প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহে তিন ঘণ্টার ব্যবধানে আবারও রেল দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এবার আঠারবাড়ি স্টেশন সংলগ্ন এলাকায় জামালপুরগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর ফলে, ট্রেনের ইঞ্জিনটি বিকল হয়ে যাওয়ায় ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
সোমবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি আঠারবাড়ি স্টেশনের কাছে পৌঁছালে হঠাৎ করে এর ইঞ্জিনে আগুন লেগে যায়, ফলে চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এতে ইঞ্জিনটি সম্পূর্ণ বিকল হয়ে মাঝপথে থমকে দাঁড়ায় ট্রেনটি।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইঞ্জিনে আগুন ও ধোঁয়া দেখার পরপরই ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ইতোমধ্যে একটি বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে, দ্রুততম সময়ের মধ্যে বিকল্প ইঞ্জিনের সাহায্যে ট্রেনটিকে ময়মনসিংহে নিয়ে আসা সম্ভব হবে। ম্যনশন ট্রেনটি স্টেশনে পৌঁছালে ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
এর আগে একই দিন দুপুরে ঢাকা-ময়মনসিংহ রুটেও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছিল। বেলা সাড়ে ১২টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার শহীদনগর পশ্চিম গোলাবাড়ি বাজার এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনের হুক ছিঁড়ে যায়। পরবর্তীতে, দীর্ঘ দুই ঘণ্টা পর দুপুর আড়াইটার দিকে ইঞ্জিনের হুক মেরামত করে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিলে ওই রুটে যোগাযোগ স্বাভাবিক হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন