প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপের নকআউট পর্বে আজ দেখা হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়ার। আজ বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৫টায় মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত এই শেষ ষোলোর ম্যাচ। জয়ী দল কোয়ার্টার ফাইনালে উঠে যাবে, আর পরাজিত দলকে শিরোপার লড়াই থেকে বিদায় নিতে হবে।
ম্যাচটির সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে দাঁড়িয়ে আছেন দুই কিংবদন্তি ফুটবলার, ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচ। আন্তর্জাতিক ফুটবলের এই দুই মহাতারকার ক্যারিয়ারের শেষ পর্যায়ে এটি তাদের শেষ বিশ্বকাপও হতে পারে। ফলে ব্যক্তিগত গৌরবের পাশাপাশি দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জও তাদের কাঁধে থাকবে।
গ্রুপ পর্বের ‘কে’ গ্রুপ থেকে একটি জয় ও দুটি ড্রয়ের মাধ্যমে পাঁচ পয়েন্ট সংগ্রহ করে রানার্সআপ হিসেবে নকআউট পর্বে পা রাখে পর্তুগাল। অন্যদিকে, ‘এল’ গ্রুপে দুটি জয় ও একটি হারে ছয় পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় অবস্থানে থেকে শেষ ষোলোতে উঠেছে ক্রোয়েশিয়া।
সাম্প্রতিক পারফরম্যান্স এবং ফিফা র্যাঙ্কিংয়ে পর্তুগাল কিছুটা এগিয়েও রয়েছে। বর্তমানে, ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান অষ্টম, যেখানে ক্রোয়েশিয়া রয়েছে ১৩ নম্বরে।
দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসও পর্তুগালের পক্ষেই। এখন পর্যন্ত তারা ১০ বার মুখোমুখি হয়েছে, এর মধ্যে সাতটিতে জয় পেয়েছে পর্তুগাল, ক্রোয়েশিয়া জয় পেয়েছে মাত্র একবার। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের ১৮ নভেম্বর উয়েফা নেশন্স লিগে দুই দল ১-১ গোলে সমতায় মাঠ ছাড়ে।
পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণেও পর্তুগালকে এগিয়ে রাখা হয়েছে। অপ্টা সুপার কম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে পর্তুগালের জয়ের সম্ভাবনা ৫৬.৭ শতাংশ, ক্রোয়েশিয়ার জয়ের সম্ভাবনা ১৯.৬ শতাংশ। একই সঙ্গে, ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনার হারও ১৯.৬ শতাংশ বলে জানিয়েছে অপ্টা।
তবে, নকআউটের কঠিন লড়াইয়ে পরিসংখ্যান সবসময় চূড়ান্ত সিদ্ধান্ত দেয় না। চাপের মুহূর্তে যেই দল নিজেদের পরিকল্পনাকে সফলভাবে বাস্তবায়ন করতে পারবে এবং সুযোগগুলোকে কাজে লাগাতে পারবে, তারাই নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনালের টিকিট।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন