ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

যশোরে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের পাল্টা-পাল্টি শোডাউন


যশোরে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের পাল্টা-পাল্টি শোডাউন

ফুটবল বিশ্বকাপ শুরুর প্রাক্কালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের সমর্থনে যশোর এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। ঢাক-ঢোল সহ বাদ্যযন্ত্রের সুরে রাজপথ কাঁপিয়ে শত শত সমর্থক দ্বৈত শোডাউন করে। নাচতে-গান করতে করতে শহরের সর্বত্র ভক্তরা নিজেদের সমর্থন জানাচ্ছেন।

সোমবার (৮ জুন) দুপুরের দিকে ব্রাজিল সমর্থকরা নিজেদের প্রিয় দলের হলুদ জার্সি পরে, জাতীয় পতাকা হাতে নিয়ে, বাঁশি বাজাতে বাজাতে বাঘারপাড়া পাইলট বিদ্যালয় মাঠে জড়ো হতে থাকেন। তারা বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে নাচ ও উল্লাস করেছিলেন। পরবর্তীতে, শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে পুরো শহর ঘুরে বেড়ান। এ সময় সমর্থকদের উল্লাসে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ব্রাজিল সমর্থকদের আশা এবারের আসরে ষষ্ঠবারের মতো (হেক্সা) বিশ্বকাপ জিতে তাদের প্রিয় দল।

সাজ্জাদ হোসেন নামের এক ব্রাজিল সমর্থক জানান, 'ব্রাজিলের জার্সির বাম পাশে পাঁচ স্টার। ফুটবলের সৌন্দর্য ব্রাজিল। পাঁচটা স্টারের ওজনে আমাদের বামপাশ ভারি হয়ে যায়। এবারের ব্রাজিল হেক্সা মিশন শেষ করবে।'

আরও পড়ুন: নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক

তামিম নামের আরেক সমর্থক জানান, 'ব্রাজিলের Fußball দলের প্রতিটি খেলোয়াড় বিশ্বের নামি-দামি ক্লাবে খেলে থাকে। ব্রাজিল দলের গোলকিপারকে সবাই বলে বাজপাখি। ছোটবেলা থেকে এই দলটি আমি সাপোর্ট করছি। গত বিশ্বকাপে বিশ্ববাসীকে হতাশ করলেও এবারে নান্দনিক খেলার মাধ্যমে সমর্থকদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে।'

অন্যদিকে, আর্জেন্টিনার সমর্থকরা বিশাল মোটরশোভাযাত্রা বের করেন। তারা ছোট-বড় সব নীল-সাদা পতাকায় বাঘারপাড়া পৌর শহরকে রঙিন করে তোলেন। তাদের এ কর্মসূচি প্রায় এক ঘণ্টা ধরে চলতে থাকে। এ সময়ে পথচারী ও দোকানিরাও স্লোগানে অংশ নিতে দেখা যায়। জাদুকরি ফুটবলার মেসির সমর্থকেরা এবারও বিশ্বকাপ জেতার আশাবাদ ব্যক্ত করেন।

রাকিব হোসেন নামের একজন আর্জেন্টিনা সমর্থক জানান, 'এ রঙিন যুগে ব্রাজিল সমর্থকদের বিশ্বকাপ নিতে দেখিনি। বিশ্বকাপ শুরু হলেই বলে হেক্সা মিশন শেষ করবে। বিশ্বকাপে দেখা যায় চোখের পানি এবং নাকে পানি এক করে ফেলেছে। ফুটবলের সৌন্দর্য হলো মেসি। আশা করছি নান্দনিক খেলার মধ্যে দিয়ে এবারও মেসির হাতে বিশ্বকাপ উঠবে।'

আরেক সমর্থক জানান, 'ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় মেসি আর্জেন্টিনার প্রাণ। ফুটবল মানে মেসি। চ্যাম্পিয়ন ট্রফি আরও একবার মেসি হাতেই দেখতে চাই।'

আরও পড়ুন: বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধার প্রতিবাদে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

এদিকে, ফুটবল বিশ্বকাপ নিয়ে যশোরে বিভিন্ন ফুটবল দলের সমর্থকদের মধ্যে উন্মাদনা শুরু হয়ে গেছে। বিভিন্ন বাসাবাড়ির ছাদে এবং রাস্তার পাশে প্রিয় দলের পতাকা টানানো হয়েছে। কার চেয়ে কে বড় পতাকা টানাবে, এই প্রতিযোগিতা শুরু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০১:২২ পি.এম


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টার দিকে মহাসড়কের নিমসার সবজি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। হামলার ফলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলেও বিঘ্ন ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মমিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়নামতি হাইওয়ে থানার একটি টহল দল মহাসড়কে শৃঙ্খলার লক্ষ্যে চলাচলরত কয়েকটি অবৈধ থ্রি-হুইলার আটক করে। এ সময় থ্রি-হুইলার চালকরা ক্ষুব্ধ হয়ে পুলিশদের ওপর সংঘবদ্ধ ভাবে হামলা চালায়। হামলার একপর্যায়ে হাইওয়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। এর ফলে গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মমিন জানান, অবৈধ থ্রি-হুইলার আটকের পর ৩০ থেকে ৩৫ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ও পিটিয়ে ভাঙচুর করে এবং পরিস্থিতি আরো উত্তপ্ত করে তোলে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে ওঠে।

তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ থেকে রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব, রুশ কর্তৃপক্ষের সম্মতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০১:২৪ পি.এম


বাংলাদেশ থেকে রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব, রুশ কর্তৃপক্ষের সম্মতি

