিয়া গ্রামের বাসিন্দা মোছা. চাঁদনী আক্তার বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে প্রসববেদনা নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তিনি মো. হাসান শেখের স্ত্রী।

পরে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের লেবার ওয়ার্ডে স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন ছেলে এবং দুই মেয়েসহ পাঁচ নবজাতকের জন্ম দেন। জন্মের কিছুক্ষণ পর একটি নবজাতকের মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জীবিত চার নবজাতককে হাসপাতালের নবম তলার শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে। মা ও চার নবজাতকের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাটমোহরে নজরুল বর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১১:৪০ পি.এম


চাটমোহরে নজরুল বর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন

পাবনার চাটমোহর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে নজরুল বর্ষ' উদযাপনের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্বোধনের মাধ্যমে দেশের ৬৪ জেলা এবং নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে বছরব্যাপী কর্মসূচির সূচনা করা হয়। একই অনুষ্ঠানে নজরুল বর্ষের স্মারক ডাকটিকিট ও লোগোও উন্মোচন করা হয়।

এরপর চাটমোহর উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে, নির্বাচিত উপজেলার অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কুন্তলা ঘোষ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন কুমার সরকার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি, প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল এবং সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন। এছাড়া উপস্থিত ছিলেন অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু, অধ্যক্ষ রেজাউল করিম হেলাল, অধ্যক্ষ মাহমুদুল অঅলম মাহমুদ, ছাত্রদলের উপজেলা আহবায়ক ফুলচাদ হোসেন শামীম, যুব উন্নয়ন কর্মকর্তা আঃ মাবুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, জনস্বাস্থ্য প্রকৌশলী মতিউর রহমানসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুধিজন।

অনুষ্ঠানে চাটমোহর শিল্পকলা একাডেমীসহ উপজেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে। তিন দিনব্যাপী এই আয়োজনে রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বই ও বৃক্ষমেলা এবং গাছের চারা বিতরণ। আগামীকাল শনিবার এই আয়োজন শেষ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%