ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

জুলাই থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু হবে: শিক্ষামন্ত্রী


জুলাই থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, জুলাই মাস থেকে সরকারের উদ্যোগে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু করা হবে। এ সময় শিক্ষামন্ত্রী এও উল্লেখ করেছেন যে, সারা দেশে ‘মিড ডে মিল’ (দুপুরের খাবার) চালু করা হবে এবং পাঠদানকে আধুনিক করার লক্ষ্যে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের কাজ দ্রুত চলমান রয়েছে।

সোমবার (১৫ মে) মোহাম্মদপুরে অনুষ্ঠিত সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এসব বিষয় তুলে ধরেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মন্ত্রী শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরে বলেন, শুধুমাত্র লেখাপড়া করলেই চলবে না, বরং শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক করে গড়ে তোলার জন্য পাঠ্যক্রমবহির্ভূত কার্যক্রম বা এক্সট্রা কারিকুলামের দিকে বিশেষ দৃষ্টি দিতে হবে।

আরও পড়ুন: সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে

শিক্ষাব্যবস্থায় গতি ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, সেশনজট কমাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যাতে পরীক্ষার ফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে। এছাড়া আগামী ডিসেম্বরের মধ্যেই স্কুলগুলোতে নতুন পরিমার্জিত ও সংশোধিত পাঠ্যবই পৌঁছে দেওয়া হবে।

দেশের শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে উল্লেখ করে ড. মিলন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে তৈরি করতে হবে। এই লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে বাজেটে শিক্ষায় জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে।

এ প্রতিযোগিতাটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। এবারের প্রতিযোগিতায় ক্রীড়া, সংস্কৃতি, কুইজ, কাবিং ও বিতর্কসহ বিভিন্ন বিষয়ে প্রায় ২ কোটি ১৮ লাখ শিক্ষার্থী পর্যায়ক্রমে অংশগ্রহণ করছে। জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে ৪০০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

অনুষ্ঠান শেষে মন্ত্রী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুর রহিম, অতিরিক্ত মহাপরিচালক মো. আতিকুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনে সংকট বাড়ছে, ঝুঁকিতে দেশের পৌনে ২ কোটি মানুষ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৯:৪২ পি.এম


বৃষ্টিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ১৪

ভারি বৃষ্টির ফলে সড়ক পিচ্ছিল হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাস উল্টে যায়, যার ফলে অন্তত ১৪ জন আহত হয়েছেন।

এই দুর্ঘটনাটি সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ঘটে, যখন এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনের কামারখোলা রেলওভার ব্রিজ থেকে নামার ঢালে বাসটি উল্টে যায়।

ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, বরিশাল থেকে সায়েদাবাদগামী বাসটি বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার গার্ডরেল ভেঙে সার্ভিস রোডে কাত হয়ে পড়ে। এতে বাসের ভেতরের যাত্রীরা আহত হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে এবং আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, বাসটির যাত্রীদের মধ্যে তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কেউ গুরুতর আহত হয়নি। দুর্ঘটনার পরও এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এই ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


ময়মনসিংহে ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে আগুন

ময়মনসিংহে তিন ঘণ্টার ব্যবধানে আবারও রেল দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এবার আঠারবাড়ি স্টেশন সংলগ্ন এলাকায় জামালপুরগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর ফলে, ট্রেনের ইঞ্জিনটি বিকল হয়ে যাওয়ায় ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

সোমবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি আঠারবাড়ি স্টেশনের কাছে পৌঁছালে হঠাৎ করে এর ইঞ্জিনে আগুন লেগে যায়, ফলে চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এতে ইঞ্জিনটি সম্পূর্ণ বিকল হয়ে মাঝপথে থমকে দাঁড়ায় ট্রেনটি।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইঞ্জিনে আগুন ও ধোঁয়া দেখার পরপরই ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ইতোমধ্যে একটি বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে, দ্রুততম সময়ের মধ্যে বিকল্প ইঞ্জিনের সাহায্যে ট্রেনটিকে ময়মনসিংহে নিয়ে আসা সম্ভব হবে। ম্যনশন ট্রেনটি স্টেশনে পৌঁছালে ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