বাংলাদেশ সরকার আগামী বছরে জনশক্তি রপ্তানি এক লাখে উন্নীত করার প্রস্তাবটি রাশিয়ার সাথে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। রাশিয়া এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে বর্তমানে প্রায় ১০,০০০ বাংলাদেশি রাশিয়ায় কর্মরত রয়েছেন। জনশক্তি রপ্তানি এক লাখে উন্নীত করার বিষয়ে রুশ কর্তৃপক্ষের কাছে প্রস্তাব দেয়ার পর তারা দ্রুত এ বিষয়ে কাজ করতে সম্মতি জানিয়েছেন। উভয়পক্ষ শিগগিরই এই বিষয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে বলে আশা করা হচ্ছে।

রাশিয়ান ফেডারেশনের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আমন্ত্রণে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমানের নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের অংশগ্রহণে একটি উচ্চপর্যায়ের বাংলাদেশ প্রতিনিধিদল মস্কো সফর করেন। সফরকালে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বিস্তৃত ও ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠক শেষে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বাংলাদেশ প্রতিনিধিদলের সম্মানে এক মধ্যাহ্নভোজ আয়োজন করেন।

মধ্যাহ্নভোজে দুই দেশের প্রতিনিধিরা অনানুষ্ঠানিক পরিবেশে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, আস্থা এবং সহযোগিতার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে। উভয়পক্ষই এই সম্পর্ককে আগামী দিনে আরো শক্তিশালী, গতিশীল ও ফলপ্রসূ পর্যায়ে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সংশ্লিষ্টরা বলছেন, গত সাত বছরের মধ্যে এই প্রথম বাংলাদেশ থেকে এত উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধিদলকে দ্বিপাক্ষিক আলোচনার জন্য রাশিয়া আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে। এই সফর বাংলাদেশ-রাশিয়া সম্পর্কের ক্রমবর্ধমান গুরুত্ব, পারস্পরিক আস্থা এবং দুই দেশের মধ্যে বিদ্যমান কৌশলগত অংশীদারিত্বকে আরো সুদৃঢ় করার অভিন্ন আগ্রহের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে ব্যাংকের বিশেষ সভা: ৯ আর্থিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০১:২৮ পি.এম


বাংলাদেশে ব্যাংকের বিশেষ সভা: ৯ আর্থিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা

দীর্ঘদিন ধরে সংকটে থাকা দেশের ৯টি আর্থিক প্রতিষ্ঠান নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাংলাদেশ ব্যাংক বিশেষ বোর্ড সভা ডেকেছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুর ১টায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সভায় পাঁচটি প্রতিষ্ঠানের বন্ধের প্রক্রিয়া এগিয়ে নেওয়া এবং বাকি চারটি প্রতিষ্ঠানকে পুনরুদ্ধারের জন্য তিন মাস সময় দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বন্ধের তালিকায় রয়েছে এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। অন্যদিকে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কম্পানি (বিআইএফসি), প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স ও প্রাইম ফাইন্যান্সকে ঘুরে দাঁড়ানোর সুযোগ হিসেবে তিন মাস সময় দেওয়ার প্রস্তাব রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের একাধিক সূত্র জানিয়েছে, বন্ধের সিদ্ধান্ত হওয়া পাঁচটি প্রতিষ্ঠানে ব্যক্তি আমানতকারীদের প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকা জমা রয়েছে।

এসব আমানত কিভাবে এবং কোন প্রক্রিয়ায় ফেরত দেওয়া হবে, সে বিষয়ে বোর্ড সভায় সিদ্ধান্ত হতে পারে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নিয়োগের প্রস্তাবও সভায় উপস্থাপন করা হবে। বোর্ডের অনুমোদন মিলে গেলে প্রশাসক নিয়োগ এবং আমানত ফেরতের প্রক্রিয়া শুরু হবে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, যেসব প্রতিষ্ঠানকে তিন মাস সময় দেওয়ার প্রস্তাব করা হয়েছে, তাদের এই সময়ের মধ্যে ব্যক্তি আমানতকারীদের মূল অর্থ পরিশোধে সক্ষমতা দেখাতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে তা করতে না পারলে সেগুলোকেও রেজল্যুশন বা অবসায়ন প্রক্রিয়ার আওতায় আনা হবে।

দেশের আর্থিক প্রতিষ্ঠান খাত কয়েক বছর ধরেই তীব্র তারল্যসংকট, উচ্চ খেলাপি ঋণ এবং দুর্বল সুশাসনের সমস্যায় ভুগছে। বিশেষ করে কয়েকটি প্রতিষ্ঠানে আমানত ফেরত না পাওয়ার অভিযোগে গ্রাহকদের দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে। এ অবস্থায় দুর্বল আর্থিক প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ নির্ধারণে বাংলাদেশ ব্যাংক রেজল্যুশন কাঠামোর আওতায় নতুন উদ্যোগ নিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০১:৩০ পি.এম


জামায়াত আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মি. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ। 

মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১১টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর মি. এরিক গিলান এবং রাজনৈতিক কর্মকর্তা হারমানোশি বার্নার্ড। 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎটি ঘটে অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে। 

সাক্ষাৎকালে আলোচনা হয় নির্বাচনের পর দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন দিক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে। 

এ ছাড়াও উভয় পক্ষ গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের বিকাশ, সুশাসন, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়েও ফলপ্রসূ আলোচনা করেন। উভয় পক্ষ আশা প্রকাশ করেন যে, তারা পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও বোঝাপড়ার ভিত্তিতে বিদ্যমান সম্পর্ককে আরো জোরদার করবেন। 

বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা দলের সদস্য আলী আহমাদ মাবরুর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%