এর আগে একই দিন দুপুরে ঢাকা-ময়মনসিংহ রুটেও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছিল। বেলা সাড়ে ১২টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার শহীদনগর পশ্চিম গোলাবাড়ি বাজার এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনের হুক ছিঁড়ে যায়। পরবর্তীতে, দীর্ঘ দুই ঘণ্টা পর দুপুর আড়াইটার দিকে ইঞ্জিনের হুক মেরামত করে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিলে ওই রুটে যোগাযোগ স্বাভাবিক হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হঠাৎ অসুস্থ মাগুরার জেলা প্রশাসক, হেলিকপ্টারে পাঠানো হলো ঢাকায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৯:৪৫ পি.এম


হঠাৎ অসুস্থ মাগুরার জেলা প্রশাসক, হেলিকপ্টারে পাঠানো হলো ঢাকায়

মাগুরায় সদ্য যোগদান করা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হন। পরে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়েছে।

ঢাকায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হবে, এজন্য মাগুরা জেলা প্রশাসন সূত্রে খবর পাওয়া গেছে।

জানা গেছে, রোববার (১৪ জুন) রাতে জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর চিকিৎসার জন্য মাগুরা সিভিল সার্জন ডা. শামীম কবিরের নেতৃত্বে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় সোমবার (১৫ জুন) বিকালে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়।

মাগুরার সিভিল সার্জন ডা. শামীম কবির জানান, শরীরে এসিডিটির মাত্রা বেড়ে যাওয়ায় জেলা প্রশাসক অসুস্থ হয়ে পড়েন। পাশাপাশি কিছু শারীরিক জটিলতার কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। তবে তার অবস্থা স্থিতিশীল এবং তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ইসলামী ব্যাংক থেকে ৮৩ হাজার কোটি ঋণ নিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী’, বলেননি বাবর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৯:৪৯ পি.এম


‘ইসলামী ব্যাংক থেকে ৮৩ হাজার কোটি ঋণ নিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী’, বলেননি বাবর

ইসলামী ব্যাংক নিয়ে পরিচালনাগত দ্বন্দ্বের মাঝে সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের একটি বক্তব্য আলোচনায় এসেছে। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিভিন্ন পোষ্টে দাবী করা হচ্ছে যে, তিনি বলেছেন— স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ইসলামী ব্যাংক থেকে নিজের নামে ৮৩ হাজার কোটি টাকা ঋণ গ্রহণ করেছেন।

তবে অনুসন্ধানে জানা গেছে বাস্তবে এই দাবির কোনো সত্যতা নেই। ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধান থেকে স্পষ্ট হয়েছে, লুৎফুজ্জামান বাবর এমন কোন মন্তব্য করেননি। তথ্যপ্রমাণ ছাড়া তার নামে এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হচ্ছে।

সামাজিক মাধ্যমে থাকা পোস্টগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, বক্তব্যটির পক্ষে কোনো প্রমাণযোগ্য সূত্র, বক্তব্যের উৎস কিংবা প্রাসঙ্গিক রেফারেন্স পাওয়া যায়নি। এছাড়া, লুৎফুজ্জামান বাবর এই মন্তব্য কোথায়, কখন এবং কোন প্রেক্ষাপটে করেছেন, সে সম্পর্কে কোন স্পষ্ট তথ্য উল্লেখ করা হয়নি।

দেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিদের মন্তব্য সাধারণত গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে তার প্রতিফলন দেখা যায়। কিন্তু সালাহউদ্দিন আহমদকে নিয়ে বাবরের এমন কোনো মন্তব্যের তথ্য কোন গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।

অনুসন্ধানে আরও দেখা গেছে, একই ধরনের বক্তব্য সম্প্রতি শফিকুর রহমানের নামেও সামাজিক যোগাযোগমাধ্যমে আসছে। তবে যাচাই করে জানা গেছে, তিনিও এই ধরনের কোন মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে শফিকুর রহমান তার একটি বক্তব্যে এস আলম গ্রুপের ইসলামী ব্যাংক থেকে ৮২ হাজার কোটি টাকার ঋণ নেওয়ার কথা উল্লেখ করেছেন।

ফলে, ইসলামী ব্যাংক নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে জড়িয়ে লুৎফুজ্জামান বাবরের নামে প্রচারিত ‘৮৩ হাজার কোটি টাকা ঋণ’ সম্পর্কিত দাবিটি সম্পূর্ণভাবে ভুয়া, বানোয়াট এবং বিভ্রান্তিকর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%